ই-পেপার সোমবার, ০৯ মার্চ ২০২৬, ২৫ ফাল্গুন ১৪৩২

দৈনিক আমার বার্তা ডিজিটাল চট্টগ্রাম অফিসের উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত

আমার বার্তা অনলাইন
০৮ মার্চ ২০২৬, ১৬:১৪

পবিত্র মাহে রমজানকে কেন্দ্র করে দৈনিক আমার বার্তা ডিজিটাল চট্টগ্রাম অফিসের উদ্যোগে এক সৌহার্দ্যপূর্ণ ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার (১৭ রমজান) বিকেল চারটার দিকে চট্টগ্রাম নগরীর একে খান এলাকার আল আকসা রেস্টুরেন্টে এ আয়োজন করা হয়।

অনুষ্ঠানের শুরুতেই পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে পরিবেশকে ধর্মীয় আবহে সাজানো হয়। ইফতারের পূর্বে দেশ, জাতি এবং দৈনিক আমার বার্তা পত্রিকার উত্তরোত্তর উন্নতি ও সমৃদ্ধি কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন দৈনিক আমার বার্তা ডিজিটালের চট্টগ্রাম প্রতিনিধি নাসির উদ্দিন লিটন। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম প্রেসক্লাবের সদস্য ও সিনিয়র সাংবাদিক কামাল পারভেজ।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন দৈনিক আমাদের মাতৃভূমি পত্রিকার চট্টগ্রাম ব্যুরো প্রধান মুরাদ হোসেন বিপ্লব। এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ মফস্বল সাংবাদিক ইউনিয়নের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক সোহাগ আরেফিন এবং সাংবাদিক উন্নয়ন পরিষদের কেন্দ্রীয় কমিটির সভাপতি মোহাম্মদ শহিদুল ইসলাম।

এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ৯ নম্বর উত্তর পাহাড়তলী ওয়ার্ড বিএনপির সাবেক সাধারণ সম্পাদক হাবিবুর রহমান চৌধুরী, মহানগর যুবদলের সাবেক সহ-সভাপতি নূর আহমেদ গুড্ডু, সাংবাদিক সোহেল আমিন, নারী সাংবাদিক সুফিয়া আক্তার, সমাজসেবক নুরুল ইসলাম নুরু, পাহাড়তলী থানা জাসাসের সাধারণ সম্পাদক রাসেল মোস্তাফিজ, বিএনপি নেতা মোহাম্মদ পারভেজ, দৈনিক অগ্নি শিখার চট্টগ্রাম প্রতিনিধি এইচ এম রুবেল, পাহাড়তলী থানা কৃষক দলের সভাপতি সবুজ রহমান, যুবদল নেতা নুর আলম, আসিফুর রহমান অপূর্ব, মোহাম্মদ আসিফ, মোহাম্মদ ওয়াহিদুর রহমান, মোহাম্মদ আল হোসাইন সিয়ামসহ বিভিন্ন শ্রেণি-পেশার ব্যক্তিবর্গ।

ইফতার মাহফিলে সাংবাদিক, রাজনৈতিক ব্যক্তিত্ব এবং সমাজের বিভিন্ন স্তরের মানুষের উপস্থিতিতে সৌহার্দ্যপূর্ণ পরিবেশের সৃষ্টি হয়। অতিথিরা মাহে রমজানের তাৎপর্য তুলে ধরে দেশ ও জাতির কল্যাণ কামনা করেন এবং ভবিষ্যতেও এমন আয়োজন অব্যাহত রাখার প্রত্যাশা ব্যক্ত করেন।

বারইয়ারহাটে যাত্রী ছাউনি নেই: মহাসড়কে ঝুঁকিপূর্ণ বাস অপেক্ষা

চট্টগ্রামের মিরসরাই উপজেলার গুরুত্বপূর্ণ বাণিজ্যিক কেন্দ্র বারইয়ারহাট পৌরসভা। দেশের ব্যস্ততম সড়কগুলোর একটি ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক এই

মধ্যপ্রাচ্যের যুদ্ধের প্রভাব: ফেনী-চট্টগ্রাম মহাসড়কে জ্বালানি সংকট, পাম্পে দীর্ঘ লাইনে দুর্ভোগ

মধ্যপ্রাচ্যে চলমান সংঘাতের প্রভাব ধীরে ধীরে দেশের জ্বালানি খাতেও অনুভূত হতে শুরু করেছে। আন্তর্জাতিক বাজারে

দূষণ কমাতে দোষারোপ করে লাভ নেই, কাজ করতে হবে: পরিবেশমন্ত্রী

পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী আবদুল আউয়াল মিন্টু বলেছেন, লুটপাট যা হয়েছে, ভবিষ্যতে ইনশাআল্লাহ

চট্টগ্রাম বন্দরে আসা ও পথে থাকা জাহাজে পৌনে ৪ লাখ টন তেল-গ্যাস

মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধ পরিস্থিতির মধ্যেও চট্টগ্রাম বন্দরে আসছে তেল-গ্যাসের ১০টি জাহাজ। এরই মধ্যে রোববার (৮
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ওসমান হাদি হত্যা মামলার প্রধান আসামি ফয়সাল ভারতে গ্রেপ্তার

শিক্ষার মানোন্নয়নে কারিকুলাম পর্যালোচনার করা হবে : শিক্ষামন্ত্রী

পুঁজিবাজারে ভালো কোম্পানি আনতে ইনটেনসিভ সমাধান নয়: এনবিআর চেয়ারম্যান

পাঁচ দেশ থেকে বাংলাদেশের কূটনীতিকদের একযোগে প্রত্যাহার

স্ত্রীকে বেগমপাড়ায় বাড়ি কিনে দেওয়া ওয়াসার এমডিকে অপসারণ

বারইয়ারহাটে যাত্রী ছাউনি নেই: মহাসড়কে ঝুঁকিপূর্ণ বাস অপেক্ষা

ইরানে সরকার উৎখাতের পরিকল্পনা জনসমর্থন পাবে না: চীনা পররাষ্ট্রমন্ত্রী

প্রধান বিচারপতির প্রবেশপথ থেকে অবিস্ফোরিত ৬ সাউন্ড গ্রেনেড উদ্ধার

মধ্যপ্রাচ্যের যুদ্ধের প্রভাব: ফেনী-চট্টগ্রাম মহাসড়কে জ্বালানি সংকট, পাম্পে দীর্ঘ লাইনে দুর্ভোগ

আপাতত বিদ্যুতের দাম বাড়ানোর পরিকল্পনা নেই : জ্বালানিমন্ত্রী

বাংলাদেশ-সুইজারল্যান্ড সম্পর্ক জোরদারে কাজ করার আশাবাদ সেতুমন্ত্রীর

বাংলাদেশের সঙ্গে সহযোগিতা বাড়াতে চায় নেপাল-ভুটান

নারী দিবসে জ্যোতিদের ফুলেল শুভেচ্ছা জানাল বিসিবি

রোহিঙ্গা শরণার্থীদের জন্য সহায়তা অব্যাহত রাখতে চায় যুক্তরাজ্য

দৈনিক আমার বার্তা ডিজিটাল চট্টগ্রাম অফিসের উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত

১৮ মার্চ নির্বাহী আদেশে সরকারি ছুটি ঘোষণা করে প্রজ্ঞাপন জারি

তথ্য কমিশন দ্রুত গঠন ও আইন আরও সংশোধন দাবি

রাজনৈতিক দলে নারীর প্রতিনিধিত্ব ৩৩ শতাংশ নিশ্চিতের দাবি মহিলা পরিষদের

বিসিবি নির্বাচন নিয়ে ক্রীড়া প্রতিমন্ত্রীর কাছে অভিযোগ দিলেন তামিমরা

খাদ্য ব্যবসার সব লাইসেন্স ওয়ান স্টপ সার্ভিসের মাধ্যমে দেওয়ার তাগিদ