ই-পেপার শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ১ কার্তিক ১৪৩৩

মারকাযুল ফুরকানের মেধা প্রদর্শনী ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক
১৭ অক্টোবর ২০২৬, ১৮:২৭
শনিবার (১৭ অক্টোবর ২০২৬) রাজধানীর কাকরাইলে ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে মারকাযুল ফুরকান শিক্ষা পরিবারের শিক্ষার্থীদের বিশেষ সম্মাননা ও পুরস্কার প্রদান করা হয়

রাজধানীর কাকরাইলে ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে বর্ণাঢ্য আয়োজনে অনুষ্ঠিত হয়েছে মারকাযুল ফুরকান শিক্ষা পরিবারের বিশেষ সম্মেলন ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান। এতে শিক্ষার্থীদের মেধাভিত্তিক প্রদর্শনী, কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা এবং শিক্ষকদের জন্য বিশেষ সম্মাননা ও ওমরাহ প্যাকেজ উপহার দেওয়া হয়।

শনিবার (১৭ অক্টোবর) সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত অনুষ্ঠিত এ আয়োজনে শিক্ষার্থী, শিক্ষক, বিশিষ্ট আলেম, শিক্ষাবিদ, সরকারি কর্মকর্তা ও বিভিন্ন শ্রেণি-পেশার অতিথিরা অংশ নেন।

অনুষ্ঠানের অন্যতম আকর্ষণ ছিল শিক্ষার্থীদের নিজস্ব মেধা ও সৃজনশীল চিন্তার সমন্বয়ে আয়োজিত বিশেষ প্রদর্শনী। নৈতিক ও প্রাতিষ্ঠানিক শিক্ষার সমন্বয়ে শিক্ষার্থীদের উদ্ভাবনী উপস্থাপনা উপস্থিত অতিথিদের প্রশংসা অর্জন করে। পরে মারকাযুল ফুরকানের মুগদা শাখার কৃতী শিক্ষার্থীদের হাতে মেধা পুরস্কার তুলে দেওয়া হয়।

শিক্ষকদের শ্রম, নিষ্ঠা ও অবদানের স্বীকৃতিস্বরূপ তাঁদের বিশেষ সম্মাননা স্মারক এবং পবিত্র ওমরাহ পালনের প্যাকেজ উপহার দেওয়া হয়।

মারকাযুল ফুরকান শিক্ষা পরিবারের চেয়ারম্যান মুহাম্মদ মোশাররফ হোসাইন মাহমুদ বলেন, ‘শিক্ষার্থীদের মেধার বিকাশ এবং শিক্ষকদের যথাযথ মর্যাদা নিশ্চিত করাই আমাদের মূল লক্ষ্য। আমন্ত্রিত অতিথিদের উপস্থিতি ও দোয়া শিক্ষার্থী এবং প্রতিষ্ঠানের আগামী দিনের পথচলায় বড় অনুপ্রেরণা হয়ে থাকবে।’

অনুষ্ঠানে জাতীয় পর্যায়ের বিশিষ্ট ব্যক্তিবর্গ, সরকারি কর্মকর্তা, শিক্ষাবিদ ও দেশের শীর্ষস্থানীয় আলেমদের আমন্ত্রণ জানানো হয়। প্রধান অতিথি হিসেবে ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী আলহাজ কাজী শাহ মোফাজ্জল হোসাইন কায়কোবাদ এমপি এবং বিশেষ অতিথি হিসেবে সড়ক পরিবহন ও সেতু এবং রেলপথ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হাবিবুর রশীদ হাবিব এমপি ও প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী নূরুল হক নূরের উপস্থিতি নির্ধারিত ছিল।

এ ছাড়া আমন্ত্রিত ও উপস্থিত বিশিষ্টজনদের মধ্যে ছিলেন ময়মনসিংহ-২ আসনের সংসদ সদস্য ও ভূমি মন্ত্রণালয়-সম্পর্কিত স্থায়ী কমিটির সদস্য মুফতি মোহাম্মদ উল্লাহ, ইসলামিক ফাউন্ডেশন বাংলাদেশের মহাপরিচালক মুফতি মুহিবুল্লাহিল বাকি আন-নদভী, ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) অতিরিক্ত পুলিশ কমিশনার মো. আবুল বাশার তালুকদার, স্পেশাল ব্রাঞ্চের ডিআইজি এজাজ আহমেদ পিপিএম এবং পাহাড়ি টি কোম্পানি লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক এস এম এন ইসলাম মুনির।

দেশবরেণ্য আলেমদের মধ্যে ছিলেন হুফ্ফাজুল কুরআন ফাউন্ডেশন বাংলাদেশের সভাপতি হাফেজ মাওলানা ক্বারী আব্দুল হক, মারকাযুত তারবিয়াহ বাংলাদেশের পরিচালক মাওলানা খালিদ সাইফুল্লাহ আইয়ুবী, জামিয়া নেজামিয়া দারুল উলুম বেতুয়া সিরাজগঞ্জের পরিচালক মাওলানা আব্দুল বাসেত খান, জামিয়াতুল মানহাল আল কওমিয়া উত্তরার পরিচালক মুফতি কেফায়েতুল্লাহ আযহারী, ইসলামিক ফাউন্ডেশনের গভর্নর মুফতি আজহারুল ইসলাম ও মুফতি এবিএম শরিফুল ইসলাম।

এ ছাড়া উপস্থিত ছিলেন মারকাযুল হুফ্ফাজ ওয়াসসুন্নাহ আন্তর্জাতিক হিফজ মাদরাসার প্রতিষ্ঠাতা পরিচালক হাফেজ মাওলানা মাহমুদুল হক, আলোচক মাওলানা রুহুল আমিন সাদী ও মাওলানা গাজী সানাউল্লাহ রাহমানী, আওয়ার ইসলাম২৪.কমের সম্পাদক মাওলানা হুমায়ূন আইয়ূব এবং শানে সাহাবা জাতীয় খতীব ফাউন্ডেশনের চেয়ারম্যান মুফতি শামীম মজুমদার।

অনুষ্ঠানে আরও অংশ নেন সাইফুরসের প্রতিষ্ঠাতা পরিচালক সাইফুর রহমান খান, ডিপিডিসির নির্বাহী প্রকৌশলী মো. আবুল মনসুর, ইসলামিক ফাউন্ডেশনের পরিচালক ড. মোহাম্মদ হারুনুর রশীদ, মিরপুর মডেল থানার ওসি মো. হাফিজুর রহমান পিপিএম এবং মুগদা থানার ওসি মো. আহসান উল্লাহ। এ সময় দেশের বিভিন্ন অঞ্চল থেকে আগত শিক্ষক, শিক্ষার্থী ও সাংবাদিকরাও উপস্থিত ছিলেন।

শেষে দোয়া ও মোনাজাতের মাধ্যমে দুপুর ১টায় অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।

উত্তরায় পুলিশের ২ গাড়ি ভাঙচুর, পুলিশকে পিটিয়ে হাত ভাঙলো পোশাককর্মীরা

সর্বনিম্ন ৩০ হাজার টাকা ও বকেয়া বেতন পরিশোধের দাবিতে রাজধানীর উত্তরায় টানা পঞ্চম দিনের মতো

দুই বিমানবন্দর থেকে সোয়া ৩ কোটি টাকার সোনা, মদ ও নিষিদ্ধ পণ্য জব্দ

শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ও শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে দুই দিনে চারটি পৃথক অভিযান চালিয়ে প্রায়

রাজবাড়ীতে মসজিদ থেকে বের হওয়ার সময় গুলিতে শীর্ষ সন্ত্রাসী নিহত

রাজবাড়ী সদর উপজেলায় অজ্ঞাত দুর্বৃত্তদের গুলিতে পিয়ারুল ইসলাম (৩০) নামে শীর্ষ সন্ত্রাসী নিহত হয়েছেন। শুক্রবার

মারকাযুল ফুরকানের বার্ষিক পুরস্কার বিতরণী শনিবার

মারকাযুল ফুরকান শিক্ষা পরিবার, মুগদা ক্যাম্পাসের উদ্যোগে বার্ষিক পুরস্কার বিতরণী অনুষ্ঠান-২০২৬ আগামী ১৭ অক্টোবর, শনিবার
  • সর্বশেষ
  • জনপ্রিয়

'প্রধানমন্ত্রীর জাপান সফর দুই দেশের সম্পর্ক উচ্চতর পর্যায়ে উন্নীত করবে'

টুপটুপ রিসোর্টে আগুনে ১০ মৃত্যু, ম্যানেজার সুমন আটক

রিয়াদে বিমানের ফ্লাইট অনির্দিষ্টকাল স্থগিত করলো বাংলাদেশ

সৃষ্টির প্রতি দয়া করলে দয়া পাওয়া যাবে

শি জিনপিং ও ট্রাম্পের বৈঠকে বিশ্ব কী বার্তা পেল  

‘বিএনপি-জামায়াত ক্ষমতার বলয়ে সংস্কারে নেই’

মসজিদে বোমা হামলার প্ল্যান থেকে মার্কিন সেনার ইসলাম গ্রহণ

সকালের নাশতা তৈরি করি, থালাবাসনও ধুই : জাপান প্রধানমন্ত্রী

বন্ড-সই দিয়ে মুক্তি পেলেন অভিজিৎ  

মারকাযুল ফুরকানের মেধা প্রদর্শনী ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত

ফিলিস্তি‌নে ইসরায়েলের অবৈধ দখলদারত্ব বন্ধে কার্যকর পদক্ষেপের আহ্বান

হাম উপসর্গে আরও ৩ জনের মৃত্যু

উচ্চশিক্ষার মাধ্যমে কর্মক্ষম ও দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

উত্তরায় পুলিশের ২ গাড়ি ভাঙচুর, পুলিশকে পিটিয়ে হাত ভাঙলো পোশাককর্মীরা

কক্সবাজারের ইনানীতে রিসোর্টে আগুনে নিহতের সংখ্যা বেড়ে ১০

নিম্নআয়ের দেশগুলোর ঋণ পরিশোধের চাপ বেড়েছে, ব্যয় বেড়ে ১৪ শতাংশ

লাইসেন্স ছাড়া চলছিল টুপটুপ রিসোর্ট, ঝুঁকিপূর্ণ বলে নোটিশ করেছিল ফায়ার

কক্সবাজারে রিসোর্টে আগুনে নিহত ৬ জনের পরিচয় মিলেছে

বেইজিং এগ্রিমেন্টে বাংলাদেশের সমর্থন, কারিগরি শিক্ষা উন্নয়নে চীনের সঙ্গে সমঝোতা

দুর্গাপূজার ছুটিতে অতিরিক্ত ভাড়া ঠেকানোসহ যাত্রী নিরাপত্তার দাবি