ই-পেপার শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ১ কার্তিক ১৪৩৩

রিয়াদে বিমানের ফ্লাইট অনির্দিষ্টকাল স্থগিত করলো বাংলাদেশ

আমার বার্তা অনলাইন
১৭ অক্টোবর ২০২৬, ২০:১২

সৌদি আরবের বিমানবন্দরে হামলার পরিপ্রেক্ষিতে রিয়াদগামী সব ফ্লাইট অনির্দিষ্টকালের জন্য স্থগিত রাখার সিদ্ধান্ত নিয়েছে বিমান বাংলাদেশ এয়ারলাইনস। তবে ২১ অক্টোবর থেকে সৌদি আরবের দাম্মাম রুটে ফ্লাইট আবার চালুর পরিকল্পনা করা হচ্ছে। এর জন্য দাম্মাম বিমানবন্দরের অনুমতি পেতে হবে।

শনিবার (১৭ অক্টোবর) বিমানের জনসংযোগ শাখার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়েছে, রিয়াদ বিমানবন্দর কর্তৃপক্ষের পরবর্তী নির্দেশনা সাপেক্ষে ফ্লাইট পুনরায় চালুর বিষয়ে প্রয়োজনীয় সিদ্ধান্ত নেয়া হবে এবং যাত্রীদের তা জানিয়ে দেয়া হবে।

প্রয়োজনীয় অনুমতি পাওয়া সাপেক্ষে আগামী ২১ অক্টোবর থেকে দাম্মামগামী ফ্লাইট আবার পরিচালনা করতে চায় বিমান। তবে জেদ্দা ও মদিনাগামী ফ্লাইট চালু থাকার কথা তুলে ধরে বিজ্ঞপ্তিতে বলা হয়, জরুরি প্রয়োজনে যাত্রীরা জেদ্দা ও মদিনা আন্তর্জাতিক বিমানবন্দর ব্যবহার করে সৌদি আরবে যাতায়াত করতে পারবেন।

যাত্রীচাপ সামলাতে ইতোমধ্যে মদিনা রুটে অধিক ধারণক্ষমতার উড়োজাহাজ ব্যবহার করা হচ্ছে, যা ১৮ অক্টোবর পর্যন্ত কার্যকর থাকবে। ১৯ অক্টোবর থেকে এ রুটে পুনরায় নিয়মিত বোয়িং ৭৮৭ উড়োজাহাজ চলাচল করবে। এ ছাড়া বাড়তি চাহিদার কথা বিবেচনায় রেখে জেদ্দা রুটেও অতিরিক্ত ফ্লাইট পরিচালনার ব্যবস্থা নেয়া হচ্ছে বলে জানিয়েছে সংস্থাটি।

ফ্লাইট পরিচালনা ও সময়সূচির পরবর্তী যেকোনো হালনাগাদ তথ্যের জন্য এবং টিকিট ক্রয় বা বুকিংয়ের প্রয়োজনে যাত্রীদের নিকটস্থ বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বিক্রয়কেন্দ্রে যোগাযোগ করার অনুরোধ করা হয়েছে।

এ দিকে বেসামরিক বিমান চলাচল (বেবিচক) কর্তৃপক্ষের তথ্য অনুযায়ী শনিবার পর্যন্ত বিমানসহ সৌদিগামী দেশি–বিদেশি বিভিন্ন এয়ারলাইন্সের মোট ১১৪টি ফ্লাইট বাতিল করা হয়েছে। এতে ১৭ হাজার ৭০১ জন যাত্রী ভোগান্তিতে পড়েছেন।

এরমধ্যে সরাসরি ফ্লাইট বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ১৮টি, সৌদিয়া এয়ারলাইন্সের ১২টি, ইউএস-বাংলা এয়ারলাইন্সের ১০টি এবং রিয়াদ এয়ারওয়েজের ১০টি রয়েছে। অন্যদিকে ট্রানজিট ফ্লাইটের মধ্যে ইন্ডিগো (২২টি), এমিরেটস (১৪টি), কাতার এয়ারওয়েজ (৯টি), সালাম এয়ার (৭টি), ফ্লাই দুবাই (৬টি), এয়ার ইন্ডিয়া (৫টি) ও ইজিপ্ট এয়ারের (১টি) ফ্লাইট চলাচল ব্যাহত হয়েছে।

সংশ্লিষ্ট সূত্র জানায়, হুতিদের হামলায় সৌদি আরবের বিমানবন্দরগুলোতে বিধিনিষেধের কারণে ঢাকা থেকে সৌদিগামী এসব ফ্লাইট বাতিল হয়েছে। এসব ফ্লাইটের মধ্যে সরাসরি ফ্লাইট ৫০টি এবং ট্রানজিট ফ্লাইট ৬৪টি বলে এ তথ্য নিশ্চিত করেছেন বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের সহকারী পরিচালক জনসংযোগ মুহাম্মাদ কাউছার মাহমুদ।

'প্রধানমন্ত্রীর জাপান সফর দুই দেশের সম্পর্ক উচ্চতর পর্যায়ে উন্নীত করবে'

প্রধানমন্ত্রীর জাপান সফর দুই দেশের সম্পর্ক উচ্চতর পর্যায়ে উন্নীত করবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন প্রধানমন্ত্রীর

ফিলিস্তি‌নে ইসরায়েলের অবৈধ দখলদারত্ব বন্ধে কার্যকর পদক্ষেপের আহ্বান

ফিলিস্তিনি জনগণের আত্মনিয়ন্ত্রণের অবিচ্ছেদ্য অধিকারের প্রতি বাংলাদেশের অবিচল সমর্থন পুনর্ব্যক্ত করেছেন জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি

উচ্চশিক্ষার মাধ্যমে কর্মক্ষম ও দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

সরকারি ও বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোকে দেশ-বিদেশের চাহিদা অনুযায়ী কর্মক্ষম ও দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান জানিয়েছেন রাষ্ট্রপতি

বেইজিং এগ্রিমেন্টে বাংলাদেশের সমর্থন, কারিগরি শিক্ষা উন্নয়নে চীনের সঙ্গে সমঝোতা

বৈশ্বিক দক্ষতা উন্নয়ন ও কারিগরি শিক্ষার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ মাইলফলক হিসেবে ‘ফ্রেমওয়ার্ক অব ওয়ার্ল্ড ভোকেশনাল অ্যান্ড
  • সর্বশেষ
  • জনপ্রিয়

'প্রধানমন্ত্রীর জাপান সফর দুই দেশের সম্পর্ক উচ্চতর পর্যায়ে উন্নীত করবে'

টুপটুপ রিসোর্টে আগুনে ১০ মৃত্যু, ম্যানেজার সুমন আটক

রিয়াদে বিমানের ফ্লাইট অনির্দিষ্টকাল স্থগিত করলো বাংলাদেশ

সৃষ্টির প্রতি দয়া করলে দয়া পাওয়া যাবে

শি জিনপিং ও ট্রাম্পের বৈঠকে বিশ্ব কী বার্তা পেল  

‘বিএনপি-জামায়াত ক্ষমতার বলয়ে সংস্কারে নেই’

মসজিদে বোমা হামলার প্ল্যান থেকে মার্কিন সেনার ইসলাম গ্রহণ

সকালের নাশতা তৈরি করি, থালাবাসনও ধুই : জাপান প্রধানমন্ত্রী

বন্ড-সই দিয়ে মুক্তি পেলেন অভিজিৎ  

মারকাযুল ফুরকানের মেধা প্রদর্শনী ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত

ফিলিস্তি‌নে ইসরায়েলের অবৈধ দখলদারত্ব বন্ধে কার্যকর পদক্ষেপের আহ্বান

হাম উপসর্গে আরও ৩ জনের মৃত্যু

উচ্চশিক্ষার মাধ্যমে কর্মক্ষম ও দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

উত্তরায় পুলিশের ২ গাড়ি ভাঙচুর, পুলিশকে পিটিয়ে হাত ভাঙলো পোশাককর্মীরা

কক্সবাজারের ইনানীতে রিসোর্টে আগুনে নিহতের সংখ্যা বেড়ে ১০

নিম্নআয়ের দেশগুলোর ঋণ পরিশোধের চাপ বেড়েছে, ব্যয় বেড়ে ১৪ শতাংশ

লাইসেন্স ছাড়া চলছিল টুপটুপ রিসোর্ট, ঝুঁকিপূর্ণ বলে নোটিশ করেছিল ফায়ার

কক্সবাজারে রিসোর্টে আগুনে নিহত ৬ জনের পরিচয় মিলেছে

বেইজিং এগ্রিমেন্টে বাংলাদেশের সমর্থন, কারিগরি শিক্ষা উন্নয়নে চীনের সঙ্গে সমঝোতা

দুর্গাপূজার ছুটিতে অতিরিক্ত ভাড়া ঠেকানোসহ যাত্রী নিরাপত্তার দাবি