ই-পেপার বুধবার, ০৮ এপ্রিল ২০২৬, ২৫ চৈত্র ১৪৩২

পাটগ্রাম সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহত

আমার বার্তা অনলাইন
০৮ এপ্রিল ২০২৬, ১১:০৪

লালমনিরহাটের পাটগ্রাম সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)-এর গুলিতে এক বাংলাদেশি নাগরিকের মৃত্যু হয়েছে। বুধবার (৮ এপ্রিল ) ভোররাতে উপজেলার জোংড়া ইউনিয়নের ধবলগুড়ি ৮ নং ওয়ার্ডের পানিয়ার টারি এলাকায় এ ঘটনা ঘটে।

বিজিবি সূত্রে জানা যায়, তিস্তা ব্যাটালিয়ন (৬১ বিজিবি)-এর অধীন ধবলগুড়ি বিওপির দায়িত্বপূর্ণ এলাকায় সীমান্ত পিলার ৮৭৪/৫-এস সংলগ্ন শূন্য লাইন থেকে আনুমানিক ৫০০ গজ ভারতের অভ্যন্তরে সাতগ্রাম বিএসএফ ক্যাম্পের এলাকায় রাত ২টা ৫০ মিনিট ও ভোর ৪টা ৫০ মিনিটে পৃথকভাবে দুই দফা গুলির শব্দ শোনা যায়।এ ঘটনার পর সকাল ৬টা ৩৫ মিনিটে বিজিবি ও বিএসএফের ব্যাটালিয়ন অধিনায়ক পর্যায়ে মোবাইল ফোনে যোগাযোগ হয়।

বিএসএফের ভাষ্য অনুযায়ী, ৭-৮ জন বাংলাদেশি নাগরিক ভারতীয় সীমান্তে তারকাঁটা বেড়া কাটার উদ্দেশ্যে গেলে বিএসএফ সদস্যরা প্রথমে সতর্কতামূলক গুলি ছোড়ে। এক পর্যায়ে কথিত চোরাকারবারীদের সঙ্গে বিএসএফ সদস্যদের ধস্তাধস্তি হয়। এক পর্যায়ে বিএসএফ গুলি ছুড়লে আলী হোসেন (৪৯) নামে এক বাংলাদেশি গুলিবিদ্ধ হন। তিনি লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার ধবলগুড়ি এলাকার বাসিন্দা। গুরুতর আহত অবস্থায় তাকে বিএসএফ সদস্যরা নিজেদের হেফাজতে নিয়ে ভারতীয় হাসপাতালে পাঠালে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

৬১ বিজিবির তিস্তা ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল সৈয়দ ফজলে মুনিম বিষয়টি নিশ্চিত করে বলেন, ঘটনার বিস্তারিত যাচাই-বাছাই ও তথ্য সংগ্রহ কার্যক্রম চলমান রয়েছে। পাশাপাশি উভয় দেশের সীমান্তরক্ষী বাহিনীর মধ্যে ব্যাটালিয়ন ও সেক্টর কমান্ডার পর্যায়ে স্পট মিটিংয়ের উদ্যোগ নেওয়া হয়েছে।

ধামরাইয়ে বাংলাদেশ জাতীয় স্কাউট দিবস পালিত, আলোচনা সভা ও বর্ণাঢ্য র‍্যালি অনুষ্ঠিত

বাংলাদেশ জাতীয় স্কাউট দিবস উপলক্ষে ঢাকার ধামরাই উপজেলায় আলোচনা সভা ও বর্ণাঢ্য র‍্যালির আয়োজন করা

অনুমোদন ছাড়া বোতলজাত, চট্টগ্রামে ১০৪২ লিটার সয়াবিন তেল জব্দ

চট্টগ্রাম নগরের বায়েজীদ বোস্তামী ও খুলশী থানা এলাকায় অবৈধভাবে মজুত ও বোতলজাত জভফ ১ হাজার

কিছু দুষ্ট লোক চুরি করে কারেন্ট জাল তৈরি করছে: প্রাণিসম্পদ মন্ত্রী

মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের মন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ বলেছেন, নেট ফ্যাক্টরিগুলোর অনুমোদন দেওয়া হয়েছে

শিক্ষকদের ৭ হাজার কোটি টাকা আত্মসাৎ করেছে বিগত সরকার: শিক্ষামন্ত্রী

শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন বলেছেন, শিক্ষকদের সাত হাজার কোটি টাকা আত্মসাৎ করেছে
  • সর্বশেষ
  • জনপ্রিয়

সব উপজেলায় মিড-ডে মিল চালুর পরিকল্পনা রয়েছে: প্রধানমন্ত্রী

জনগণের নিরাপত্তা নিশ্চিত করাই পুলিশের প্রথম দায়িত্ব: আইজিপি

হাসিনার মামলায় ১২ হাজার কোটি টাকা লেনদেন দাবি, গ্রেপ্তারের নির্দেশ

তামিমকে অভিনন্দন জানালেন ভারতীয় ক্রিকেট বোর্ডের সহ-সভাপতি

সংরক্ষিত নারী আসনে নির্বাচন: মনোনয়নপত্র জমার শেষ তারিখ ২১ এপ্রিল

ধামরাইয়ে বাংলাদেশ জাতীয় স্কাউট দিবস পালিত, আলোচনা সভা ও বর্ণাঢ্য র‍্যালি অনুষ্ঠিত

নিজেদের বিজয়ী দাবি করে যুক্তরাষ্ট্র ও ইরানের বিবৃতি

জার্মান সংসদের প্রতিনিধি দলের সঙ্গে বৈঠকে জামায়াত সেক্রেটারির অংশগ্রহণ

প্রাথমিকের ২ লাখ শিক্ষার্থীকে বিনামূল্যে স্কুল ড্রেস বিতরণ করা হবে

২৮৪৭ গ্রামে প্রাথমিক বিদ্যালয় নেই: সংসদে শিক্ষামন্ত্রী

দেশে সোনার বাজারে বড় লাফ, ভরিতে বাড়ল কত

কাঁচা আমের টক ডাল তৈরির রেসিপি

পাকিস্তানের প্রধামন্ত্রীর এক্সবার্তা কি অন্য কেউ লিখে দেন, প্রশ্ন ফোর্বস

প্রধানমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করলেন বিমান বাহিনী প্রধান

যুক্তরাষ্ট্রকে ১০ দফা প্রস্তাব মেনে নিতে বাধ্য করা হয়েছে: ইরান

পাটগ্রাম সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহত

দুই সপ্তাহের যুদ্ধবিরতিকে স্বাগত জানালো জাতিসংঘ

১৪ বছর পর রিয়াল মাদ্রিদকে হারাল বায়ার্ন মিউনিখ

যুদ্ধবিরতি নিয়ে শুক্রবার ইসলামাবাদে বৈঠক তেহরান-ওয়াশিংটনের

খেজুর না কি গুড়, ওজন কমানোর জন্য কোনটি বেশি ভালো?