ই-পেপার রবিবার, ০৭ জুন ২০২৬, ২৪ জ্যৈষ্ঠ ১৪৩৩

লন্ডনে ইউকে বাংলা রিপোর্টার্স ইউনিটির ঈদ আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান

আমার বার্তা অনলাইন:
১৩ এপ্রিল ২০২৬, ১৭:৩৬

‘ইউকে বাংলা রিপোর্টার্স ইউনিটি’র উদ্যোগে ‘ব্রিটেনে বাংলাদেশি মুসলিমদের ঈদ উদযাপন : বর্তমান ও অতীত’ শীর্ষক আলোচনা সভা ও বার্ষিক সাংস্কৃতিক অনুষ্ঠান সম্পন্ন হয়েছে।

রোববার (১২ এপ্রিল) বিকেলে পূর্ব লন্ডনের একটি মিলনায়তনে অত্যন্ত আনন্দঘন ও জমকালো পরিবেশে এই আয়োজন করা হয়।

সংগঠনের সভাপতি ও প্রবীণ সাংবাদিক মুহাম্মদ শাহেদ রাহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লন্ডন হ্যারিংওয়ে কাউন্সিলের মেয়র কাউন্সিলর আহমেদ মাহবুব।

অনুষ্ঠানে বিষয়ভিত্তিক মূল প্রবন্ধ উপস্থাপন করেন সংগঠনের সহ-সভাপতি এস কে এম আশরাফুল হুদা। সাধারণ সম্পাদক আব্দুল বাছিরের সঞ্চালনায় অনুষ্ঠানে কমিউনিটির বিশিষ্ট ব্যক্তিবর্গ প্রবাসে ঈদ উদযাপনের নানা দিক নিয়ে আলোচনা করেন।

অনুষ্ঠানে বক্তব্য রাখেন সাবেক স্পিকার আহবাব হোসেন, ডক্টর আনসার আহমদ উল্লাহ, অধ্যাপক সাজিদুর রহমান, বাংলাদেশ প্রেসক্লাবের সভাপতি শাকির হোসেন এবং লন্ডন বাংলা প্রেসক্লাবের নেতৃবৃন্দসহ আরও অনেকে। বক্তারা প্রবাসে বাঙালি সংস্কৃতি ও ধর্মীয় ঐতিহ্যকে পরবর্তী প্রজন্মের কাছে তুলে ধরার ওপর গুরুত্বারোপ করেন।

মেয়র আহমেদ মাহবুব তার বক্তব্যে বলেন, ‘যুক্তরাজ্যে প্রবাসী বাংলাদেশিদের ঈদ উদযাপন হলো একদিকে কর্মব্যস্ততা ও ছুটির অভাবের বেদনা, অন্যদিকে আন্তরিকতা ও সংস্কৃতির মেলবন্ধনে এক টুকরো বাংলাদেশ। আমাদের পূর্বসূরীরা যে ঐতিহ্যবাহী পথ তৈরি করে দিয়ে গেছেন, সেই পথেই আমরা আজকের প্রবাসে নিজেদের পরিচয় লালন করছি।’

আলোচনা শেষে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়। এতে গান পরিবেশন করেন শিল্পী এ রহমান অলি, আসমা মতিন ও জাহাঙ্গীর রানাসহ স্থানীয় শিল্পীবৃন্দ। সংগীতের ফাঁকে ফাঁকে ছিল দেশাত্মবোধক ও মরমী কবিতার আবৃত্তি। পুরো আয়োজনটি প্রবাসী বাংলাদেশিদের মাঝে এক টুকরো স্বদেশি আমেজ সৃষ্টি করে।

আমার বার্তা/এমই

জেনেভায় প্রবাসী কল্যাণ মন্ত্রীর কাছে ফ্রান্স বিএনপির স্মারকলিপি

বাংলাদেশ সরকারের প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী-এর জেনেভা সফর উপলক্ষ্যে ফ্রান্স

রাত ১টার মধ্যে যে ১৮ জেলায় ঝড়ো হাওয়া ও বজ্রবৃষ্টির পূর্বাভাস

ঢাকাসহ দেশের ১৮টি অঞ্চলের ওপর দিয়ে শনিবার (৬ জুন) রাত ১টার মধ্যে সর্বোচ্চ ৬০ কিলোমিটার

লন্ডনে অমর একুশে গানের রচয়িতা আব্দুল গাফফার চৌধুরীর স্মরণ সভা

কিংবদন্তি সাংবাদিক, কলামিস্ট, সাহিত্যিক ও অমর একুশে গানের রচয়িতা আবদুল গাফফার চৌধুরীর চতুর্থ মৃত্যুবার্ষিকী পালন

পর্তুগালে ট্রেন দুর্ঘটনায় প্রাণ গেল প্রবাসী বাংলাদেশির

পর্তুগালের আলগার্ভ অঞ্চলে যাত্রীবাহী ট্রেনের সঙ্গে একটি প্রাইভেটকারের সংঘর্ষে রাম প্রসাদ সরকার (৩৬) নামে এক
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আইপিও, মার্জিন ঋণ ও মিউচুয়াল ফান্ড বিধিমালা সংশোধনের উদ্যোগ নেওয়া হবে

বিসিবি নির্বাচনে জেলা-বিভাগ থেকে জিতলেন সুমিত-নান্নুরা

জ্বালানি মজুত, মজুতে বহুমুখী উৎস নিশ্চিত করাসহ ১২ দফা সুপারিশ

বিসিবির নতুন সভাপতি নির্বাচিত হলেন তামিম ইকবাল

জেনেভায় প্রবাসী কল্যাণ মন্ত্রীর কাছে ফ্রান্স বিএনপির স্মারকলিপি

শিক্ষাবিদ ও সাহিত্যিক ড. মঞ্জুশ্রী চৌধুরীর ২০তম মৃত্যুবার্ষিকী

বিসিবি নির্বাচনে সর্বোচ্চ ভোটে পরিচালক পদে বিজয়ী তামিম ইকবাল

চট্টগ্রামে অভিযান চালিয়ে সিমেন্ট জব্দ ও চোরাই সরঞ্জাম উদ্ধার করেছে কোস্ট গার্ড

মতিঝিলে প্রকাশ্যে ব্যবসায়ীকে গুলি করে ১৭ হাজার ডলার লুট

রামিসার নীরব আর্তনাদ ও ন্যায়বিচারের প্রতিধ্বনি

আ.লীগের অপকর্মের বৈধতাদানকারী সাংবাদিকরা আইনের ঊর্ধ্বে নয়

রামিসা হত্যাকাণ্ডের বিচার: আইনমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রীকে প্রধানমন্ত্রীর ধন্যবাদ

আদালতের ছুটি বাতিল নজিরবিহীন দৃষ্টান্ত— সংসদে আইনমন্ত্রী

ভারতে মোদি সরকারের পতনের শঙ্কা তৈরি করছে ভাইরাল ‘তেলাপোকা পার্টি’

হাজারো সমর্থকের সমাবেশের পর দেশব্যাপী বিক্ষোভের হুঁশিয়ারি সিজেপির

একদিনে হাম ও হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু: স্বাস্থ্য অধিদপ্তর

সংসদে প্রতিশ্রুতি দেওয়ার আগে স্টাডি করে নেবেন: মন্ত্রীকে স্পিকার

ভারতে আটকে থাকা ৯১ মৎস্যজীবীকে ফিরিয়ে আনলো সরকার

তোফায়েলসহ ১৬ জন সাবেক এমপি-মন্ত্রীর মৃত্যুতে সংসদে শোক প্রস্তাব

ডেঙ্গু মোকাবেলায় সবাইকে সচেতন হওয়ার আহ্বান স্বাস্থ্যমন্ত্রীর