ই-পেপার সোমবার, ০৯ মার্চ ২০২৬, ২৫ ফাল্গুন ১৪৩২

খাদ্য ব্যবসার সব লাইসেন্স ওয়ান স্টপ সার্ভিসের মাধ্যমে দেওয়ার তাগিদ

আমার বার্তা অনলাইন:
০৮ মার্চ ২০২৬, ১৫:২৪

খাদ্য, মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষি ন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ বলেছেন, আমরা আমাদের সক্ষমতাকে বৃদ্ধি করবো এবং জাপানে বাজারে আমাদের ফুড আইটেমগুলো রপ্তানির জন্য উদ্যোগ নেওয়া হবে।

রোববার (০৮ মার্চ) সচিবালয়ে মন্ত্রীর সঙ্গে জাপান আন্তর্জাতিক সহযোগিতা সংস্থা জাইকার প্রধান প্রতিনিধি ইচিগুছি তমুহিদের নেতৃত্বে একটি প্রতিনিধিদল সাক্ষাৎ করেন। এসময় তিনি এ কথা বলেন।

বৈঠকে বাংলাদেশে জাইকার অর্থায়নে পরিচালিত খাদ্য নিরাপত্তা পরীক্ষণ সক্ষমতা উন্নয়ন প্রকল্প নিয়ে বিস্তারিত আলোচনা হয়। এছাড়াও জাপান ও আসিয়ান দেশগুলোর মতো একক এবং সুবিন্যস্ত খাদ্য ব্যবসা লাইসেন্স ব্যবস্থা চালুর বিষয়ে আলোচনা হয়।

ভারত ও পাকিস্তান এরইমধ্যে খাদ্য ব্যবসার লাইসেন্স ওয়ান স্টেপ সার্ভিসের মাধ্যমে দেওয়া শুরু করেছে মর্মে জাইকার পক্ষ থেকে জানানো হয়।

জাইকার অর্থায়নে দশ বছর মেয়াদি ২ হাজার ৪০৯ কোটি ৭০ লাখ টাকার খাদ্য নিরাপত্তা পরীক্ষণ সক্ষমতা উন্নয়ন প্রকল্পের আওতায় ঢাকায় একটি ফুড সেফটি রেফারেন্স ল্যাবরেটরি, চট্টগ্রাম ও খুলনায় দুটি খাদ্য পরীক্ষাগার, প্রশিক্ষণ ভবন নির্মাণসহ প্রয়োজনীয় সক্ষমতা উন্নয়ন কার্যক্রম পরিচালনার মাধ্যমে ঢাকা, চট্টগ্রাম ও খুলনা বিভাগের খাদ্য নিরাপত্তা পরীক্ষার সক্ষমতা বৃদ্ধিতে ভূমিকা রাখবে মর্মে বৈঠকে উল্লেখ করা হয়।

খাদ্যমন্ত্রী বলেন, বিশ্বব্যাপী খাদ্য নিরাপত্তার বিষয়টি এখন গুরুত্বের সঙ্গে বিবেচনা করা হয়। আমরা যদি আমাদের ফুড সেফটিকে আন্তর্জাতিকমানে উত্তীর্ণ করতে পারি তাহলে খাদ্য রপ্তানি আমাদের জন্য সহজ হবে। আর এই কাজটিই আমাদের করতে হবে। এজন্য তিনি সবার সহযোগিতা চান।

মন্ত্রী আরও বলেন, আমদের ফুড রপ্তানির অনেক সুযোগ রয়েছে। বিশ্ব বাজারে এসব ফুডের চাহিদাও আছে। এখন দরকার প্রয়োজনীয় উদ্যোগ। আর সেই চেষ্টাটাই আমরা করবো। এজন্য আমাদের অনেক কাজ করতে হবে।

খাদ্যমন্ত্রী জনগণের নিরাপদ খাদ্য প্রাপ্তি নিশ্চিত করতে খাদ্য উৎপাদন, প্রক্রিয়াকরণ, মজুত,স রবরাহ, বিপণন ও বিক্রয় সংশ্লিষ্ট সব পর্যায়ে এক কথায় খাদ্য উৎপাদন থেকে খাবার টেবিল পর্যন্ত খাদ্যকে জনগণের জন্য নিরাপদ করতে সমস্যা ও চ্যলেঞ্জগুলো চিহ্নিত করে যথাযথ পদক্ষেপ গ্রহণের জন্য সংশ্লিষ্ট সকলকে সচেষ্ট হওয়ার আহ্বান জানান।

তিনি খাদ্য নিরাপত্তা পরীক্ষণ সক্ষমতা উন্নয়ন প্রকল্পের অর্থায়নে জন্য জাইকাকে ধন্যবাদ জানান এবং এই প্রজেক্টের সফল বাস্তবায়নের মাধ্যমে দেশের খাদ্য ব্যবস্থাপনায় শৃঙ্খলা প্রতিষ্ঠা করা সম্ভব হবে মর্মে আশাবাদ ব্যক্ত করেন।

জাইকার পক্ষ থেকে মন্ত্রীকে অভিনন্দন জানানো হয় এবং বাংলাদেশে জাইকার অর্থায়নে পরিচালিত চলমান প্রকল্পগুলো বাস্তবায়নে সহযোগিতা চাওয়া হয়।

আমার বার্তা/এমই

পাঁচ দেশ থেকে বাংলাদেশের কূটনীতিকদের একযোগে প্রত্যাহার

যুক্তরাজ্য ও মেক্সিকোসহ মোট পাঁচ দেশে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত ও হাইকমিশনারকে প্রত্যাহার করে পররাষ্ট্র মন্ত্রণালয়ের

স্ত্রীকে বেগমপাড়ায় বাড়ি কিনে দেওয়া ওয়াসার এমডিকে অপসারণ

ঢাকা ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক (এমডি) মো. আব্দুস সালাম ব্যাপারী পদত্যাগ করেছেন। রোববার (৮ মার্চ) স্থানীয়

প্রধান বিচারপতির প্রবেশপথ থেকে অবিস্ফোরিত ৬ সাউন্ড গ্রেনেড উদ্ধার

বাংলাদেশ সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির মূল প্রবেশপথের পাশ থেকে অবিস্ফোরিত অবস্থায় ছয়টি সাউন্ড গ্রেনেড উদ্ধার

আপাতত বিদ্যুতের দাম বাড়ানোর পরিকল্পনা নেই : জ্বালানিমন্ত্রী

পবিত্র রমজান মাসে ইফতার, তারাবি ও সেহরির সময় যেন বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক থাকে, সে বিষয়ে
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ওসমান হাদি হত্যা মামলার প্রধান আসামি ফয়সাল ভারতে গ্রেপ্তার

শিক্ষার মানোন্নয়নে কারিকুলাম পর্যালোচনার করা হবে : শিক্ষামন্ত্রী

পুঁজিবাজারে ভালো কোম্পানি আনতে ইনটেনসিভ সমাধান নয়: এনবিআর চেয়ারম্যান

পাঁচ দেশ থেকে বাংলাদেশের কূটনীতিকদের একযোগে প্রত্যাহার

স্ত্রীকে বেগমপাড়ায় বাড়ি কিনে দেওয়া ওয়াসার এমডিকে অপসারণ

বারইয়ারহাটে যাত্রী ছাউনি নেই: মহাসড়কে ঝুঁকিপূর্ণ বাস অপেক্ষা

ইরানে সরকার উৎখাতের পরিকল্পনা জনসমর্থন পাবে না: চীনা পররাষ্ট্রমন্ত্রী

প্রধান বিচারপতির প্রবেশপথ থেকে অবিস্ফোরিত ৬ সাউন্ড গ্রেনেড উদ্ধার

মধ্যপ্রাচ্যের যুদ্ধের প্রভাব: ফেনী-চট্টগ্রাম মহাসড়কে জ্বালানি সংকট, পাম্পে দীর্ঘ লাইনে দুর্ভোগ

আপাতত বিদ্যুতের দাম বাড়ানোর পরিকল্পনা নেই : জ্বালানিমন্ত্রী

বাংলাদেশ-সুইজারল্যান্ড সম্পর্ক জোরদারে কাজ করার আশাবাদ সেতুমন্ত্রীর

বাংলাদেশের সঙ্গে সহযোগিতা বাড়াতে চায় নেপাল-ভুটান

নারী দিবসে জ্যোতিদের ফুলেল শুভেচ্ছা জানাল বিসিবি

রোহিঙ্গা শরণার্থীদের জন্য সহায়তা অব্যাহত রাখতে চায় যুক্তরাজ্য

দৈনিক আমার বার্তা ডিজিটাল চট্টগ্রাম অফিসের উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত

১৮ মার্চ নির্বাহী আদেশে সরকারি ছুটি ঘোষণা করে প্রজ্ঞাপন জারি

তথ্য কমিশন দ্রুত গঠন ও আইন আরও সংশোধন দাবি

রাজনৈতিক দলে নারীর প্রতিনিধিত্ব ৩৩ শতাংশ নিশ্চিতের দাবি মহিলা পরিষদের

বিসিবি নির্বাচন নিয়ে ক্রীড়া প্রতিমন্ত্রীর কাছে অভিযোগ দিলেন তামিমরা

খাদ্য ব্যবসার সব লাইসেন্স ওয়ান স্টপ সার্ভিসের মাধ্যমে দেওয়ার তাগিদ