ই-পেপার মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬, ১৫ বৈশাখ ১৪৩৩

দুই বাংলাদেশি হত্যাকাণ্ডের বিষয় উল্লেখ করে সুষ্ঠু বিচারের আশা

আমার বার্তা অনলাইন:
২৭ এপ্রিল ২০২৬, ১৮:৪৭
তথ্যমন্ত্রী জহির উদ্দিন স্বপনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন। ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় দুই বাংলাদেশি শিক্ষার্থীর হত্যাকাণ্ডের বিষয়টি উল্লেখ করে এর সুষ্ঠু বিচার হবে বলে আশা প্রকাশ করেছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন।

সোমবার (২৭ এপ্রিল) সচিবালয়ে বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট টি ক্রিস্টেনসেন মন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন। এ সময় জহির উদ্দিন স্বপন এ বিষয়টি উল্লেখ করেন।

দূতাবাসের প্রতিনিধিদল এ সময় হত্যাকারীকে গ্রেপ্তার করা হয়েছে বলে মন্ত্রীকে অবহিত করেন।

সাক্ষাতে পারস্পরিক সম্পর্ক জোরদার এবং দুই দেশের গণমাধ্যম, সংস্কৃতি ও জ্ঞানভিত্তিক সহযোগিতা বৃদ্ধি নিয়ে আলোচনা হয়।

বৈঠকে মার্কিন রাষ্ট্রদূতকে তথ্যমন্ত্রী জহির উদ্দিন স্বপন বলেন, সরকার গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিতে বদ্ধপরিকর। একইসঙ্গে ভুল তথ্য ও অপতথ্যের ঝুঁকি থেকে জনগণকে সুরক্ষা দেওয়াও জরুরি। তিনি বর্তমান প্রযুক্তির বিশ্বে ডিজিটাল প্ল্যাটফর্মকে একটি নিয়মনীতি ও শৃঙ্খলার মধ্যে আনার ওপর জোর দেন। এক্ষেত্রে সকল দেশকে সম্মিলিতভাবে কাজ করার ওপর গুরুত্বারোপ করেন তথ্যমন্ত্রী।

মন্ত্রী এ সময় সংবাদপত্রের স্বাধীনতার পাশাপাশি স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিতের কথাও উল্লেখ করেন।

সরকার গণমাধ্যমের বিভিন্ন অংশীজনের সঙ্গে নিয়মিত বৈঠক করছে উল্লেখ করে তথ্যমন্ত্রী বলেন, এসব বৈঠক থেকে প্রাপ্ত প্রস্তাব পর্যালোচনা করে সরকার একটি রোডম্যাপ তৈরি করবে। তিনি এক্ষেত্রে যুক্তরাষ্ট্রের সহযোগিতা কামনা করেন।

বৈঠকে মার্কিন রাষ্ট্রদূত বলেন, যুক্তরাষ্ট্র বাংলাদেশি শিক্ষার্থী ও পেশাজীবীদের বিশেষায়িত বিভিন্ন ক্যাটাগরিতে বৃত্তি দিয়ে থাকে। এর মাধ্যমে বাংলাদেশ উপকৃত হতে পারে।

তথ্যমন্ত্রীর সঙ্গে সংবাদপত্র কর্মচারী ফেডারেশন ও প্রেস ওয়ার্কার্স ইউনিয়নের প্রতিনিধিদলের সাক্ষাৎ

বিকেলে তথ্য ও সম্প্রচার মন্ত্রীর সঙ্গে বাংলাদেশ সংবাদপত্র কর্মচারী ফেডারেশন ও বাংলাদেশ ফেডারেল ইউনিয়ন অব নিউজপেপার প্রেস ওয়ার্কার্সের একটি প্রতিনিধিদল সৌজন্য সাক্ষাৎ করেন।

এ সময় সংগঠন দুটির নেতারা তথ্যমন্ত্রীর কাছে সংগঠনের পক্ষ থেকে বিভিন্ন ধরনের দাবিদাওয়া পেশ করেন।

প্রতিনিধিদল নবম ওয়েজ বোর্ড যথাযথভাবে বাস্তবায়নের পাশাপাশি দশম ওয়েজ বোর্ড ঘোষণা, সংবাদপত্র কর্মচারী ও প্রেস শ্রমিকদের জন্য কল্যাণ ট্রাস্ট গঠন, সংবাদপত্র শিল্পের নীতিমালা প্রণয়ন, বকেয়া পাওনা পরিশোধ ও সংবাদপত্র শিল্পে শ্রম আইনের যথাযথ প্রয়োগ নিশ্চিত করার জন্য তথ্যমন্ত্রীর কাছে দাবি জানান।

তথ্যমন্ত্রী মনোযোগ দিয়ে তাদের দাবিদাওয়া শোনেন এবং সংশ্লিষ্ট সবার সঙ্গে আলোচনার মাধ্যমে সমস্যা সমাধানের আশ্বাস দেন।

বৈঠকে অন্যান্যের মধ্যে বাংলাদেশ সংবাদপত্র কর্মচারী ফেডারেশনের সভাপতি মো. মতিউর রহমান তালুকদার, মহাসচিব মো. খায়রুল ইসলাম এবং বাংলাদেশ ফেডারেল ইউনিয়ন অব নিউজপেপার প্রেস ওয়ার্কার্সের সভাপতি মো. আলমগীর হোসেন খান ও মহাসচিব মো. মোশতাক আহমদ উপস্থিত ছিলেন।

আমার বার্তা/এমই

জিরো টলারেন্স নীতি গ্রহণের পর চাঁদাবাজি-দখল হ্রাস পেয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী

‘জিরো টলারেন্স’ নীতি গ্রহণ করায় অল্প সময়ের মধ্যে ভূমি দখল, চাঁদাবাজি এবং অবৈধ কর্মকাণ্ডের সঙ্গে

সর্তকতা জারির পরদিনই শাহজালালের রানওয়েতে ঢুকে গেলেন যুবক

ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের অ্যাপ্রোনে (রানওয়ের কাছে) ঢুকে পড়েছেন এক যুবক। এ ঘটনায় জান্নাতুল

সংসদে ফজলুর রহমানের বক্তব্যে তোলপাড়, উত্তপ্ত বাক্যবিনিময়

জাতীয় সংসদ অধিবেশনে সরকারি দলের কিশোরগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য ফজলুর রহমানের দেওয়া বক্তব্যকে কেন্দ্র করে

পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে বিশ্বের ৩৩তম বাংলাদেশ

পাবনার ঈশ্বরদীতে দেশের প্রথম পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে জ্বালানি লোডিং শুরু হয়েছে। এর মাধমে পারমানবিক শক্তি ব্যবহারকারীর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

মিয়ানমারমুখী পাচার সিন্ডিকেটে রোহিঙ্গা সম্পৃক্ততা, আটক ১৪ জন

নিয়োগ বাণিজ্যের ভিডিও ভাইরাল: প্রধান শিক্ষকের বিরুদ্ধে ঘুষ নেওয়ার অভিযোগ

ইউরেনিয়াম লোডিংয়ের মাইলফলকে রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র

জিরো টলারেন্স নীতি গ্রহণের পর চাঁদাবাজি-দখল হ্রাস পেয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী

সর্তকতা জারির পরদিনই শাহজালালের রানওয়েতে ঢুকে গেলেন যুবক

সংসদে ফজলুর রহমানের বক্তব্যে তোলপাড়, উত্তপ্ত বাক্যবিনিময়

পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে বিশ্বের ৩৩তম বাংলাদেশ

গণঅভ্যুত্থানকে মুক্তিযুদ্ধের সঙ্গে তুলনা করা অন্যায়: ফজলুর রহমান

থানায় মামলা করতে গিয়ে হয়রানি ঠেকাতে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হয়েছে

জ্বালানি লোডিং শুরু, বিদ্যুৎ-জ্বালানি ইতিহাসে নতুন অধ্যায়ে বাংলাদেশ

রাজনৈতিক প্রতিহিংসার শিকারে দীর্ঘদিন কারাগারে থাকতে হয়েছে: প্রধানমন্ত্রী

একদিনে হাম ও হামের উপসর্গে আরও ৯ জনের মৃত্যু: স্বাস্থ্য অধিদপ্তর

বিদ্যমান সম্পদের অদক্ষ ব্যবহারই স্বাস্থ্য খাতের বড় সংকট: স্বাস্থ্য প্রতিমন্ত্রী

দেশের গুরুত্বপূর্ণ স্থাপনায় হামলার হুমকির ভিত্তি নেই: র‌্যাব

সংসদ অধিবেশনে ভারতীয় ভিসা নিয়ে সুখবর দিলেন পররাষ্ট্রমন্ত্রী

আ.লীগ আমলে প্রশাসনে রাজনীতিকীকরণ ব্যাপক বিস্তার লাভ করে

সরাইলে বিকল ট্রাক মেরামতের সময় কাভার্ডভ্যানের ধাক্কায় হেলপার নিহত

ন্যার পূর্বাভাস দিবে বাকৃবি গবেষকদের উদ্ভাবিত কৃত্রিম বুদ্ধিমত্তা

সম্পর্ক পুনরুদ্ধারের সফরে ব্রিটিশ রাজাকে মৌচাক দেখালেন ট্রাম্প দম্পতি

ব্রাজিল-আর্জেন্টিনাসহ ২২ কোচের বেতন জানতে চেয়েছে বাফুফে