ই-পেপার বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ১৫ শ্রাবণ ১৪৩৩

মিরসরাই অর্থনৈতিক অঞ্চলের সড়ক-সেতু নির্মাণে ১২৩ কোটি টাকা অনুমোদন

আমার বার্তা অনলাইন:
৩০ জুলাই ২০২৬, ১১:৫৪

চট্টগ্রামের মিরসরাই এলাকায় জাতীয় বিশেষ অর্থনৈতিক অঞ্চলের সড়ক ও সেতু নির্মাণের জন্য ১২৩ কোটি ৩৪ লাখ ৪১ হাজার ৯৫২ টাকা ব্যয়ে পূর্ত কাজের ক্রয়প্রস্তাব অনুমোদন দিয়েছে সরকারি ক্রয়সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি।

বুধবার (২৯ জুলাই) সচিবালয়ে অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত সরকারি ক্রয়সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠকে এ অনুমোদন দেওয়া হয়।

জানা গেছে, প্রধানমন্ত্রীর কার্যালয়ের অধীন বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষ (বেজা) বাস্তবায়নাধীন ‘জাতীয় বিশেষ অর্থনৈতিক অঞ্চল উন্নয়ন (প্রথম সংশোধিত)’ প্রকল্পের আওতায় সড়ক নেটওয়ার্ক নির্মাণের (প্যাকেজ নম্বর ডব্লিউডি-২৩)-এর পূর্তকাজ সম্পন্ন করা হবে।

প্রকল্পটির অর্থায়ন করা হচ্ছে সরকারি অর্থ এবং বিশ্বব্যাংকের সহায়তায়। এ কাজে মোট ব্যয় ধরা হয়েছে ১২৩ কোটি ৩৪ লাখ ৪১ হাজার ৯৫২ টাকা, যা ভ্যাট ও করসহ নির্ধারণ করা হয়েছে।

জানা গেছে, অভ্যন্তরীণ উন্মুক্ত দরপত্র পদ্ধতিতে দরপত্র আহ্বান করা হলে মোট চারটি দরপত্র জমা পড়ে। এর মধ্যে তিনটি দরপত্র কারিগরিভাবে গ্রহণযোগ্য হিসেবে বিবেচিত হয়। সব প্রক্রিয়া শেষে দরপত্র মূল্যায়ন কমিটির সুপারিশের ভিত্তিতে সর্বনিম্ন দরদাতা প্রতিষ্ঠান মনিকো লিমিটেড, ঢাকাকে কাজটি দেওয়ার প্রস্তাব অনুমোদন করা হয়েছে।

প্যাকেজের আওতায় চট্টগ্রামের মিরসরাই এলাকায় আট কিলোমিটার সড়ক উন্নয়ন এবং ৩৫ মিটার দীর্ঘ একটি ব্রিজ নির্মাণ করা হবে।

পরিকল্পনা কমিশন গত ১৯ জানুয়ারি প্রকল্পটির প্রথম সংশোধিত প্রস্তাব অনুমোদন করে। প্রকল্পের বাস্তবায়নকাল নির্ধারণ করা হয়েছে ১ অক্টোবর ২০২১ থেকে ৩০ জুন ২০২৮ পর্যন্ত।

রোহিঙ্গা ক্যাম্পে আরসা কমান্ডারকে গুলি করে হত্যা

কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে দুর্বৃত্তদের গুলিতে আরাকান রোহিঙ্গা স্যালভেশন আর্মি (আরসার) কমান্ডার জুবায়ের নিহত হয়েছেন। নিহত

পুলিশের ব্যারিকেড ভেঙে শ্রীমঙ্গল থেকে হবিগঞ্জের পথে এনসিপির নেতারা

পুলিশের ব্যারিকেড ভেঙে মৌলভীবাজারের শ্রীমঙ্গল থেকে হবিগঞ্জের পথে রওনা দিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতারা।

যশোর থেকে গ্রেপ্তার শীর্ষ সন্ত্রাসী ডেভিড ইমনকে নেওয়া হচ্ছে চট্টগ্রামে

চট্টগ্রামের শীর্ষ সন্ত্রাসী মোবারক হোসেন ইমন ওরফে ডেভিড ইমনকে যশোর থেকে গ্রেপ্তার করেছে চট্টগ্রাম জেলা

কালিয়াকৈরে ট্রাকের পেছনে ট্রাকের ধাক্কা চালক নিহত

  গাজীপুরের কালিয়াকৈরে থেমে থাকা ট্রাকের পেছনে অপর ট্রাকের ধাক্কায় চালক নিহত হয়েছেন। বুধবার (২৯ জুলাই)
  • সর্বশেষ
  • জনপ্রিয়

কেন্দ্রীয় চুক্তি-কোচ নিয়োগসহ নারী ক্রিকেট নিয়ে যেসব সিদ্ধান্ত হলো

বীর মুক্তিযোদ্ধা সাংবাদিক কিসমত খন্দকার মারা গেছেন

ট্রাইব্যুনালের বিচার নিয়ে এইচআরডব্লিউ’র পর্যবেক্ষণ আমলে নেওয়া হয়েছে: আইনমন্ত্রী

চেক ডিজঅনার মামলার মূল উদ্দেশ্য অর্থ আদায়, কারাদণ্ড নয়: হাইকোর্টের রায়

সারাদেশে টানা বর্ষণের আভাস, ঢাকার তাপমাত্রা কমার সম্ভাবনা

বেজার বিদ্যুৎ নেটওয়ার্ক স্থাপনে ২১১ কোটি টাকার ব্যয় অনুমোদন

জবি রিপোর্টার্স ইউনিটির আহ্বায়ক সম্পদ, সদস্যসচিব মাহফুজ

ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়েতে অর্থায়নে আগ্রহী নতুন চীনা ব্যাংক

মিরসরাই অর্থনৈতিক অঞ্চলের সড়ক-সেতু নির্মাণে ১২৩ কোটি টাকা অনুমোদন

দুই খাল খননের কাজ অসম্পূর্ণ রেখেই কোষাগারে ফেরত গেল ৭ কোটি ৮১ লাখ টাকা

তিন প্রতিবন্ধী ব্যক্তির হাতে নিয়োগপত্র তুলে দিয়ে দিন শুরু করলেন প্রধানমন্ত্রী

ইউনেস্কোর সঙ্গে সহযোগিতা আরও জোরদারে আগ্রহী বাংলাদেশ: শামা ওবায়েদ

বেরোবিতে জাল সনদে চাকরি, সহকারী পরিচালক সোহেল রানা বরখাস্ত

আত্মসমর্পণের আগেই গ্রেপ্তার হতে পারেন শেখ হাসিনা: আইনমন্ত্রী

আর্জেন্টিনায় হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে ৭ জন নিহত

রোহিঙ্গা ক্যাম্পে আরসা কমান্ডারকে গুলি করে হত্যা

সরকারি কর্মকর্তা–কর্মচারীদের নতুন বেতনকাঠামো নিয়ে সুখবর দিলেন অর্থমন্ত্রী

পূর্বাচল স্টেডিয়ামে ২০৩১ বিশ্বকাপ আয়োজনের পরিকল্পনা বিসিবির

বাংলাদেশ থেকে ৩ লাখ রোহিঙ্গা ফেরত নেবে মিয়ানমার

যুক্তরাষ্ট্র-ইরান উত্তেজনা বাড়লেও বিশ্ববাজারে কমেছে তেলের দাম