ই-পেপার শনিবার, ২৪ অক্টোবর ২০২৬, ৮ কার্তিক ১৪৩৩

যা আছে শাহজালাল মাজারের দানবাক্সে তারেক রহমানের উদ্দেশে চিঠিতে

আমার বার্তা অনলাইন
২৪ অক্টোবর ২০২৬, ১৯:৪৬

সিলেটের হযরত শাহজালাল (রহ.)-এর মাজারের দানবাক্সে পাওয়া গেছে বিএনপির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমানকে উদ্দেশ করে লেখা একটি বেনামি চিঠি। এতে বিএনপির সদস্য ও কর্মী হওয়ার ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা নির্ধারণের প্রস্তাব দিয়েছেন চিঠির লেখক।

একই সঙ্গে দলের সাংগঠনিক পরিবর্তন নিয়েও নিজের প্রত্যাশার কথা তুলে ধরেছেন তিনি।

শনিবার (২৪ অক্টোবর) সকালে মাজারের দানবাক্স ও ডেকচিতে জমা হওয়া টাকা পঞ্চমবারের মতো প্রকাশ্যে গণনার সময় চিঠিটি পাওয়া যায়। সকাল সাড়ে ৯টায় জেলা প্রশাসনের কর্মকর্তাদের উপস্থিতিতে গণনা কার্যক্রম শুরু হয়। সেখানেই পাওয়া যায় চিঠিটি।

চিঠিতে লেখক উল্লেখ করেন, ২০১১ সালে রাজনীতিতে যুক্ত হলেও পরে নিজেকে গুটিয়ে নেন। বিএনপির সাংগঠনিক কাঠামোয় শিক্ষাগত যোগ্যতার শর্ত আরোপের প্রস্তাব দিয়ে তিনি লিখেছেন, দলের সদস্য হতে এসএসসি পাস অথবা জিপিএ ২.৫ এবং কর্মী হতে এইচএসসি পাস ও জিপিএ ৩.৫ থাকা উচিত। এসএসসি পরীক্ষায় অংশ নেওয়ার আগে কাউকে বিএনপির সঙ্গে যুক্ত না করার প্রস্তাবও দিয়েছেন তিনি।

চিঠির শেষে ইংরেজিতে লেখা রয়েছে, ‘I want the change to come through you.....’।

অর্থাৎ, ‘আমি চাই পরিবর্তনটা আপনার মাধ্যমেই আসুক।’ তবে চিঠিতে প্রেরকের নাম-পরিচয় উল্লেখ নেই।

এদিকে মাজারের দানবাক্সে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সভানেত্রী ও সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে উদ্দেশ করেও একাধিক চিঠি পাওয়া গেছে। এসব চিঠিতে তার জন্মদিনের শুভেচ্ছা জানানোর পাশাপাশি দেশে ফেরার অপেক্ষার কথা উল্লেখ করা হয়েছে। এ ছাড়া ব্যক্তিগত সমস্যার সমাধান ও চাকরি চেয়ে প্রার্থনাসংবলিত চিঠিও পাওয়া গেছে।

'দীর্ঘদিনের অব্যবস্থাপনা এক দিনে দূর করা কঠিন'

স্বাস্থ্য খাতে দীর্ঘদিনের অব্যবস্থাপনা দূর করে জনগণের কাছে মানসম্মত চিকিৎসাসেবা পৌঁছে দিতে কাজ করছে সরকার।

টঙ্গীর মাদরাসার ঘটনায় উভয়পক্ষের মামলা, সুষ্ঠু তদন্ত দাবি

গাজীপুরের টঙ্গীতে সাত বছর বয়সী এক ছাত্রীকে যৌন নিপীড়নের অভিযোগে এক শিক্ষককে গ্রেপ্তার করে কারাগারে

‘আমার মৃত্যুর জন্য ইউএনও দায়ী হবেন’

সুনামগঞ্জের জামালগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শিল্পী রানী মোদক ও এসিল্যান্ড আরিফুর রহমান। নিজের মৃত্যুর জন্য

টেকনাফে ভয়াবহ অগ্নিকাণ্ডে পুড়ল ১৮ বসতকক্ষ, ক্ষতি ৩ লাখ টাকা

কক্সবাজারের টেকনাফ পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের কায়ুকখালী পাড়া এলাকায় ভয়াবহ অগ্নিকাণ্ডে ১৮টি সেমিপাকা বসতকক্ষ পুড়ে
  • সর্বশেষ
  • জনপ্রিয়

যাত্রীদের বাঁচাতে গিয়ে জীবন দিলেন সৌদির বিমানবন্দর কর্মী

যা আছে শাহজালাল মাজারের দানবাক্সে তারেক রহমানের উদ্দেশে চিঠিতে

ডিসি অফিসে জালিয়াতির মাধ্যমে জমির ক্ষতিপূরণের টাকা আত্মসাৎ

নোট অব ডিসেন্টে পরিবর্তন চাইলে বৈঠকে আসার আহ্বান

'দীর্ঘদিনের অব্যবস্থাপনা এক দিনে দূর করা কঠিন'

টঙ্গীর মাদরাসার ঘটনায় উভয়পক্ষের মামলা, সুষ্ঠু তদন্ত দাবি

ইউরোপে মানবপাচার ব্যবসায় ২৫ সালে আয় ৫০৯ মিলিয়ন ডলার

অন্যায়-অনৈতিকতা দূর করতে ইমামদের ভূমিকা গুরুত্বপূর্ণ

শিক্ষার্থী নিপীড়ন-রোধে কওমি মাদরাসায় হটলাইন চালুর নির্দেশ

‘আমার মৃত্যুর জন্য ইউএনও দায়ী হবেন’

অজু নিয়ে সন্দেহ হলে কী করবেন

টেকনাফে ভয়াবহ অগ্নিকাণ্ডে পুড়ল ১৮ বসতকক্ষ, ক্ষতি ৩ লাখ টাকা

চাঁদাবাজির বিরুদ্ধে ব্যবস্থা নিতে নতুন আইন হচ্ছে : আইজিপি

রাষ্ট্রদূতকে ফি‌রিয়ে আনা পররাষ্ট্র মন্ত্রণালয়ের একান্ত সিদ্ধান্ত: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

বিক্ষোভ মোকাবিলায় দেশজুড়ে ৭০ হাজার পুলিশ মোতায়েন করলো ফ্রান্স

হামজা-শামিতসহ সাফের প্রাথমিক দলে ডাক পেলেন ২৮ জন

স্বরাষ্ট্রমন্ত্রীকে নিজ কাজে মনোযোগ দেয়ার আহ্বান জামায়াত আমিরের

মাদ্রাসায় বলাৎকার রোধে কঠোর কঠোর সিদ্ধান্ত সরকারের

ঢাকা-সিলেট মহাসড়কে বাস-ট্রাকের সংঘর্ষ, নিহত ২

গ্রেপ্তার হলে যুক্তরাষ্ট্রের ভিসা বাতিল