ই-পেপার শুক্রবার, ১৩ ফেব্রুয়ারি ২০২৬, ২৯ মাঘ ১৪৩২

গাইবান্ধার চারটিতে জামায়াতের জয়, একটিতে হাড্ডাহাড্ডি লড়াই

আমার বার্তা অনলাইন:
১৩ ফেব্রুয়ারি ২০২৬, ১১:১৩
গাইবান্ধার পাঁচটি সংসদীয় আসনের মধ্যে চারটিতে বিপুল ভোট ব্যবধানে জয়ী হয়েছেন জামায়াত মনোনীত দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থীরা

গাইবান্ধার পাঁচটি সংসদীয় আসনের মধ্যে চারটিতে বিপুল ভোট ব্যবধানে জয়ী হয়েছেন জামায়াত মনোনীত দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থীরা। একমাত্র গাইবান্ধা-৪ (গোবিন্দগঞ্জ) আসনে হাড্ডাহাড্ডি লড়াই করে মাত্র তিন হাজার ভোট ব্যবধানে জয়ী হয়েছেন বিএনপির প্রার্থী।

বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) মধ্যরাতে গাইবান্ধা জেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ের ফলাফল কন্ট্রোল রুম থেকে আসনভিত্তিক ফলাফল বেসরকারিভাবে ঘোষণা করা হয়। এর আগে সহকারী রিটার্নিং কর্মকর্তার কার্যালয় থেকেও কেন্দ্র থেকে পাওয়া প্রাপ্ত ভোটে বেসরকারিভাবে ফলাফল জানানো হয়েছিল।

ঘোষিত ফল অনুযায়ী, গাইবান্ধা-১ (সুন্দরগঞ্জ) আসনে ১ লাখ ২ হাজার ৭২৯ ভোটের ব্যবধানে জয়ী হয়েছেন জামায়াতের মো. মাজেদুর রহমান, গাইবান্ধা-২ সদর আসন থেকে জয়ী হন মো. আব্দুল করিম, গাইবান্ধা-৩ আসনে আবুল কাওছার মোহাম্মদ নজরুল ইসলাম লেবু, গাইবান্ধা-৪ (গোবিন্দগঞ্জ) আসনে ধানের শীষ প্রতীকের মো. শামীম কায়সার ও গাইবান্ধা-৫ আসনে আব্দুল ওয়ারেছ বিজয়ী হন।

গাইবান্ধা-১ (সুন্দরগঞ্জ) আসনে জামায়াত মনোনীত মো. মাজেদুর রহমান পেয়েছেন ১ লাখ ৪০ হাজার ৭২৬ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির জিয়াউল ইসলাম মোহাম্মাদ আলী পেয়েছেন ৩৭ হাজার ৯৯৭ ভোট। তৃতীয় হয়েছেন জাতীয় পার্টির (জাপা) মহাসচিব শামীম হায়দার পাটোয়ারী। ৩৩ হাজার ৯৭৬ ভোট পান তিনি। মোট ভোটার সংখ্যা ৪ লাখ ১৯ হাজার। ১২৪টি কেন্দ্রে ভোটগ্রহণের হার ৫৯ দশমিক ৪২ শতাংশ।

গাইবান্ধা-২ (সদর) জামায়াতের মো. আব্দুল করিম পেয়েছেন ১ লাখ ২ হাজার ২৩০ ভোট। ধানের শীষ প্রতীকের আনিচ্ছুজামান খান বাবু পেয়েছেন ৯২ হাজার ৮৯০ ভোট। তৃতীয় হয়েছেন ইসলামি আন্দোলনের মো. আব্দুল মাজেদ; পেয়েছেন ২ হাজার ৩৬৭ ভোট। ভোটগ্রহণের হার ৬০ দশমিক ২৪ শতাংশ।

গাইবান্ধা-৩ (সাদুল্লাপুর-পলাশবাড়ী) জামায়াতের আবুল কাওছার মোহাম্মদ নজরুল ইসলাম লেবু পেয়েছেন ১ লাখ ৬০ হাজার ৫৫২ ভোট। ধানের শীষ প্রতীকের ডা. মইনুল হাসান সাদিক পেয়েছেন ১ লাখ ৩৮ হাজার ৭০০ ভোট। ভোট ব্যবধানের ২১ হাজার ৮৫২। তৃতীয় হয়েছেন ইসলামি আন্দোলনের এটিএম আওলাদ হোসাইন পলাশ; পেয়েছেন ২ হাজার ৮১৬ ভোট।

গাইবান্ধা-৪ (গোবিন্দগঞ্জ) বিজয়ী হন ধানের শীষ প্রতীকের মো. শামীম কায়সার লিংকন। তিনি পেয়েছেন ১ লাখ ৪১ হাজার ৭১২ ভোট। তার প্রতিদ্বন্দ্বী জামায়াতের ডা. আব্দুর রহিম সরকার পেয়েছেন ১ লাখ ৩৮ হাজার ২০০ ভোট। ভোটের ব্যবধান মাত্র ৩ হাজার ৫১২টি। তৃতীয় হয়েছেন লাঙ্গল প্রতীকের মশিউর রহমান; পেয়েছেন ২ হাজার ৩৩০ ভোট। ভোটার সংখ্যা ৪ লাখ ৬৪ হাজার ৮৭১। ভোটগ্রহণের হার ৬২.৯৪ শতাংশ।

গাইবান্ধা-৫ জামায়াতের আব্দুল ওয়ারেছ পেয়েছেন ৮৭ হাজার ৯১৩ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ধানের শীষ প্রতীকের ফারুক আলম সরকার পেয়েছেন ৭২ হাজার ৭৪১ ভোট। ভোটের ব্যবধান ১৫ হাজার ১৭২। তৃতীয় হয়েছেন স্বতন্ত্র প্রার্থী নাহিদুজ্জামান নিশাদ, পেয়েছেন মোটরসাইকেল প্রতীকে ৩৭ হাজার ২৩৫ ভোট। মোট ভোটার ২ লাখ ৪৯ হাজার ৪৬২। ভোটগ্রহণের হার ৫৭.৭১ শতাংশ।

আমার বার্তা/এমই

চাঁপাইনবাবগঞ্জের ৩ আসনেই বিজয়ী জামায়াত প্রার্থীরা

চাঁপাইনবাবগঞ্জ জেলার তিনটি আসনে জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থীরা বিজয় লাভ করেছেন।  চাঁপাইনবাবগঞ্জ-১ আসনে ড. কেরামত

গোপালগঞ্জে প্রথমবারের মতো তিন আসনেই ধানের শীষের জয়

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে গোপালগঞ্জ জেলার তিনটি সংসদীয় আসনেই বিজয়ী হয়েছেন বিএনপি মনোনীত প্রার্থীরা। এই

পাবনায় হাড্ডাহাড্ডি লড়াই শেষে ৩টিতে জামায়াত ও দুটিতে বিএনপির জয়

পাবনা জেলায় অত্যন্ত শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হয়েছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোটগ্রহণ। বৃহস্পতিবার

হেরে গিয়েও সৌহার্দ্যের নজির গড়লেন সারজিস আলম

হেরে গিয়ে রাজনৈতিক সৌহার্দ্য ও পারস্পরিক সম্মানের দৃষ্টান্ত স্থাপন করেছেন সারজিস আলম। পঞ্চগড়-১ আসনে প্রতিদ্বন্দ্বী
  • সর্বশেষ
  • জনপ্রিয়

সাতক্ষীরার সব আসনে জামায়াত প্রার্থী জয়ী

ত্রয়োদশ সংসদ নির্বাচনে ভোটার উপস্থিতি ৫৯.৪৪ শতাংশ: ইসি

আগামী ৫ বছরের দায়িত্ব বিএনপিকে দিয়েছে জনগণ: নজরুল ইসলাম

জামায়াত উগ্রবাদী দল, তাদের উত্থানের পেছনে আ.লীগ দায়ী: মির্জা ফখরুল

রুমিন ফারহানা–তাহসিনা রুশদীর–শামা ওবায়েদসহ জয়ী হলেন ৭ নারী

ঈদের উৎসবের মতো নির্বাচনে অংশ নিয়েছেন জনগণ: ইসি সানাউল্লাহ

চাঁপাইনবাবগঞ্জের ৩ আসনেই বিজয়ী জামায়াত প্রার্থীরা

গোপালগঞ্জে প্রথমবারের মতো তিন আসনেই ধানের শীষের জয়

তারেক রহমানকে অভিনন্দন জানালেন পাকিস্তানের প্রেসিডেন্ট

এবারের নির্বাচনের মধ্য দিয়ে আ.লীগ একেবারে নেই হয়ে গেছে: আখতার

পাবনায় হাড্ডাহাড্ডি লড়াই শেষে ৩টিতে জামায়াত ও দুটিতে বিএনপির জয়

গাইবান্ধার চারটিতে জামায়াতের জয়, একটিতে হাড্ডাহাড্ডি লড়াই

তারেক রহমানকে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির অভিনন্দন

নির্বাসন থেকে ক্ষমতার শীর্ষে, তারেক রহমানের ঐতিহাসিক প্রত্যাবর্তন

হেরে গিয়েও সৌহার্দ্যের নজির গড়লেন সারজিস আলম

নারায়ণগঞ্জে ৪ আসনে বিএনপির জয়, একটিতে এনসিপি

নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে ২০ বছর পর সরকারে যাচ্ছে বিএনপি

আজও মোটরসাইকেল চলাচলে নিষেধাজ্ঞা, চলবে অন্যসব বাহন

বিএনপি ও তারেক রহমানকে শুভেচ্ছা জানিয়েছে মার্কিন দূতাবাস

১৩ ফেব্রুয়ারি ঘটে যাওয়া নানান ঘটনা