ই-পেপার মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬, ১৫ বৈশাখ ১৪৩৩

শিক্ষা-প্রযুক্তিতে বাংলাদেশের সঙ্গে সহযোগিতা বাড়াতে চায় পাকিস্তান

আমার বার্তা অনলাইন:
২৭ এপ্রিল ২০২৬, ১৮:৫৯

বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যে শিক্ষা, সংস্কৃতি ও প্রযুক্তিসহ বিভিন্ন ক্ষেত্রে দ্বিপাক্ষিক সহযোগিতার পরিধি আরও বিস্তৃত করার আগ্রহ প্রকাশ করেছে পাকিস্তান। বিশেষ করে বায়োটেকনোলজি, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স (এআই) এবং কম্পিউটার ইঞ্জিনিয়ারিংয়ের মতো আধুনিক শিক্ষা খাতে বাংলাদেশের শিক্ষার্থীদের আরও বেশি সম্পৃক্ত করতে চায় দেশটি।

সোমবার (২৭ এপ্রিল) সচিবালয়ে শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎকালে পাকিস্তানের হাইকমিশনার ইমরান হায়দার এই আগ্রহের কথা জানান।

বৈঠকে পাকিস্তানের হাইকমিশনার জানান, পাকিস্তান সরকার বর্তমানে বাংলাদেশের শিক্ষার্থীদের জন্য বায়োটেকনোলজি, বিবিএ, এআই, কম্পিউটার ইঞ্জিনিয়ারিং ও ফ্যাশন ডিজাইনিংসহ বিভিন্ন বিশেষায়িত বিষয়ে উচ্চশিক্ষার বৃত্তি প্রদান করছে। এছাড়া ‘পাকিস্তান টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট প্রোগ্রাম’ এবং ‘ট্রেনিং ফর সিভিল সার্ভিস’-এর আওতায় দুই দেশের মধ্যে কারিগরি ও প্রশাসনিক সহযোগিতার ক্ষেত্রগুলো সচল রয়েছে। আগামীতে শিক্ষা, খেলাধুলা ও প্রযুক্তি খাতে এই সহযোগিতার ক্ষেত্র আরও বড় হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

এ সময় শিক্ষামন্ত্রী দুই দেশের শিক্ষা ব্যবস্থার উন্নয়নে অভিজ্ঞতা বিনিময়ের ওপর গুরুত্বারোপ করেন। তিনি বলেন, দুই দেশের মধ্যে শিক্ষক প্রশিক্ষণ এবং ‘এক্সচেঞ্জ প্রোগ্রাম’ বা বিনিময় কর্মসূচি চালু ও প্রসারের মাধ্যমে শিক্ষা খাতে নতুন মাত্রা যোগ করার বড় সুযোগ রয়েছে।

অন্যদিকে, একই দিনে শিক্ষামন্ত্রীর সঙ্গে ইউকে ম্যানেজমেন্ট কলেজের সিইও এবং সেন্ট্রাল ইউনিভার্সিটি অব সায়েন্স অ্যান্ড টেকনোলজির চেয়ারম্যান মো. জাহিদুল ইসলামের নেতৃত্বে একটি প্রতিনিধি দল সাক্ষাৎ করেন। এ সময় ইউনিভার্সিটি অব উলভারহ্যাম্পটনের প্রতিনিধিরা এবং মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

বৈঠকগুলোতে পাকিস্তানের ডেপুটি হাইকমিশনার মো. ওয়াসিফসহ সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

আমার বার্তা/এমই

ব্র্যাক ইউনিভার্সিটিতে স্যার ফজলে হাসান আবেদের ৯০তম জন্মদিন উদ্যাপন

ব্র্যাক ইউনিভার্সিটিতে স্যার ফজলে হাসান আবেদের ৯০তম জন্মদিন উদ্যাপন করা হয়েছে। এ উপলক্ষ্যে আজ ২৭

শিক্ষার মানোন্নয়নে তুরস্ক-মালয়েশিয়ার সহযোগিতা জোরদারের আহ্বান শিক্ষামন্ত্রীর

উচ্চশিক্ষা পর্যায়ে শিক্ষা ও গবেষণায় পারস্পরিক সহযোগিতা জোরদার করতে আগ্রহ প্রকাশ করেছে তুরস্ক ও মালয়েশিয়া।  সোমবার

প্রাথমিকের সুপারিশপ্রাপ্ত শিক্ষকদের সমস্যা সমাধানের আশ্বাস প্রতিমন্ত্রীর

দেশের সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক পদে চূড়ান্তভাবে সুপারিশপ্রাপ্ত হয়েও দীর্ঘদিন নিয়োগ ও পদায়ন না

প্রশ্ন ফাঁসের গুজব রোধে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে: শিক্ষামন্ত্রী

প্রশ্নফাঁস সংক্রান্ত গুজব ছড়ানো নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন ‎শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড.
  • সর্বশেষ
  • জনপ্রিয়

মিয়ানমারমুখী পাচার সিন্ডিকেটে রোহিঙ্গা সম্পৃক্ততা, আটক ১৪ জন

নিয়োগ বাণিজ্যের ভিডিও ভাইরাল: প্রধান শিক্ষকের বিরুদ্ধে ঘুষ নেওয়ার অভিযোগ

ইউরেনিয়াম লোডিংয়ের মাইলফলকে রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র

জিরো টলারেন্স নীতি গ্রহণের পর চাঁদাবাজি-দখল হ্রাস পেয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী

সর্তকতা জারির পরদিনই শাহজালালের রানওয়েতে ঢুকে গেলেন যুবক

সংসদে ফজলুর রহমানের বক্তব্যে তোলপাড়, উত্তপ্ত বাক্যবিনিময়

পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে বিশ্বের ৩৩তম বাংলাদেশ

গণঅভ্যুত্থানকে মুক্তিযুদ্ধের সঙ্গে তুলনা করা অন্যায়: ফজলুর রহমান

থানায় মামলা করতে গিয়ে হয়রানি ঠেকাতে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হয়েছে

জ্বালানি লোডিং শুরু, বিদ্যুৎ-জ্বালানি ইতিহাসে নতুন অধ্যায়ে বাংলাদেশ

রাজনৈতিক প্রতিহিংসার শিকারে দীর্ঘদিন কারাগারে থাকতে হয়েছে: প্রধানমন্ত্রী

একদিনে হাম ও হামের উপসর্গে আরও ৯ জনের মৃত্যু: স্বাস্থ্য অধিদপ্তর

বিদ্যমান সম্পদের অদক্ষ ব্যবহারই স্বাস্থ্য খাতের বড় সংকট: স্বাস্থ্য প্রতিমন্ত্রী

দেশের গুরুত্বপূর্ণ স্থাপনায় হামলার হুমকির ভিত্তি নেই: র‌্যাব

সংসদ অধিবেশনে ভারতীয় ভিসা নিয়ে সুখবর দিলেন পররাষ্ট্রমন্ত্রী

আ.লীগ আমলে প্রশাসনে রাজনীতিকীকরণ ব্যাপক বিস্তার লাভ করে

সরাইলে বিকল ট্রাক মেরামতের সময় কাভার্ডভ্যানের ধাক্কায় হেলপার নিহত

ন্যার পূর্বাভাস দিবে বাকৃবি গবেষকদের উদ্ভাবিত কৃত্রিম বুদ্ধিমত্তা

সম্পর্ক পুনরুদ্ধারের সফরে ব্রিটিশ রাজাকে মৌচাক দেখালেন ট্রাম্প দম্পতি

ব্রাজিল-আর্জেন্টিনাসহ ২২ কোচের বেতন জানতে চেয়েছে বাফুফে