ই-পেপার মঙ্গলবার, ০৭ এপ্রিল ২০২৬, ২৪ চৈত্র ১৪৩২

বিশ্বকাপের আগে ইউরোপে ম্যাচ খেলবে বাংলাদেশ

আমার বার্তা অনলাইন:
০৭ এপ্রিল ২০২৬, ১৪:৫৮

১১ জুন থেকে ফিফা বিশ্বকাপ শুরু। বিশ্ব ফুটবলের সর্বোচ্চ এই টুর্নামেন্টের এক সপ্তাহ আগে ফিফা উইন্ডো রয়েছে। ওই উইন্ডোতে বাংলাদেশ ইউরোপীয় দেশ সান মারিনোর সঙ্গে ৫ জুন একটি প্রীতি ম্যাচ খেলবে।

আজ মঙ্গলবার (৭ এপ্রিল) আনুষ্ঠানিকভাবে সান মারিনোতে খেলার বিষয়টি নিশ্চিত করেছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)। ভেন্যু ও ম্যাচের সময় পরবর্তীতে জানানো হবে।

দিন তিনেক আগে শনিবার বাফুফেতে জাতীয় দল কমিটির সভা হয়েছিল। সেই সভা শেষে বাফুফের মিডিয়া কমিটির চেয়ারম্যান ও জাতীয় দল কমিটির সদস্য আমিরুল ইসলাম বাবু জুন উইন্ডোতে মিয়ানমার, থাইল্যান্ড এবং মালদ্বীপে প্রীতি ম্যাচ বা টুর্নামেন্ট খেলার আলোচনা চলছে বলে জানিয়েছিলেন। ৭২ ঘণ্টার মধ্যে ইউরোপের দেশ সান মারিনোর সঙ্গে খেলা চূড়ান্ত হয়েছে। বাফুফের সভায় আলোচনা ও ব্রিফ হয় এক রকম, সিদ্ধান্ত বা কার্যক্রম হয় অন্য রকম। এটি অবশ্য নতুন কিছু নয়।

সান মারিনো ইতালির নিকটবর্তী ছোট এক দেশ। ইউরোপের দেশ হলেও তাদের ফিফা র‌্যাংকিং ২১১। বর্তমানে ফুটবলে সক্রিয় দেশের মধ্যে সবচেয়ে নিম্ন। হামজা-জামালদের র‌্যাঙ্কিং এখন ১৮১তম। ইউরোপে খেলার স্বাদ নিতে গিয়ে ৩০ ধাপ নিচে এবং র‌্যাঙ্কিংয়ের সবচেয়ে নিম্ন দলের সঙ্গে খেলবে বাংলাদেশ। বাফুফে সভাপতি তাবিথ আউয়াল জাতীয় ফুটবল দলের ইউরোপের সফর বা ম্যাচ খেলার বিষয়ে গুরুত্ব দিয়েছেন। ইউরোপ সফরের ব্যয় ও ৩০ ধাপ নিচের দলের বিপক্ষে খেলে র‌্যাঙ্কিংয়ে প্রভাব কতটুকু কার্যকর হয় সেই প্রশ্ন থেকেই যাচ্ছে।

বাফুফে প্রেস বিজ্ঞপ্তি ও ফেসবুক পেজে সান মারিনোর বিপক্ষে ম্যাচটি ঐতিহাসিক হিসেবে আখ্যায়িত করেছে বাংলাদেশ ফুটবল দলের প্রথম ইউরোপের ম্যাচ হিসেবে। ২০০০ সালে বাংলাদেশ দল ইংল্যান্ডের লন্ডনে ভারত-পাকিস্তানের সঙ্গে ত্রিদেশীয় সিরিজ খেলেছিল। সেই দৃষ্টিতে বাংলাদেশের দলের এটিই প্রথম সফর হওয়ার কথা নয়।

আমার বার্তা/এমই

এডহক কমিটিতে থাকা তামিমরা বিসিবি নির্বাচনে অংশ নিতে পারবেন?

সর্বশেষ জাতীয় নির্বাচনের পরপরই গুঞ্জন ছিল বিসিবির কমিটি ভেঙে যাবে। নির্বাচনের দেড় মাস পর আজ

ভেঙে দেয়া হলো ক্রিকেট বোর্ড, অ্যাডহক কমিটির দায়িত্বে তামিম

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) গত নির্বাচনে কারচুপির অভিযোগে আমিনুল ইসলাম বুলবুলের নেতৃত্বাধীন বর্তমান পরিচালনা পর্ষদ

ইয়ামালকে সমর্থন দিয়ে একসঙ্গে লড়াইয়ের ঘোষণা ভিনিসিয়ুসের

বর্ণবাদের বিরুদ্ধে সবসময়ই সোচ্চার অবস্থান নিয়ে আসছেন রিয়াল মাদ্রিদের ভিনিসিয়ুস জুনিয়র। বিতর্ক থাকলেও অবশ্য তিনি

নতুন স্পিন বোলিং কোচ রফিক কোথায় কাজ করবেন জানাল বিসিবি

বাংলাদেশের ক্রিকেট ইতিহাসের শুরুর দিকের বড় তারকাদের একজন মোহাম্মদ রফিক। তবে ক্রিকেট থেকে অবসরের পর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

শিক্ষকদের ৭ হাজার কোটি টাকা আত্মসাৎ করেছে বিগত সরকার: শিক্ষামন্ত্রী

৩ মাসের মধ্যে সুপ্রিম কোর্টের স্বাধীন ও পৃথক সচিবালয় প্রতিষ্ঠার রায়

একীভূত ব্যাংকগুলোর আমানতকারীদের ধাপে ধাপে টাকা ফেরত দেবে বাংলাদেশ ব্যাংক

হজযাত্রীদের সর্বোত্তম সেবা নিশ্চিত করতে হবে: ধর্মমন্ত্রী

অটোপাসের দাবিতে উত্তাল জাতীয় বিশ্ববিদ্যালয়: উপাচার্যের গাড়ি ভাঙচুর

এডহক কমিটিতে থাকা তামিমরা বিসিবি নির্বাচনে অংশ নিতে পারবেন?

৪৭তম বিসিএস লিখিত পরীক্ষার ফল প্রকাশ, উত্তীর্ণ ৩৬৩১ জন

চৌদ্দ দিনের মাথায় লিটারে জেট ফুয়েলের দাম বাড়ল ২৫ টাকা

দেশের জন্য জীবন দিতে সবসময় প্রস্তুত: ইরানের প্রেসিডেন্ট

মধুপুরে ক্ষুদ্র-নৃগোষ্ঠীর মাঝে ছাগল বিতরণ

ভেঙে দেয়া হলো ক্রিকেট বোর্ড, অ্যাডহক কমিটির দায়িত্বে তামিম

শিগগিরই খাবারের টেবিলে টের পাওয়া যাবে ইরানে হামলার প্রভাব

একদিনে হাম ও হামের উপসর্গে ১১ জনের মৃত্যু: স্বাস্থ্য অধিদপ্তর

মশা নিধনে ব্যবহৃত লিকুইড শতভাগ সফল প্রমাণিত হয়েছে: ডিএসসিসি প্রশাসক

যুব কর্মসংস্থান ও প্রবৃদ্ধি নিয়ে ঢাবিতে ইকনোমিকস সামিট শুরু

শিরীন শারমিনের রিমান্ড ও জামিন নামঞ্জুর, কারাগারে পাঠানোর নির্দেশ

পরিসংখ্যানের কল্পিত বাস্তবতা থেকে বেরোতে হবে: পরিকল্পনা প্রতিমন্ত্রী

স্বাস্থ্য মন্ত্রণালয় আগামী অর্থবছর থেকেই দুর্নীতিমুক্ত হবে: স্বাস্থ্যমন্ত্রী

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালসহ ৯টি অধ্যাদেশ সংসদে পাস

সাবেক স্পিকার শিরীন শারমিন চৌধুরীর বিরুদ্ধে দুই দিনের রিমান্ড আবেদন