ই-পেপার শুক্রবার, ১৩ ফেব্রুয়ারি ২০২৬, ২৯ মাঘ ১৪৩২
প্রথমবারের মতো নির্বাচিত তিনজন

সাতক্ষীরার সব আসনে জামায়াত প্রার্থী জয়ী

মোঃ আবু সাঈদ
১৩ ফেব্রুয়ারি ২০২৬, ১৩:৩৮

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সাতক্ষীরার চারটি আসনেই জয় পেয়েছে জামায়াতে ইসলামী। জেলার সব আসনে বিএনপি ও স্বতন্ত্র প্রার্থীদের পরাজিত করে জামায়াত মনোনীত দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থীরা বিজয়ী হয়েছেন। এর মধ্যে প্রথমবারের মতো সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন সাতক্ষীরা–১, সাতক্ষীরা-২ ও সাতক্ষীরা-৩ আসনের বিজয়ীরা।

গতকাল বৃহস্পতিবার মধ্যরাতে জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক আফরোজা আখতার সব কেন্দ্রের ফলাফল বিশ্লেষণ করে চূড়ান্ত ফল ঘোষণা করেন।

সাতক্ষীরা-১ (তালা-কলারোয়া)

এ আসনে জয়ী হয়েছেন জামায়াতের ইজ্জত উল্লাহ। ১৬৯টি কেন্দ্রের (পোস্টাল ভোটসহ) ফলাফলে তিনি পেয়েছেন ১ লাখ ৯৩ হাজার ৭৭২ ভোট। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) কেন্দ্রীয় নেতা হাবিবুল ইসলাম হাবিব পেয়েছেন ১ লাখ ৬৯ হাজার ৯৯৫ ভোট। ফলে ইজ্জত উল্লাহ ২৩ হাজার ৭৭৭ ভোটের ব্যবধানে জয়ী হন।

সাতক্ষীরা-২ (সদর-দেবহাটা)

এ আসনে বড় ব্যবধানে জয়ী হয়েছেন জামায়াত নেতা মুহাদ্দিস আবদুল খালেক। ১৮১টি কেন্দ্রের ফলাফলে তিনি পেয়েছেন ২ লাখ ৬৬ হাজার ৯৫৯ ভোট। অন্যদিকে বিএনপির প্রার্থী মো. আবদুর রউফ পেয়েছেন ১ লাখ ১৬ হাজার ২২৯ ভোট।

ফলে আবদুল খালেক ১ লাখ ৫০ হাজার ৬৬৬ ভোটের ব্যবধানে জয়ী হন।

সাতক্ষীরা-৩ (আশাশুনি-কালীগঞ্জ)

এই আসনে জয় পেয়েছেন জামায়াতের হাফেজ মুহা. রবিউল বাসার। ১৬৬টি কেন্দ্রের ফলাফলে তিনি পেয়েছেন ১ লাখ ৮৪ হাজার ২৩৩ ভোট। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী শহিদুল আলম পেয়েছেন ১ লাখ ৫ হাজার ৩৮৯ ভোট।

রবিউল বাসার ৭৮ হাজার ৮৪৪ ভোটের ব্যবধানে জয়ী হন। এ ছাড়া বিএনপির প্রার্থী কাজী আলাউদ্দিন পেয়েছেন ৫৬ হাজার ৮১৯ ভোট।

সাতক্ষীরা-৪ (শ্যামনগর)

এ আসনে নির্বাচিত হয়েছেন জামায়াত নেতা গাজী নজরুল ইসলাম। ৯৭টি কেন্দ্রের ফলাফলে তিনি পেয়েছেন ১ লাখ ৬ হাজার ৯১৩ ভোট। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির প্রার্থী মো. মনিরুজ্জামান পেয়েছেন ৮৫ হাজার ৪২৬ ভোট।

গাজী নজরুল ইসলাম ২১ হাজার ৪৮৭ ভোটের ব্যবধানে জয়ী হন।

বিস্তারিত থেকে সাজিয়ে একটি নিউজ লিখে দিন কপিরাইট মুক্ত ও ইউনিক আর্টিকেল যা বিস্তারিতের থেকে হবে কিনা লেখার ধরন ভিন্ন যাতে অন্যরা ভিন্ন নিউজ থেকে কোন এআই বা কপিরাইট থাকবেনা। আমি কিন্তু চেক করে দেখব কত % ইউনিক হল ১০০% করে দিবা

তারেক রহমানকে মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহীমের অভিনন্দন

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নিরঙ্কুশ দুই তৃতীয়াংশের ও বেশি বিজয়ে বিএনপির নেতৃত্ব দেওয়া দল‌টির চেয়ারম্যান

জামানত হারালেন মাহমুদুর রহমান মান্না

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বগুড়া-২ (শিবগঞ্জ) আসনে প্রত্যাশিত সাড়া তুলতে ব্যর্থ হয়েছেন মাহমুদুর রহমান মান্না।

জনগণ ইতোমধ্যে তাদের রিজেক্ট করেছে: মির্জা ফখরুল

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, যখন গণতন্ত্র চাপা থাকে, তখন উগ্রবাদী শক্তিগুলোর উত্থান

আগামী ৫ বছরের দায়িত্ব বিএনপিকে দিয়েছে জনগণ: নজরুল ইসলাম

ভোটের মাধ্যমে আগামী ৫ বছরের দায়িত্ব জনগণ বিএনপিকে দিয়েছে বলে মন্তব্য করেছেন দলটির স্থায়ী কমিটির
  • সর্বশেষ
  • জনপ্রিয়

তারেক রহমানকে মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহীমের অভিনন্দন

জামানত হারালেন মাহমুদুর রহমান মান্না

মাদুরো এখনও ভেনেজুয়েলার বৈধ প্রেসিডেন্ট : দেলসি

জনগণ ইতোমধ্যে তাদের রিজেক্ট করেছে: মির্জা ফখরুল

তারেক রহমানকে ‘ভাই’ ডেকে অভিনন্দন জানালেন মমতা

জাতি হিসেবে আমরা চূড়ান্তভাবে বিজয়ী হয়েছি: ইসি সানাউল্লাহ

সাতক্ষীরার সব আসনে জামায়াত প্রার্থী জয়ী

ত্রয়োদশ সংসদ নির্বাচনে ভোটার উপস্থিতি ৫৯.৪৪ শতাংশ: ইসি

আগামী ৫ বছরের দায়িত্ব বিএনপিকে দিয়েছে জনগণ: নজরুল ইসলাম

জামায়াত উগ্রবাদী দল, তাদের উত্থানের পেছনে আ.লীগ দায়ী: মির্জা ফখরুল

রুমিন ফারহানা–তাহসিনা রুশদীর–শামা ওবায়েদসহ জয়ী হলেন ৭ নারী

ঈদের উৎসবের মতো নির্বাচনে অংশ নিয়েছেন জনগণ: ইসি সানাউল্লাহ

চাঁপাইনবাবগঞ্জের ৩ আসনেই বিজয়ী জামায়াত প্রার্থীরা

গোপালগঞ্জে প্রথমবারের মতো তিন আসনেই ধানের শীষের জয়

তারেক রহমানকে অভিনন্দন জানালেন পাকিস্তানের প্রেসিডেন্ট

এবারের নির্বাচনের মধ্য দিয়ে আ.লীগ একেবারে নেই হয়ে গেছে: আখতার

পাবনায় হাড্ডাহাড্ডি লড়াই শেষে ৩টিতে জামায়াত ও দুটিতে বিএনপির জয়

গাইবান্ধার চারটিতে জামায়াতের জয়, একটিতে হাড্ডাহাড্ডি লড়াই

তারেক রহমানকে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির অভিনন্দন

নির্বাসন থেকে ক্ষমতার শীর্ষে, তারেক রহমানের ঐতিহাসিক প্রত্যাবর্তন