ই-পেপার বৃহস্পতিবার, ১৯ ফেব্রুয়ারি ২০২৬, ৪ ফাল্গুন ১৪৩৩

ধামরাইয়ে তুচ্ছ ঘটনায় হামলা, আহত ৪

আমার বার্তা অনলাইন
১৮ ফেব্রুয়ারি ২০২৬, ১৭:৩৪

ঢাকার ধামরাই উপজেলায় সামান্য ঘটনাকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনায় চারজন গুরুতর আহত হয়েছেন। আহতদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।

স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার বালিয়া ইউনিয়নের দূনিগ্রাম এলাকায় দীর্ঘদিন ধরে একটি পরিবার ও তাদের আত্মীয়দের মধ্যে পারিবারিক বিরোধ চলছিল। অভিযোগ অনুযায়ী, গত ১৫ ফেব্রুয়ারি সকালে বাড়ির টিউবওয়েলের পানি উপচে পাশের সরকারি রাস্তা হয়ে প্রতিবেশীর বাড়ির সামনে চলে গেলে বিষয়টি নিয়ে কথা কাটাকাটি শুরু হয়। একপর্যায়ে উভয় পক্ষের মধ্যে উত্তেজনা সৃষ্টি হয়।

ভুক্তভোগী ফরহাদ হোসেন দাবি করেন, ঘটনার সময় তিনি কর্মস্থলে ছিলেন। তার অনুপস্থিতিতে প্রতিপক্ষের লোকজন তার বাবা-মায়ের সঙ্গে বাকবিতণ্ডায় জড়িয়ে পড়ে এবং একপর্যায়ে তাদের শারীরিকভাবে আঘাত করে। পরে বিষয়টি জানার পর তিনি অভিযুক্তদের কাছে ব্যাখ্যা চাইলে মোবাইল ফোনে হুমকিমূলক বার্তা পান বলে অভিযোগ করেন।

তিনি আরও জানান, ওই দিন রাত প্রায় ১০টার দিকে অভিযুক্তরা দলবদ্ধভাবে তাদের বাড়িতে এসে পুনরায় গালাগাল শুরু করে। পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করলে তার ওপর হামলা চালানো হয়। তাকে রক্ষা করতে এগিয়ে আসলে তার ভাইদের ওপরও আক্রমণ করা হয়। এতে চারজন গুরুতর আহত হন।

এ ঘটনায় অভিযুক্ত হিসেবে আলীম, হাসমত আলী, বিথী আক্তার ও জিয়াসমিনের নাম উল্লেখ করে ধামরাই থানা-এ লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।

অভিযোগের বিষয়ে জানতে অভিযুক্তদের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তারা কোনো মন্তব্য করতে রাজি হননি।

ধামরাই থানার অফিসার ইনচার্জ মো. নাজমুল হুদা খান জানান, মারধরের একটি লিখিত অভিযোগ পাওয়া গেছে। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

স্থানীয়দের মতে, তুচ্ছ বিষয়কে কেন্দ্র করে এমন সহিংস ঘটনার পুনরাবৃত্তি রোধে দ্রুত প্রশাসনিক হস্তক্ষেপ প্রয়োজন। তারা সুষ্ঠু তদন্ত ও দোষীদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।

ধামরাইয়ে কালামপুর বাজারে রমজান সচেতনতা কর্মসূচি

ধামরাই উপজেলার কালামপুর বাজারে সম্প্রতি এক বিশেষ সচেতনতামূলক উদ্যোগ অনুষ্ঠিত হয়েছে, যার মূল উদ্দেশ্য পবিত্র

টেকনাফে প্রায় ৪ কোটি ৭৫ লাখ টাকা মূল্যের ৯৫ হাজার পিস ইয়াবা জব্দ

কক্সবাজারের টেকনাফে প্রায় ৪ কোটি ৭৫ লক্ষ টাকা মূল্যের ৯৫ হাজার পিস ইয়াবা জব্দ করেছে

মধুপুরে বাংলাদেশ জাতীয় স্কুল, মাদরাসা ও কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানের পুরস্কার বিতরণ

টাঙ্গাইলের মধুপুরে ৫৪ তম বাংলাদেশ জাতীয় স্কুল, মাদরাসা ও কারিগরী শিক্ষা প্রতিষ্ঠানের শীতকালীন ক্রীড়া প্রতিযোগিতা

ময়মনসিংহে সেনাবাহিনীর ট্রাকের সঙ্গে বাসের সংঘর্ষে ২ জন নিহত

ময়মনসিংহের ফুলপুরে সেনাবাহিনীর মালবাহী ট্রাকের সঙ্গে বাসের মুখোমুখি সংঘর্ষে সেনাবাহিনীর সার্জেন্টসহ ২ জন নিহত হয়েছেন।
  • সর্বশেষ
  • জনপ্রিয়

জবরদস্তি নয় আইনের শাসনই হবে রাষ্ট্র পরিচালনার শেষ কথা

ধামরাইয়ে কালামপুর বাজারে রমজান সচেতনতা কর্মসূচি

রমজান উপলক্ষে জাতিসংঘ মহাসচিবের বার্তা

দেশের আকাশে চাঁদ দেখা গেছে, বৃহস্পতিবার থেকে রোজা শুরু

সর্বোচ্চ আন্তরিকতা ও নিষ্ঠা দিয়ে সুষ্ঠু নির্বাচন উপহার দিয়েছে পুলিশ

জাতীয় সংসদের ইতিহাসে চতুর্থ বৃহত্তম বিরোধী দল হচ্ছে জামায়াত

সরকারের ১৮০ দিনের জন্য একটা প্ল্যান আছে: প্রধানমন্ত্রীর উপদেষ্টা

সরকারি কর্মকর্তাদের আয়-ব্যয়ের হিসাব প্রকাশের আহ্বান টিআইবির

কৃষি উন্নয়নকে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছেন প্রধানমন্ত্রী: কৃষিমন্ত্রী

দুই-একদিনের মধ্যে প্রধানমন্ত্রীর কাছে মন্ত্রীরা কর্মপরিকল্পনা পেশ করবেন

ঢাবিতে বিশ্বকাপজয়ী ফুটবল তারকা মেসুত ওজিল

জনগণের প্রত্যাশা পূরণ করতে প্রত্যেক মন্ত্রণালয়কে নির্দেশ: শামা ওবায়েদ

বিএনপি জোট ৩৫ ও জামায়াত ১৩ সংরক্ষিত নারী আসন পেতে পারে: ইসি

দুর্নীতি করলে প্রশাসনিক শাস্তি নয়, মামলাও হবে: আইনমন্ত্রী

দুর্নীতি বন্ধ ও রোজায় বাজার স্থিতিশীল রাখার নির্দেশ প্রধানমন্ত্রীর

এলডিসি থেকে উত্তরণ পেছানোর উদ্যোগ নেওয়া হবে: বাণিজ্যমন্ত্রী

১৮০ দিনের কর্মপরিকল্পনা দেবে সরকার: প্রতিমন্ত্রী জোনায়েদ সাকি

টেকনাফে প্রায় ৪ কোটি ৭৫ লাখ টাকা মূল্যের ৯৫ হাজার পিস ইয়াবা জব্দ

ধামরাইয়ে তুচ্ছ ঘটনায় হামলা, আহত ৪

সেহরি ইফতার তারাবির সময় নিরবচ্ছিন্ন বিদ্যুৎ রাখার নির্দেশ প্রধানমন্ত্রীর