ই-পেপার বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬, ২৮ ফাল্গুন ১৪৩২

আশুলিয়ায় রাস্তার দুর্নীতির তথ্য সংগ্রহকালে সাংবাদিকের ওপর হামলা

মো. মাসুম কবির, আশুলিয়া (ঢাকা):
১২ মার্চ ২০২৬, ১৯:০১

সাভারের আশুলিয়ায় রাস্তার উন্নয়নকাজে অনিয়ম ও দুর্নীতির সংবাদ সংগ্রহ করতে গিয়ে একদল সংবাদকর্মী হামলার শিকার হয়েছেন। স্থানীয় বিএনপি কর্মী হিসেবে পরিচিত আবু তাহেরের বিরুদ্ধে সাংবাদিকদের মারধর ও লাঞ্ছিত করার এই গুরুতর অভিযোগ উঠেছে। গত বুধবার বিকেলে আশুলিয়া থানাধীন পাথালিয়া ইউনিয়নের রহিমপুর এলাকায় এ ন্যক্কারজনক ঘটনাটি ঘটে। এই ঘটনায় স্থানীয় ও সাংবাদিক মহলে তীব্র ক্ষোভ ও উত্তেজনা বিরাজ করছে।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, পাথালিয়া ইউনিয়নের রহিমপুর এলাকায় একটি রাস্তার নির্মাণকাজ নিয়ে স্থানীয়দের মধ্যে দীর্ঘদিনের অভিযোগের সত্যতা যাচাই ও তথ্য সংগ্রহের জন্য সাংবাদিকরা ওই এলাকায় যান। একপর্যায়ে আবু তাহের নামের ওই ব্যক্তি সাংবাদিকদের পেশাগত কাজে বাধা প্রদান করেন। তিনি সাংবাদিকদের লক্ষ্য করে অকথ্য ভাষায় গালিগালাজ ও প্রাণনাশের হুমকি দেন। বিষয়টি নিয়ে উপস্থিত সাংবাদিকদের সাথে তার বাকবিতণ্ডা শুরু হলে আবু তাহের উত্তেজিত হয়ে তাদের ওপর অতর্কিত হামলা চালান বলে জানা গেছে। এই হামলায় সাংবাদিকেরা শারীরিকভাবে লাঞ্ছিত ও আহত হয়েছেন।

স্থানীয় বাসিন্দারা জানান, রাস্তার কাজে নিম্নমানের সামগ্রী ব্যবহার ও ব্যাপক দুর্নীতির অভিযোগ নিয়ে এলাকায় আগে থেকেই অসন্তোষ ছিল। সাংবাদিকরা যখন এই দুর্নীতির বিষয়গুলো সরেজমিনে তদন্ত করতে আসেন, তখন আবু তাহের তাদের বাধা দেওয়ার জন্য হামলা করে বসে। নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক স্থানীয় বাসিন্দা অভিযোগ করেছেন, অভিযুক্ত আবু তাহের এলাকায় একজন চিহ্নিত ইয়াবা কারবারি এবং তার সন্ত্রাসী কর্মকাণ্ডে জনজীবন অতিষ্ঠ। প্রাণের ভয়ে সাধারণ মানুষ তার বিরুদ্ধে মুখ খুলতে সাহস পায় না।

ভুক্তভোগী সাংবাদিক মোজাম্মেল হোসাইন আমার বার্তাকে জানান, স্বাধীন সাংবাদিকতার ওপর এই ধরনের আঘাত সমাজের অপরাধ প্রবণতাকে উসকে দেয়। একজন গণমাধ্যমকর্মীর ওপর হামলা মানে রাষ্ট্রের চতুর্থ স্তম্ভের ওপর আঘাতের শামিল। তিনি দ্রুত অভিযুক্ত ব্যক্তিকে আইনের আওতায় আনার জোর দাবি জানিয়েছেন। তিনি এই হামলার ঘটনায় বাদী হয়ে আশুলিয়া থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন।

আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রুবেল হাওলাদার হামলার বিষয়টি নিশ্চিত করে জানান, সাংবাদিকের ওপর হামলার ঘটনাটি পুলিশ গুরুত্বের সাথে খতিয়ে দেখছে। তদন্ত সাপেক্ষে দোষী ব্যক্তির বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে বলেও জানান এই কর্মকর্তা।

আমার বার্তা/এমই

বাগেরহাটে বাসের সঙ্গে মাইক্রোবাসের সংঘর্ষে ১৩ নিহত জন

বাগেরহাটের রামপালে ইফতারের আগে এক সড়ক দুর্ঘটনায় ১৩ জনের প্রাণহানির ঘটনা ঘটেছে। এ ঘটনায় আরও

রেলসেতুতে সেলফি তুলতে গিয়ে ট্রেনের ধাক্কায় দুই যুবকের মৃত্যু

কখনো রেলসেতুতে টিকটক, কখনো চলন্ত ট্রেনের সঙ্গে ফ্রেমবন্দি, আবার কখনো জীবনের ঝুঁকি নিয়ে রেলসেতু পারাপার-

রামপালে নৌবাহিনীর বাস-মাইক্রোর সংঘর্ষে শিশুসহ নিহত ১২

বাগেরহাট জেলার রামপালের বেইলি ব্রিজ নামক স্থানে খুলনা-মোংলা মহাসড়কে নৌবাহিনীর বাসের সঙ্গে মাইক্রোবাসের সংঘর্ষ হয়েছে।

ব্রাহ্মণবাড়িয়ায় ফসলি জমি ভরাটের দায়ে বালু জব্দ করে নিলামে বিক্রি

ব্রাহ্মণবাড়িয়ার সদর উপজেলার সীমনা সড়কের পাশে অবৈধভাবে ফসলি জমি ও বিল বালু দিয়ে ভরাট করার
  • সর্বশেষ
  • জনপ্রিয়

প্রথম অধিবেশনেই বিরোধী দলের ওয়াকআউট নিয়ে যা বললেন স্বরাষ্ট্রমন্ত্রী

সমুদ্রপথে জ্বালানিবাহী জাহাজের নিরাপত্তায় বাংলাদেশ নৌবাহিনী

বাগেরহাটে বাসের সঙ্গে মাইক্রোবাসের সংঘর্ষে ১৩ নিহত জন

ডিএমপির ফেব্রুয়ারি মাস সেরা বিভাগ তেজগাঁও, থানা মোহাম্মদপুর

প্রধান নির্বাচক হচ্ছেন বাশার, সহকারী পদে এগিয়ে তুষার-নাইম

আশুলিয়ায় রাস্তার দুর্নীতির তথ্য সংগ্রহকালে সাংবাদিকের ওপর হামলা

রেলসেতুতে সেলফি তুলতে গিয়ে ট্রেনের ধাক্কায় দুই যুবকের মৃত্যু

পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টার সঙ্গে তুরস্কের রাষ্ট্রদূতের সাক্ষাৎ

বেবিচক ও ফায়ার সার্ভিসের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর

রামপালে নৌবাহিনীর বাস-মাইক্রোর সংঘর্ষে শিশুসহ নিহত ১২

বিএনপির থেকে পদত্যাগ করলেন স্পিকার ও ডেপুটি স্পিকার

বাংলাদেশকে দুর্নীতিতে চ্যাম্পিয়ন বানিয়েছিল আ.লীগ: রাষ্ট্রপতি

রাশিয়ান মডেল মনিকা কবিরের বিরুদ্ধে আদালতে মামলা

পারস্য উপসাগর ও হরমুজ প্রণালিতে আরও ৬ জাহাজে হামলা

জাতীয় সংসদের উদ্বোধনী অধিবেশনে যোগ দিয়েছেন বিভিন্ন দেশের রাষ্ট্রদূতরা

চব্বিশে সম্মিলিত আন্দোলনে ফ্যাসিস্ট সরকারের পতন ঘটে: রাষ্ট্রপতি

সংসদে রাষ্ট্রপতির ভাষণকে কেন্দ্র করে বিরোধী দলের অধিবেশন ত্যাগ

স্বৈরাচারের কেউ এ সংসদে নেই: আন্দালিব রহমান পার্থ

শিক্ষাক্ষেত্রে পরিবর্তনের মাধ্যমে দক্ষ জাতি গঠন সরকারের অগ্রাধিকার

খালেদা জিয়া মানেই আপসহীন গণতন্ত্র আর সার্বভৌমত্বের অতন্দ্র প্রহরী