ই-পেপার রবিবার, ০৩ মে ২০২৬, ২০ বৈশাখ ১৪৩৩

কুমিল্লায় বিএনপি নেতাকে আটক করায় থানা ঘেরাও, সড়ক অবরোধ

আমার বার্তা অনলাইন:
০৩ মে ২০২৬, ১৫:৩৭
রেজাউলকে আটকের প্রতিবাদে নেতা-কর্মী ও সমর্থকেরা কোতোয়ালি মডেল থানা ঘেরাও করেছেন।ছবি: সংগৃহীত

কুমিল্লা আদর্শ সদর উপজেলা বিএনপির সভাপতি রেজাউল কাইয়ুমকে আটকের জেরে উত্তাল হয়ে উঠেছে নগরীর শাসনগাছা এলাকা। প্রতিবাদে দলীয় নেতা-কর্মীদের থানা ঘেরাও ও পরিবহন শ্রমিকদের অবরোধে বন্ধ হয়ে গেছে বাস চলাচল।

রোববার (০৩ মে) দুপুরে তাঁকে আটকের ঘটনায় প্রতিবাদ জানিয়ে দলীয় নেতা-কর্মীরা কুমিল্লা কোতোয়ালি মডেল থানা ঘেরাও করেন। একই সঙ্গে শাসনগাছা বাস টার্মিনাল অবরোধ করে পরিবহন শ্রমিকেরা, ফলে টার্মিনাল থেকে সব ধরনের বাস চলাচল বন্ধ হয়ে যায়।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, দুপুর ১২টার দিকে শাসনগাছা এলাকার নিজ বাসা থেকে রেজাউল কাইয়ুমকে আটক করে কোতোয়ালি মডেল থানা-পুলিশ ও জেলা গোয়েন্দা শাখা (ডিবি)। আটকের পরপরই তাঁর সমর্থক ও পরিবহন শ্রমিকদের মধ্যে ক্ষোভ ছড়িয়ে পড়ে।

আইনশৃঙ্খলা বাহিনীর একটি সূত্র জানায়, তাঁর বিরুদ্ধে শাসনগাছা বাস টার্মিনালে চাঁদাবাজি নিয়ন্ত্রণ সংক্রান্ত অভিযোগ রয়েছে। তবে এ বিষয়ে পুলিশের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে বিস্তারিত কিছু জানানো হয়নি।

আটকের প্রতিবাদে দুপুরের দিকে শতাধিক নেতা-কর্মী কোতোয়ালি মডেল থানা প্রাঙ্গণে জড়ো হন। তাঁদের সঙ্গে ছিলেন পরিবহন খাতের শ্রমিকদের একটি অংশও। বিক্ষোভকারীরা নানা স্লোগান দিতে থাকেন এবং একপর্যায়ে থানার প্রধান ফটকের সামনে অবস্থান নিয়ে কার্যত অবরুদ্ধ পরিস্থিতির সৃষ্টি করেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে থানার বাইরে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়।

কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তৌহিদুল আনোয়ার জানান, ঊর্ধ্বতন কর্মকর্তাদের নির্দেশে রেজাউল কাইয়ুমকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় আনা হয়েছে। এখনো তাঁকে আনুষ্ঠানিকভাবে গ্রেপ্তার দেখানো হয়নি।

এ বিষয়ে কুমিল্লার অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) সাইফুল মালিক বলেন, কিছু নির্দিষ্ট বিষয়ে জিজ্ঞাসাবাদের জন্য তাঁকে আটক করা হয়েছে। তদন্তের অগ্রগতির ভিত্তিতে পরবর্তী সিদ্ধান্ত জানানো হবে।

অন্যদিকে, আদর্শ সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক শফিউল আলম রায়হান বলেন, কোন অভিযোগে তাঁকে আটক করা হয়েছে, তা এখনো পরিষ্কার নয়। আমরা বিষয়টি জানার চেষ্টা করছি এবং প্রশাসনের সঙ্গে যোগাযোগ রাখছি।

এদিকে শাসনগাছা বাস টার্মিনাল অবরোধের কারণে যাত্রীদের চরম ভোগান্তিতে পড়তে হয়েছে। গুরুত্বপূর্ণ এই টার্মিনাল থেকে বাস চলাচল বন্ধ থাকায় দূরপাল্লা ও আঞ্চলিক রুটে যাতায়াত ব্যাহত হচ্ছে।

আমার বার্তা/এমই

হাওরের ক্ষতিগ্রস্ত কৃষকদের তিনমাস খাদ্য সহায়তা দেওয়া হবে: ত্রাণমন্ত্রী

আকস্মিক ভারী বৃষ্টিপাত ও পাহাড়ি ঢলে হাওরাঞ্চলে ক্ষতিগ্রস্ত কৃষকদের আগামী তিন মাস সরকারের পক্ষ থেকে

মসজিদে সিজদারত অবস্থায় বৃদ্ধকে কুপিয়ে হত্যা

মৌলভীবাজারের শ্রীমঙ্গলে মসজিদের ভেতর নামাজ পড়া অবস্থায় হাফিজ উদ্দিন (৭৮) নামে এক বৃদ্ধকে কুপিয়ে হত্যার

চাঁপাইনবাবগঞ্জে ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে দুই যুবক নিহত

চাঁপাইনবাবগঞ্জে ট্রাক ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। বিষয়টি নিশ্চিত করেছেন নাচোল

সিলেটে কাজে যাওয়ার পথে সড়কে ঝরল ৮ শ্রমিকের প্রাণ

সিলেট-ঢাকা মহাসড়কের দক্ষিণ সুরমায় ভয়াবহ সড়ক দুর্ঘটনায় একই সঙ্গে ৮ জন নির্মাণ শ্রমিক নিহত হয়েছেন।
  • সর্বশেষ
  • জনপ্রিয়

প্রতিভা অন্বেষণ ও ক্রীড়া কূটনীতিতে জোর দিচ্ছে সরকার: ক্রীড়া প্রতিমন্ত্রী

একদিনে হাম ও হামের উপসর্গে ১০ জনের মৃত্যু: স্বাস্থ্য অধিদপ্তর

ই-ট্রাফিক: আইন ভাঙলে অটো নোটিশ, হাজিরা না দিলে পরোয়ানা

হাওর সমস্যার স্থায়ী সমাধানে দীর্ঘমেয়াদি পরিকল্পনা নেওয়াসহ ১৬ দাবি

পাইপলাইন ক্ষতিগ্রস্ত, ঢাকার একাংশে গ্যাস সরবরাহ বন্ধ

এবার কোরবানিযোগ্য পশুর সংখ্যা ১ কোটি ২৩ লাখ, উদ্বৃত্ত ২২ লাখ

এজলাসে প্রবেশে নিষেধাজ্ঞা, সুপ্রিম কোর্টের ফটকের সামনে সাংবাদিকদের মানববন্ধন

সিন্ডিকেট দমনসহ ডিসিদের একগুচ্ছ নির্দেশনা প্রধানমন্ত্রীর

কুমিল্লায় বিএনপি নেতাকে আটক করায় থানা ঘেরাও, সড়ক অবরোধ

সুপ্রিম কোর্টে ভার্চুয়াল আদালত স্থগিত করে বিজ্ঞপ্তি জারি

সাংবাদিকদের নামে ‘মিথ্যা’ হত্যা মামলা প্রত্যাহার ও মুক্তির দাবি

জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার ফল প্রকাশ, দেখা যাবে যেভাবে

তিন মৌসুম পর বুন্দেসলিগায় ফিরল ৭ বারের জার্মান চ্যাম্পিয়নরা

হাওরের ক্ষতিগ্রস্ত কৃষকদের তিনমাস খাদ্য সহায়তা দেওয়া হবে: ত্রাণমন্ত্রী

গণমাধ্যম বিশেষজ্ঞদের পরামর্শে কমিশন গঠন করা হবে: তথ্যমন্ত্রী

ভ্যাট সংস্কার এখন সময়ের দাবি: ২০২৬-২০২৭ অর্থ বছরের বাজেট কতটা প্রস্তুত

দুর্নীতির মামলায় সাবেক আইজিপি বেনজীরের বিচার শুরু

জুলাই সনদ বাস্তবায়ন না হলে দেশ আবারও কর্তৃত্ববাদী শাসনে ফিরে যেতে পারে

আমার জানাজা পড়াবে না যারা বলে তারা জামায়াতের লোক: ফজলুর রহমান

এবছর দেশে ২২ লাখ ২৭ হাজার ৫০৬টি পশু উদ্বৃত্ত থাকবে: কৃষি মন্ত্রী