ই-পেপার বৃহস্পতিবার, ১৯ ফেব্রুয়ারি ২০২৬, ৪ ফাল্গুন ১৪৩৩

বিসিবির নির্বাচন প্রশ্নবিদ্ধ ছিল, এটা নিয়ে বসব: ক্রীড়া প্রতিমন্ত্রী

আমার বার্তা অনলাইন
১৮ ফেব্রুয়ারি ২০২৬, ১০:৪৬

গত বছরের নভেম্বরে ক্রীড়াঙ্গনের সবচেয়ে আলোচিত বিষয় ছিল বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিবিবি) পরিচালনা পর্ষদ নির্বাচন। বিসিবির সেই নির্বাচনে সরকারি হস্তক্ষেপের অভিযোগ তুলে ১৬ ক্লাবের কাউন্সিলররা নির্বাচন থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নেন। পরে বর্তমান বিসিবির অধীনে সব ধরনের ঘরোয়া ক্রিকেট বয়কট করেছিল ঢাকার ৪৫টি ক্লাব।

এদিকে, গত ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হয়ে গেল ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। যেখানে জয়লাভ করে সরকার গঠন করেছে বিএনপি। গতকাল (মঙ্গলবার) গঠিত হয়েছে মন্ত্রিসভাও। যেখানে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হয়েছেন সাবেক ফুটবলার আমিনুল হক। পরবর্তীতে তিনি বিসিবির সর্বশেষ নির্বাচন প্রশ্নবিদ্ধ হয়েছে উল্লেখ করে বিষয়টি নিয়ে বসার কথা জানিয়েছেন।

গতকাল সন্ধ্যায় মিরপুরে নিজের বাসায় সংবাদ সম্মেলনে আমিনুল হক বলেন, ‘ক্রিকেট বোর্ডের নির্বাচন নিয়ে আমি আগেও বলেছি, এখনও বলছি, প্রশ্নবিদ্ধ একটি নির্বাচন হয়েছে। বিষয়গুলো যেহেতু আইসিসির নিয়মের অধীন, তাদের বিধি-বিধান অনুসারে আমি তাদের সঙ্গে বসে আলোচনার মাধ্যমে ঠিক করব, কীভাবে আমরা ভালো একটি পর্যায়ে যেতে পারি। তাদের সঙ্গে বসা এবং পর্যালোচনার পর এ বিষয়ে মন্তব্য করতে পারব।’

এ ছাড়া ক্রীড়াঙ্গনকে রাজনীতিকীকরণ না করারও ঘোষণা দিয়েছেন নতুন ক্রীড়া প্রতিমন্ত্রী, ‘একদিনেই সব পরিবর্তন করতে পারব না, এটি সম্ভবও না। সংস্কারের জন্য লম্বা সময়ের চর্চা প্রয়োজন। আমি নিশ্চিত করতে চাই খেলাকে রাজনীতিকীকরণ করা কিংবা কোনো দলের প্ল্যাটফর্মে পরিণত করা হবে না। যারা সত্যিকারভাবে খেলাকে ভালোবাসে ও স্পোর্টিং কমিউনিটির উচিত তাদের দায়িত্ব ঠিকভাবে পালন করা।’

বিসিবির নতুন প্রধান নির্বাচক হচ্ছেন হাবিবুল বাশার

২০২৪ সালের ফেব্রুয়ারিতে ২ বছরের চুক্তিতে বিসিবির প্রধান নির্বাচক হিসেবে দায়িত্ব পেয়েছিলেন গাজী আশরাফ হোসেন

ভারতের সঙ্গে ঝামেলা মেটাতে চান, বিশ্বকাপ না খেলা নিয়ে যা বললেন আমিনুল

নিরাপত্তা উদ্বেগ দেখিয়ে ভারতের মাটিতে টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে যায়নি বাংলাদেশ। বিপরীতে তারা শ্রীলঙ্কায় ম্যাচ সরিয়ে

বিশ্বকাপ থেকে বিদায় অস্ট্রেলিয়ার, সুপার এইটে জিম্বাবুয়ে

জিম্বাবুয়ের বিপক্ষে হারের পরই অস্ট্রেলিয়ার সুপার এইট নিয়ে শঙ্কা দেখা দেয়। গতকাল শ্রীলঙ্কার কাছে হারার

ভালো কিছুর জন্য এই সরকারকে সময় দিতে হবে: তামিম

আজ (মঙ্গলবার) বিকেলে জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় নতুন প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন তারেক রহমান।
  • সর্বশেষ
  • জনপ্রিয়

জবরদস্তি নয় আইনের শাসনই হবে রাষ্ট্র পরিচালনার শেষ কথা

ধামরাইয়ে কালামপুর বাজারে রমজান সচেতনতা কর্মসূচি

রমজান উপলক্ষে জাতিসংঘ মহাসচিবের বার্তা

দেশের আকাশে চাঁদ দেখা গেছে, বৃহস্পতিবার থেকে রোজা শুরু

সর্বোচ্চ আন্তরিকতা ও নিষ্ঠা দিয়ে সুষ্ঠু নির্বাচন উপহার দিয়েছে পুলিশ

জাতীয় সংসদের ইতিহাসে চতুর্থ বৃহত্তম বিরোধী দল হচ্ছে জামায়াত

সরকারের ১৮০ দিনের জন্য একটা প্ল্যান আছে: প্রধানমন্ত্রীর উপদেষ্টা

সরকারি কর্মকর্তাদের আয়-ব্যয়ের হিসাব প্রকাশের আহ্বান টিআইবির

কৃষি উন্নয়নকে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছেন প্রধানমন্ত্রী: কৃষিমন্ত্রী

দুই-একদিনের মধ্যে প্রধানমন্ত্রীর কাছে মন্ত্রীরা কর্মপরিকল্পনা পেশ করবেন

ঢাবিতে বিশ্বকাপজয়ী ফুটবল তারকা মেসুত ওজিল

জনগণের প্রত্যাশা পূরণ করতে প্রত্যেক মন্ত্রণালয়কে নির্দেশ: শামা ওবায়েদ

বিএনপি জোট ৩৫ ও জামায়াত ১৩ সংরক্ষিত নারী আসন পেতে পারে: ইসি

দুর্নীতি করলে প্রশাসনিক শাস্তি নয়, মামলাও হবে: আইনমন্ত্রী

দুর্নীতি বন্ধ ও রোজায় বাজার স্থিতিশীল রাখার নির্দেশ প্রধানমন্ত্রীর

এলডিসি থেকে উত্তরণ পেছানোর উদ্যোগ নেওয়া হবে: বাণিজ্যমন্ত্রী

১৮০ দিনের কর্মপরিকল্পনা দেবে সরকার: প্রতিমন্ত্রী জোনায়েদ সাকি

টেকনাফে প্রায় ৪ কোটি ৭৫ লাখ টাকা মূল্যের ৯৫ হাজার পিস ইয়াবা জব্দ

ধামরাইয়ে তুচ্ছ ঘটনায় হামলা, আহত ৪

সেহরি ইফতার তারাবির সময় নিরবচ্ছিন্ন বিদ্যুৎ রাখার নির্দেশ প্রধানমন্ত্রীর