
ব্রাহ্মণবাড়িয়ার সরাইল খাঁটিহাতা হাইওয়ে থানার অফিসার ইনচার্জ মোঃ জাহাঙ্গীর আলমকে অন্যত্র বদলি হওয়ায় বিদায়ী সংবর্ধনা দেওয়া হয়েছে।
সোমবার (১৩ এপ্রিল) দুপুরে হাইওয়ে থানায় অনুষ্ঠিত এ সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হাইওয়ে পুলিশ সিলেট রিজিয়নের পুলিশ সুপার মোঃ রেজাউল করিম।
অনুষ্ঠানে প্রধান অতিথি বিদায়ী কর্মকর্তা (ওসি) জাহাঙ্গীর আলমের হাতে সম্মাননা স্মারক তুলে দেন। এসময় উপস্থিত ছিলেন, খাঁটিহাতা হাইওয়ে থানার নবাগত ওসি আবু তাহের দেওয়ানসহ হাইওয়ে থানার এসআই ও এ এসআই সহ সকল পুলিশ কর্মকর্তাগন।
আমার বার্তা/মো. রিমন খান/এমই

