ই-পেপার বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ১৫ শ্রাবণ ১৪৩৩

সরকারি কর্মকর্তা–কর্মচারীদের নতুন বেতনকাঠামো নিয়ে সুখবর দিলেন অর্থমন্ত্রী

আমার বার্তা অনলাইন:
৩০ জুলাই ২০২৬, ১০:৪৯

সরকারি কর্মকর্তা–কর্মচারীদের জন্য নবম বেতন কমিশন ঘোষণা নিয়ে এখনো কাজ চলছে। কাজ শেষ হলে তা শিগগিরই মন্ত্রিসভায় উপস্থাপন করা হবে বলে জানা গেছে। মন্ত্রিসভা অনুমোদন করলে শুরু হবে প্রজ্ঞাপন জারির কাজ। বুধবার (২৯ জুলাই) সচিবালয়ে এমনটাই জানিয়েছেন অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী।

গতকাল নতুন বেতনকাঠামো কার্যকর করলে কি আইএমএফের কাছ থেকে নতুন ঋণ পাওয়া যাবে না- এ প্রশ্নের জবাবে অর্থমন্ত্রী বলেন, ‘আইএমএফের ঋণের সঙ্গে নতুন বেতনকাঠামোর কোনো সম্পর্ক নেই। কাজ চলছে। বেতনকাঠামো হবে এবং প্রজ্ঞাপন জারি হতে বেশি সময় লাগবে না।’

দুই দিন পর পর বেতনকাঠামো নিয়ে কথা বলতে চান না জানিয়ে আমির খসরু বলেন, ‘বিষয়টি নিয়ে একেক গণমাধ্যম একেকভাবে সংবাদ প্রচার করছে। করুক। আমি একবারেই কথা বলব।’

অর্থ বিভাগের একটি দায়িত্বশীল সূত্রে জানা যায়, নতুন বেতনকাঠামো বাস্তবায়ন করা নিয়ে আইএমএফ সরাসরি কিছু বলেনি, বলার এখতিয়ারও রাখে না। তারা অর্থের সংস্থান নিয়ে জানতে চেয়েছে এবং বাস্তবায়ন করতে চাইলে রাজস্ব আহরণে সরকার যেন জোর দেয়-সে কথা বলেছে।

এর আগে, গত ২১ এপ্রিল সরকারি কর্মচারীদের জন্য নতুন বেতনকাঠামো বাস্তবায়নের সুপারিশ করতে মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনিকে সভাপতি করে ১০ সদস্যের একটি কমিটি গঠন করা হয়। কমিটি সুপারিশ প্রায় চূড়ান্ত করেছে বলে অর্থ বিভাগ সূত্রে জানা গেছে।

জানা যায়, এই কমিটিতে প্রধানমন্ত্রীর মুখ্য সচিব, অর্থসচিব, জনপ্রশাসনসচিব, আইনসচিব, প্রতিরক্ষাসচিব, মাধ্যমিক ও উচ্চশিক্ষা সচিব, স্বাস্থ্যসেবা সচিব, সশস্ত্র বাহিনী বিভাগের প্রিন্সিপাল স্টাফ অফিসার এবং হিসাব মহানিয়ন্ত্রক রয়েছেন।

এর আগে, গত ১২-১৬ জুলাই আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) একটি দল ঢাকায় এসে অর্থমন্ত্রীসহ সংশ্লিষ্ট ব্যক্তিদের সঙ্গে বৈঠক করে গেছে। দলটি এ সময় রাজস্ব আহরণে জোর দেওয়ার পরামর্শ দেয়। একইসঙ্গে ফ্যামিলি কার্ড চালু এবং সরকারি কর্মচারীদের জন্য নতুন বেতনকাঠামো বাস্তবায়নের অর্থ সংস্থানের উৎস সম্পর্কে জানতে চায়।

২০২৩ সালের ৩০ জানুয়ারি থেকে সাত কিস্তিতে পাওয়ার জন্য আইএমএফের সঙ্গে বাংলাদেশের ৫৫০ কোটি মার্কিন ডলারের ঋণ কর্মসূচি ছিল। পাঁচ কিস্তি পাওয়ার পর এটি আর এগোয়নি। তবে সংস্থাটির সঙ্গে ৪০০ কোটি ডলারের বেশি নতুন ঋণ কর্মসূচির আলোচনা চলছে। চলটি বছরের অক্টোবরে যুক্তরাষ্ট্রের ওয়াশিংটনে অনুষ্ঠেয় বিশ্বব্যাংক-আইএমএফের বার্ষিক সভায় এ নিয়ে আরও আলোচনা হওয়ার কথা বলে জানা গেছে।

দুই খাল খননের কাজ অসম্পূর্ণ রেখেই কোষাগারে ফেরত গেল ৭ কোটি ৮১ লাখ টাকা

ফেনীতে অতি দরিদ্রদের জন্য কর্মসংস্থান কর্মসূচির (ইজিপিপি) আওতায় বাস্তবায়িত সাতটি খাল পুনঃখনন প্রকল্পে মোট ১২

তিন প্রতিবন্ধী ব্যক্তির হাতে নিয়োগপত্র তুলে দিয়ে দিন শুরু করলেন প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান সচিবালয়ে দিনের কর্মসূচি শুরু করেছেন তিনজন প্রতিবন্ধী ব্যক্তির হাতে নিয়োগপত্র তুলে দেওয়ার

ইউনেস্কোর সঙ্গে সহযোগিতা আরও জোরদারে আগ্রহী বাংলাদেশ: শামা ওবায়েদ

শিক্ষা, সংস্কৃতি, বিজ্ঞান, জলবায়ু সহনশীলতা, যুব উন্নয়ন ও ডিজিটাল রূপান্তরসহ বিভিন্ন ক্ষেত্রে ইউনেস্কোর সঙ্গে দীর্ঘদিনের

আত্মসমর্পণের আগেই গ্রেপ্তার হতে পারেন শেখ হাসিনা: আইনমন্ত্রী

ফাঁসির দণ্ডপ্রাপ্ত আসামি শেখ হাসিনা দেশে ফিরলে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন আইন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

জবি রিপোর্টার্স ইউনিটির আহ্বায়ক সম্পদ, সদস্যসচিব মাহফুজ

ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়েতে অর্থায়নে আগ্রহী নতুন চীনা ব্যাংক

মিরসরাই অর্থনৈতিক অঞ্চলের সড়ক-সেতু নির্মাণে ১২৩ কোটি টাকা অনুমোদন

দুই খাল খননের কাজ অসম্পূর্ণ রেখেই কোষাগারে ফেরত গেল ৭ কোটি ৮১ লাখ টাকা

তিন প্রতিবন্ধী ব্যক্তির হাতে নিয়োগপত্র তুলে দিয়ে দিন শুরু করলেন প্রধানমন্ত্রী

ইউনেস্কোর সঙ্গে সহযোগিতা আরও জোরদারে আগ্রহী বাংলাদেশ: শামা ওবায়েদ

বেরোবিতে জাল সনদে চাকরি, সহকারী পরিচালক সোহেল রানা বরখাস্ত

আত্মসমর্পণের আগেই গ্রেপ্তার হতে পারেন শেখ হাসিনা: আইনমন্ত্রী

আর্জেন্টিনায় হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে ৭ জন নিহত

রোহিঙ্গা ক্যাম্পে আরসা কমান্ডারকে গুলি করে হত্যা

সরকারি কর্মকর্তা–কর্মচারীদের নতুন বেতনকাঠামো নিয়ে সুখবর দিলেন অর্থমন্ত্রী

পূর্বাচল স্টেডিয়ামে ২০৩১ বিশ্বকাপ আয়োজনের পরিকল্পনা বিসিবির

বাংলাদেশ থেকে ৩ লাখ রোহিঙ্গা ফেরত নেবে মিয়ানমার

যুক্তরাষ্ট্র-ইরান উত্তেজনা বাড়লেও বিশ্ববাজারে কমেছে তেলের দাম

পাকিস্তানে নিরাপত্তা বাহিনীর ব্যাপক অভিযান, ৩ পুলিশ ও ৪৪ সন্ত্রাসী নিহত

৩০ জুলাই ২০২৪ : লাল প্রোফাইল ছবি হয়ে উঠেছিল প্রতিবাদের প্রতীক

জরুরি প্রয়োজনে ১০ লাখ টাকা পর্যন্ত তুলতে পারবেন একীভূত ৫ ব্যাংকের গ্রাহকেরা

‘বিরতি’ ভেঙে ফের ইরানে হামলা শুরু মার্কিন বাহিনীর

৩০ জুলাই ঘটে যাওয়া নানান ঘটনা

এলডিসি উত্তরণে তাড়াহুড়া নয়, টেকসই প্রস্তুতির তাগিদ