ই-পেপার বুধবার, ০১ জুলাই ২০২৬, ১৭ আষাঢ় ১৪৩৩

ফরিদপুরে দুই গ্রামবাসীর সংঘর্ষে গুলিতে প্রাণ গেল যুবকের

আমার বার্তা অনলাইন:
০১ জুলাই ২০২৬, ১০:৫০

ফরিদপুরের ভাঙ্গা উপজেলায় একটি স্কুলে যাতায়াতকে কেন্দ্র করে দুই গ্রামের বাসিন্দাদের মধ্যে ভয়াবহ সংঘর্ষে সুমন শেখ (২৩) নামে এক যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় উভয় পক্ষের অন্তত ২০ জন আহত হয়েছেন। সংঘর্ষের পর এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে।

মঙ্গলবার (৩০ জুন) সন্ধ্যা ৭টার দিকে উপজেলার পূর্ব হাসামদিয়া ও কাপুড়িয়া সদরদী গ্রামের বাসিন্দাদের মধ্যে এ সংঘর্ষের ঘটনা ঘটে। নিহত সুমন শেখ কাপুড়িয়া সদরদী গ্রামের মিলন শেখের ছেলে। তিনি একটি রেস্টুরেন্টে কর্মরত ছিলেন।

রাত ১১টার দিকে তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন নিহতের বড় ভাই জিহাদ শেখ। স্থানীয় বাসিন্দা ও নিহতের পরিবারের সদস্যরা জানান, দীর্ঘদিন ধরে একটি স্কুলে যাতায়াতের পথ নিয়ে দুই গ্রামের বাসিন্দাদের মধ্যে বিরোধ চলছিল।

এরই জেরে মঙ্গলবার সন্ধ্যায় উভয় পক্ষ দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। সংঘর্ষ চলাকালে সুমনকে লক্ষ্য করে শর্টগান থেকে গুলি ছোড়া হলে একটি গুলি তার গলায় বিদ্ধ হয়।

পরে গুরুতর আহত অবস্থায় তাকে প্রথমে স্থানীয় একটি হাসপাতালে নেওয়া হয়। সেখানে অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। চিকিৎসাধীন অবস্থায় রাত সাড়ে ৯টার দিকে তিনি মারা যান।

সংঘর্ষে উভয় পক্ষের অন্তত ২০ জন আহত হয়েছেন। তাদের মধ্যে কয়েকজনকে বিভিন্ন হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। তবে তাৎক্ষণিকভাবে আহতদের পরিচয় জানা যায়নি।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে কাজ শুরু করে। এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে যাতে নতুন করে কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে।

ভাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান বলেন, দুই গ্রামের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। পুলিশ ঘটনাস্থলে রয়েছে এবং পরিস্থিতি বর্তমানে নিয়ন্ত্রণে আনার চেষ্টা চলছে। নিহতের ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

আমার বার্তা /জেএইচ

মাদক কারবারিকে এআই দিয়ে ব্রাজিলের জার্সি পরিয়ে ছবি: পুলিশ সদস্যকে শোকজ

ইয়াবাসহ আটক আর্জেন্টাইন জার্সি পরিহিত এক মাদক কারবারিকে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স (এআই) ব্যবহার করে ব্রাজিলের জার্সি

পতেঙ্গায় ৫৩ লাখ টাকার বিদেশি মদ, বিয়ার ও সিগারেট জব্দ

চট্টগ্রামের পতেঙ্গায় বিপুল পরিমাণ অবৈধ বিদেশি মদ, বিয়ার ও সিগারেট জব্দ করেছে কোস্ট গার্ড। মঙ্গলবার (৩০

সরাইলের দুই গ্রাম রণক্ষেত্র, তৃতীয় দিনের মতো বাসিন্দাদের মধ্যে সংঘর্ষ চলছে

ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলার কালীকচ্ছ ইউনিয়নে দুই গ্রামের বাসিন্দাদের সংঘর্ষ থামছে না। নিহতের ঘটনাকে কেন্দ্র করে

গজারিয়ায় একাদশ শ্রেণির শিক্ষার্থীকে আটক, নির্যাতন ও মুক্তিপণ দাবির প্রতিবাদে মানববন্ধন

মুন্সিগঞ্জের গজারিয়া উপজেলায় সরকারি টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজের একাদশ শ্রেণির এক শিক্ষার্থীকে আটক রেখে মাদকদ্রব্য
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বর্তমানে সীমান্ত পাহারার চেয়েও সাইবার নিরাপত্তা গুরুত্বপূর্ণ: তথ্যমন্ত্রী

৫ আগস্ট জুলাই জাদুঘর খুলে না দিলে জনগণই খুলবে: নাহিদ ইসলাম

জুনে ডিএমপির বিশেষ অভিযানে রাজধানীতে ২৩১৪ জন গ্রেপ্তার

ভারতের বাংলাদেশ সফর নিয়ে আশার আলো

বার কাউন্সিলের অ্যাডহক কমিটির বৈধতা চ্যালেঞ্জ করে রিট

আলোচনায় ইরানের অস্বীকৃতি আসলে পারস্যের দরকষাকষির কৌশল: ভ্যান্স

যুক্তরাষ্ট্রের তীব্র আপত্তি সত্ত্বেও হরমুজে শুল্কারোপ করতে যাচ্ছে ইরান-ওমান

রোহিঙ্গা ইস্যুতে ডব্লিউএফপি কর্মকর্তাদের সঙ্গে রাষ্ট্রদূতের আলোচনা

পূর্বাচলে ৪ থানা, ৬ তদন্ত কেন্দ্র ও ৪১ পুলিশ বক্স হবে: আইজিপি

মাদক কারবারিকে এআই দিয়ে ব্রাজিলের জার্সি পরিয়ে ছবি: পুলিশ সদস্যকে শোকজ

গণ-অভ্যুত্থানে শহীদদের প্রতি শহীদ মিনারে ছাত্রদলের শ্রদ্ধা নিবেদন

কম্বোডিয়ার সাইবার স্ক্যাম কম্পাউন্ড থেকে জু‌নে দে‌শে ফি‌রে‌ছেন ৫৮৩ জন

‘ইনভেস্ট ইন বাংলাদেশ নাউ’ উদ্যোগে ২৫ কোটি ডলারের প্রতিশ্রুতি ভিওনের

মেসি আরও গোল করবেন, কিন্তু আমার লক্ষ্য বিশ্বকাপ ফাইনাল: এমবাপ্পে

বৃহস্পতিবার থেকে শুরু এইচএসসি পরীক্ষা, এবার সব শিক্ষা বোর্ডে একই প্রশ্ন

বিপুল সংখ্যক শেয়ারহোল্ডারদের গ্রহণে: ন্যাশনাল লাইফের ৩৭% নগদ লভ্যাংশ অনুমোদন

স্ট্রোক-পরবর্তী জটিলতা ও পুনর্বাসন    

রাশিয়ান হাউস ঢাকায় অর্ধ-বার্ষিক সংবাদ সম্মেলন অনুষ্ঠিত

৪০ বছর পর নকআউটে জিতে বিশ্বকাপের শেষ ষোলোতে মেক্সিকো

ফরিদপুরে দুই গ্রামবাসীর সংঘর্ষে গুলিতে প্রাণ গেল যুবকের