ই-পেপার সোমবার, ২০ জুলাই ২০২৬, ৫ শ্রাবণ ১৪৩৩

জামালপুরে সিএনজি-ভটভটির মুখোমুখি সংঘর্ষে দুই নারী নিহত

আমার বার্তা অনলাইন:
১৯ জুলাই ২০২৬, ১৭:১৯

জামালপুরের মেলান্দহ উপজেলায় ভটভটি ও সিএনজির মুখোমুখি সংঘর্ষে অজ্ঞাতনামা দুই নারী নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছে আরও ৪ জন। রোববার (১৯ জুলাই) দুপুর আড়াইটার দিকে জামালপুর- দেওয়ানগঞ্জ আঞ্চলিক মহাসড়কের বেতমারী তালতলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা গেছে, দেওয়ানগঞ্জ থেকে ৫ জন যাত্রী নিয়ে একটি সিএনজি জামালপুর শহরের দিকে আসছিল। সিএনজিটি মেলান্দহ উপজেলার বেতমারী তালতলা এলাকায় পৌঁছলে বিপরীত দিক থেকে একটি ইঞ্জিনচালিত ভটভটির সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষে সিএনজিটি দুমড়ে-মুচড়ে যায়। এ সময় গুরুতর আহত হন সিএনজিতে থাকা ৫ যাত্রী ও চালকসহ ৬ জন। পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে জামালপুর জেনারেল হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক অজ্ঞাতনামা ওই দুই নারীকে মৃত ঘোষণা করে।

আহতরা হলেন- দেওয়ানগঞ্জ উপজেলার মজিবর রহমান (৫৫), জীবন মিয়া (৩৫) ও শফিকুল ইসলাম (৪০) ও ফাতেমা আক্তার (৫২)।

জামালপুর জেনারেল হাসপাতালের ইমার্জেন্সি মেডিকেল অফিসার উজ্জল কুমার সরকার জানান, ভয়াবহ সড়ক দুর্ঘটনায় দুই নারীর মৃত্যু হয়েছে। আহতদের চিকিৎসা দেওয়া হচ্ছে।

এ বিষয়ে মেলান্দহ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এটিএম মাহমুদুল হক বলেন, আমাদের টিম হাসপাতালে আছে, আমরা কাজ করছি। এ বিষয়ে আইনগত প্রক্রিয়া চলমান।

আমার বার্তা/এমই

বন্ধুদের সঙ্গে গোসলে নেমে নিখোঁজ, ১৫ ঘণ্টা পর মরদেহ উদ্ধার

টাঙ্গাইলের মধুপুরে বিলে ডুবে নিখোঁজের ১৫ ঘণ্টা পর অন্তর ম্রং নামে এক আদিবাসী যুবকের লাশ

নারায়ণগঞ্জে বিপুল পরিমাণ নিষিদ্ধ পলিথিন জব্দ করেছে কোস্ট গার্ড

নারায়ণগঞ্জে বিপুল পরিমাণ নিষিদ্ধ পলিথিন জব্দ করেছে কোস্ট গার্ড। রোববার (১৯ জুলাই) বিকালে কোস্ট গার্ড মিডিয়া

৭১-এর বিরোধীদের বিরোধী দলে দেখতে লজ্জা লাগে: হারুনুর রশিদ

চাঁপাইনবাবগঞ্জ-৩ আসনের সাবেক সংসদ সদস্য ও চাঁপাইনবাবগঞ্জ জেলা পরিষদের চেয়ারম্যান হারুনুর রশিদ বলেছেন, জামায়াত ইসলামী

ঠাকুরগাঁওয়ে ধর্ষণ মামলায় তিনজনের আমৃত্যু কারাদণ্ড, তিনজনের যাবজ্জীবন

ঠাকুরগাঁওয়ে ১৪ বছর আগে এক স্কুলছাত্রীকে তুলে নিয়ে দলবদ্ধ ধর্ষণের চাঞ্চল্যকর মামলায় তিন আসামিকে আমৃত্যু
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিচার বিভাগের পূর্ণ স্বাধীনতা নিশ্চিত করেই জবাবদিহি সম্ভব: স্বরাষ্ট্রমন্ত্রী

আ.লীগ ঘনিষ্ঠ থেকে ‘যুবদল নেতা’ পরিচয় দিয়ে দাপট, চাঁদা না দিলেই গুলি

যুবককে কুপিয়ে হত্যা: ২১ বছর পর ২ ছিনতাইকারীর মৃত্যুদণ্ড

কর্মপরিবেশ উন্নয়নে বাংলাদেশ নতুন যাত্রা শুরু করেছে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

বন্ধুদের সঙ্গে গোসলে নেমে নিখোঁজ, ১৫ ঘণ্টা পর মরদেহ উদ্ধার

জাবেদের ফ্ল্যাটে মিললো ৩০০ কোট, ৫৩২ টাই ও ৮ বিলাসবহুল গাড়ির চাবি

সৌদি আরবকে ইউরেনিয়াম সমৃদ্ধকরণের অনুমতি দিচ্ছে যুক্তরাষ্ট্র

ইবতেদায়ি মাদ্রাসা শিক্ষকদের মে-জুন মাসের অনুদানের টাকা ব্যাংকে হস্তান্তর

ইরানের নির্মাণাধীন পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে যুক্তরাষ্ট্রের হামলা

নারায়ণগঞ্জে বিপুল পরিমাণ নিষিদ্ধ পলিথিন জব্দ করেছে কোস্ট গার্ড

সংসদীয় গণতন্ত্র জোরদারে ডেপুটি স্পিকার-ইউএনডিপির মতবিনিময়

৭১-এর বিরোধীদের বিরোধী দলে দেখতে লজ্জা লাগে: হারুনুর রশিদ

জুলাই মাসের ১৮ দিনে এলো ১৮০ কোটি ডলারের প্রবাসী আয়

প্রাথমিকের শিক্ষক-কর্মকর্তারা গবেষণায় পাবেন ২ লাখ টাকা

জামালপুরে সিএনজি-ভটভটির মুখোমুখি সংঘর্ষে দুই নারী নিহত

আজ এইচএসসি পরীক্ষায় অনুপস্থিত সাড়ে ২২ হাজার পরীক্ষার্থী, বহিষ্কার ১৩

শাহজালাল বিমানবন্দরে ফলের বক্স থেকে ১৬ কেজি স্বর্ণ উদ্ধার

সংগ্রাম শেষ হয়নি, ন্যায়ভিত্তিক রাষ্ট্র গড়ার কাজ শুরু হয়েছে: স্থানীয় সরকারমন্ত্রী

অবশেষে সচল ফেসবুক: দুই ঘণ্টার বিভ্রাট কাটল

হাম উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু, নতুন আক্রান্ত ১০৫১: স্বাস্থ্য অধিদপ্তর