ই-পেপার মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬, ১৫ বৈশাখ ১৪৩৩

কমিটি নিয়ে দ্বন্দ্বের জেরে: সিলেট কেন্দ্রীয় বাস টার্মিনাল রণক্ষেত্র, আহত ৪

আমার বার্তা অনলাইন:
২৭ এপ্রিল ২০২৬, ১৮:০৩

আহ্বায়ক কমিটি নিয়ে দ্বন্দ্বের জেরে শ্রমিকদের মধ্যে সংঘর্ষে রণক্ষেত্রে পরিণত হয়েছে সিলেট কেন্দ্রীয় বাস টার্মিনাল। ভাঙচুর করা হয়েছে বেশ কয়েকটি বাস ও কাউন্টার। উভয় পক্ষের ধাওয়া-পাল্টা ধাওয়া এবং ইটপাটকেল নিক্ষেপে অন্তত চারজন আহত হয়েছেন।

সোমবার (২৭ এপ্রিল) দুপুর ২টার দিকে সিলেটের কদমতলী কেন্দ্রীয় বাস টার্মিনালে জকিগঞ্জ-জাফলং রুট এবং মিতালি পরিবহন, হবিগঞ্জ এক্সপ্রেস ও জগন্নাথপুর রুটের শ্রমিকদের মধ্যে এ সংঘর্ষের ঘটনা ঘটে।

সংশ্লিষ্ট একাধিক সূত্র জানায়, সুনামগঞ্জের জগন্নাথপুর রুটে চলাচলকারী পরিবহন শ্রমিক ইউনিয়নের এক নেতা মারা যাওয়ার পর আহ্বায়ক কমিটি গঠন করা হয়। ওই কমিটিতে স্থান না পাওয়া মোহাম্মদ শাহজাহানের পক্ষের শ্রমিকরা জোরপূর্বক কার্যালয় দখলের চেষ্টা করলে উত্তেজনা সৃষ্টি হয়।

সোমবার এ উত্তেজনার জেরে শাহজাহানকে ধাওয়া দিলে জকিগঞ্জ রুটের শ্রমিকরা জগন্নাথপুর রুটের কয়েকজন শ্রমিককে মারধর করে। পরে জকিগঞ্জ রুটের শ্রমিকদের প্রতিহত করতে গিয়ে জাফলং রুটের শ্রমিকদের ওপর হামলা চালায় ঢাকা-সিলেট রুটে চলাচলকারী মিতালি পরিবহন ও হবিগঞ্জ এক্সপ্রেসের শ্রমিকরা।

এ সময় অন্য রুটের শ্রমিকরাও তাদের সঙ্গে যোগ দেয়।

একপর্যায়ে উভয় পক্ষ ইটপাটকেল নিক্ষেপ শুরু করলে পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। পুলিশ ঘটনাস্থলে উপস্থিত থাকলেও শুরুতে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে হিমশিম খেতে হয়। প্রায় দুই ঘণ্টা ধরে থেমে থেমে ধাওয়া-পাল্টা ধাওয়া ও ভাঙচুরের ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, সংঘর্ষে অন্তত চারজন আহত হয়েছেন। তাদের মধ্যে দুজনকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

জাফলং রুটের এক শ্রমিক অভিযোগ করেন, তারা সংঘর্ষে জড়িত না থাকলেও মিতালি পরিবহনের শ্রমিকরা তাদের ওপর হামলা চালিয়ে বাস ও কাউন্টার ভাঙচুর করেছে।

সিলেট জেলা সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের সভাপতি ময়নুল ইসলাম বাংলানিউজকে বলেন, ব্যক্তিগত বিরোধ থেকেই এই সংঘর্ষের সূত্রপাত। পরে তা বিভিন্ন রুটের শ্রমিকদের মধ্যে ছড়িয়ে পড়ে। এখন কে কাকে আক্রমণ করছে, তা নির্ধারণ করাও কঠিন হয়ে পড়েছে।

তিনি আরও বলেন, চতুর্দিক থেকে সংঘর্ষ বাধে। পুলিশ ঘটনাস্থলে থাকলেও কার্যকরভাবে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পারছিল না। এজন্য পুলিশ কমিশনারের কাছে সেনাবাহিনী মোতায়েনের অনুরোধ করা হয়।

সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত উপকমিশনার মঞ্জুরুল ইসলাম বিকেল ৪টা ২১ মিনিটে বাংলানিউজকে জানান, শ্রমিক সংগঠনের এক নেতার মৃত্যু পরবর্তী আহ্বায়ক কমিটি গঠনকে কেন্দ্র করে এই সংঘর্ষের ঘটনা ঘটেছে। তবে বর্তমানে পরিস্থিতি পুলিশের নিয়ন্ত্রণে রয়েছে এবং বিষয়টি সমাধানে আলোচনা চলছে।

শেষ খবর পাওয়া পর্যন্ত বিকেল ৪টার দিকে সেনাবাহিনী ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি শান্ত করে। এ সময় বৃষ্টিপাত শুরু হলে পরিস্থিতি পুরোপুরি নিয়ন্ত্রণে এলেও উভয় পক্ষের মধ্যে উত্তেজনা বিরাজ করছিল।

আমার বার্তা/এমই

মিয়ানমারমুখী পাচার সিন্ডিকেটে রোহিঙ্গা সম্পৃক্ততা, আটক ১৪ জন

মিয়ানমারে সিমেন্ট পাচার সিন্ডিকেটের নেতৃত্ব দিচ্ছিলেন উখিয়ার বালুখালী রোহিঙ্গা ক্যাম্পের এক বাসিন্দা। তার মোবাইল ফোনে

নিয়োগ বাণিজ্যের ভিডিও ভাইরাল: প্রধান শিক্ষকের বিরুদ্ধে ঘুষ নেওয়ার অভিযোগ

ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলার নোয়াগাও উচ্চ বিদ্যালয়ে কম্পিউটার ল্যাব সহকারী পদে নিয়োগে বড় ধরনের দুর্নীতির অভিযোগ

সরাইলে বিকল ট্রাক মেরামতের সময় কাভার্ডভ্যানের ধাক্কায় হেলপার নিহত

ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে ঢাকা-সিলেট মহাসড়কে সড়ক দুর্ঘটনায় নিজাম হাওলাদার (৩৫) নামে এক ট্রাক হেলপার নিহত হয়েছেন। গত

লোহাগাড়ায় নিয়ন্ত্রণ হারিয়ে মাইক্রোবাস খাদে, প্রাণ গেল ৩ জনের

চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের লোহাগাড়া উপজেলায় নিয়ন্ত্রণ হারিয়ে একটি মাইক্রোবাস খাদে পড়ে গেছে। এ ঘটনায় ওই গাড়িতে
  • সর্বশেষ
  • জনপ্রিয়

মিয়ানমারমুখী পাচার সিন্ডিকেটে রোহিঙ্গা সম্পৃক্ততা, আটক ১৪ জন

নিয়োগ বাণিজ্যের ভিডিও ভাইরাল: প্রধান শিক্ষকের বিরুদ্ধে ঘুষ নেওয়ার অভিযোগ

ইউরেনিয়াম লোডিংয়ের মাইলফলকে রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র

জিরো টলারেন্স নীতি গ্রহণের পর চাঁদাবাজি-দখল হ্রাস পেয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী

সর্তকতা জারির পরদিনই শাহজালালের রানওয়েতে ঢুকে গেলেন যুবক

সংসদে ফজলুর রহমানের বক্তব্যে তোলপাড়, উত্তপ্ত বাক্যবিনিময়

পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে বিশ্বের ৩৩তম বাংলাদেশ

গণঅভ্যুত্থানকে মুক্তিযুদ্ধের সঙ্গে তুলনা করা অন্যায়: ফজলুর রহমান

থানায় মামলা করতে গিয়ে হয়রানি ঠেকাতে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হয়েছে

জ্বালানি লোডিং শুরু, বিদ্যুৎ-জ্বালানি ইতিহাসে নতুন অধ্যায়ে বাংলাদেশ

রাজনৈতিক প্রতিহিংসার শিকারে দীর্ঘদিন কারাগারে থাকতে হয়েছে: প্রধানমন্ত্রী

একদিনে হাম ও হামের উপসর্গে আরও ৯ জনের মৃত্যু: স্বাস্থ্য অধিদপ্তর

বিদ্যমান সম্পদের অদক্ষ ব্যবহারই স্বাস্থ্য খাতের বড় সংকট: স্বাস্থ্য প্রতিমন্ত্রী

দেশের গুরুত্বপূর্ণ স্থাপনায় হামলার হুমকির ভিত্তি নেই: র‌্যাব

সংসদ অধিবেশনে ভারতীয় ভিসা নিয়ে সুখবর দিলেন পররাষ্ট্রমন্ত্রী

আ.লীগ আমলে প্রশাসনে রাজনীতিকীকরণ ব্যাপক বিস্তার লাভ করে

সরাইলে বিকল ট্রাক মেরামতের সময় কাভার্ডভ্যানের ধাক্কায় হেলপার নিহত

ন্যার পূর্বাভাস দিবে বাকৃবি গবেষকদের উদ্ভাবিত কৃত্রিম বুদ্ধিমত্তা

সম্পর্ক পুনরুদ্ধারের সফরে ব্রিটিশ রাজাকে মৌচাক দেখালেন ট্রাম্প দম্পতি

ব্রাজিল-আর্জেন্টিনাসহ ২২ কোচের বেতন জানতে চেয়েছে বাফুফে