ই-পেপার শনিবার, ২৪ অক্টোবর ২০২৬, ৮ কার্তিক ১৪৩৩

অজু নিয়ে সন্দেহ হলে কী করবেন

আবিদ রহমান
২৪ অক্টোবর ২০২৬, ১৭:৪০

ইসলাম পবিত্রতা ও পরিচ্ছন্নতার ধর্ম। পবিত্রতা অর্জন ইবাদতের অন্যতম গুরুত্বপূর্ণ পূর্বশর্ত। আর পবিত্রতা অর্জনের অন্যতম প্রধান মাধ্যম হলো অজু। অজু শব্দের অর্থ সৌন্দর্য ও উজ্জ্বলতা। ইসলামের পরিভাষায়, নির্দিষ্ট নিয়মে শরীরের নির্দিষ্ট অঙ্গগুলো ধৌত করার মাধ্যমে পবিত্রতা অর্জন করাকে অজু বলা হয়। নামাজ আদায়সহ বিভিন্ন ইবাদতের জন্য অজুর গুরুত্ব অপরিসীম। অজু শুধু বাহ্যিক পরিচ্ছন্নতাই নিশ্চিত করে না, বরং একজন মুমিনের অন্তরে পবিত্রতা, প্রশান্তি ও আল্লাহর প্রতি আনুগত্যের অনুভূতিও জাগ্রত করে।

পবিত্র কুরআন ও হাদিসে অজুর গুরুত্ব ও ফজিলত বর্ণিত হয়েছে। তাই প্রত্যেক মুসলমানের উচিত অজুর ফরজ, সুন্নাত, মুস্তাহাব, সঠিক পদ্ধতি ও অজু ভঙ্গের কারণগুলো সম্পর্কে জ্ঞান অর্জন করা এবং যথাযথভাবে অজু করার মাধ্যমে আল্লাহর সন্তুষ্টি অর্জনের চেষ্টা করা।

অজু মানে হলো পবিত্রতা অর্জন। নামাজ পড়ার জন্য অজু আবশ্যক। অজু ছাড়া নামাজ হয় না। কোরআন স্পর্শ করার জন্য অজু শর্ত। অজুর মাধ্যমে আল্লাহ তায়ালা বান্দার গুনাহ মাফ করেন। বিপুল সওয়াব ও পুণ্য দান করেন। অজু করার ক্ষেত্রে সতর্কতা অবলম্বন করতে হয়। আল্লাহর রাসুল (সা.) অজুতে কোনো স্থান শুষ্ক থাকার ব্যাপারে সাবধান করেছেন। যেন কোনো অঙ্গ শুষ্ক না থাকে। কারণ, শুষ্ক থাকলে জাহান্নামের আগুনে জ্বলবে বলে সতর্ক করেছেন।

অজু ভেঙে গেলে আবার নতুন করে অজু করতে হয়। অজু করার পর যদি কোনো ব্যক্তির সন্দেহ হয় যে তার অজু ভেঙে গেছে কিনা, তাহলে তার করণীয় কী? এক্ষেত্রে দেখতে হবে, যদি বাস্তবেই অজু ভঙের মতো কোনো কারণ না ঘটে তাহলে শুধু সন্দেহ, ধারণা বা ওয়াসওয়াসার কারণে অজু নষ্ট হবে না। ইসলামের মূলনীতি হলো, ‘নিশ্চিত বিষয় সন্দেহ দ্বারা দূর হয় না।’

রাসুল (সা.) এমন ব্যক্তির ব্যাপারে বলেছেন, যে নামাজে মনে করে তার বায়ু বের হয়েছে, সে নামাজ ত্যাগ করবে না, যতক্ষণ না শব্দ শোনে বা গন্ধ পায়। (সহিহ বুখারি, হাদিস: ১৩৭)

অর্থাৎ শুধু অনুভূতি, সন্দেহ, চাপ বা ধারণার কারণে অজু ভেঙে গেছে বলে গণ্য হবে না। তাই যদি অজুর পর কারো শুধু মনে হয় যে বায়ুর চাপ আসছে, কিন্তু বায়ু বের হওয়ার ব্যাপারটি নিশ্চিতভাবে বুঝা বা জানা না যায়, তাহলে তার অজু ভাঙেনি এবং তিনি অজু অবস্থাতেই আছেন বলে গণ্য হবেন এবং সেই অজু দিয়ে নামাজ আদায় করতে পারবেন।

তবে যদি বাস্তবেই এমন অবস্থা হয় যে প্রায় প্রত্যেক ওয়াক্তে বায়ু বের হয় এবং এত ঘনঘন হয় যে সম্পূর্ণ একটি ওয়াক্তের মধ্যে অজু করে ফরজ নামাজ পড়ার মতো সময়ও পাওয়া যায় না, তাহলে তিনি মাযূর (শরয়ীভাবে ওযরগ্রস্ত বা অসুস্থ) ব্যক্তির হুকুমে গণ্য হতে পারেন।

মাযূর ব্যক্তির বিধান হলো— ১. প্রত্যেক ওয়াক্ত শুরু হওয়ার পর একবার অজু করবেন। ২. সেই অজু দিয়ে ওই ওয়াক্তে ফরজ, সুন্নত, নফল—সব নামাজ পড়তে পারবেন। ৩. মাঝখানে বায়ু বের হলেও অজু ভাঙবে না। ৪. পরবর্তী ওয়াক্ত শুরু হলে নতুন অজু করতে হবে। তবে কাউকে মাযূর মাযূর (শরয়ীভাবে ওযরগ্রস্ত বা অসুস্থ) সাব্যস্ত করার জন্য বিস্তারিত অবস্থা জানা প্রয়োজন। কারণ শুধু কষ্ট হওয়া বা মাঝে মাঝে বায়ু বের হওয়ার মাধ্যমে মাযূর হওয়া প্রমাণিত হয় না।

লেখক : আলেম ও গণমাধ্যমকর্মী

শৈশবে টাকা চুরি ও পরিশোধের নিয়ম

শৈশব মানুষের জীবনের এমন একটি গুরুত্বপূর্ণ অধ্যায়, যখন নৈতিকতা, সততা, দায়িত্ববোধ ও মূল্যবোধের ভিত্তি গড়ে

যুক্তরাষ্ট্রের কারাগারে ইসলাম বেছে নিয়েছে বন্দীরা 

যুক্তরাষ্ট্রের কারাগারগুলোতে বন্দীদের ইসলাম গ্রহণের বিষয়টি বিভিন্ন সময়ে আলোচনায় এসেছে। কারাবাসের নিঃসঙ্গতা, মানসিক চাপ ও

কাবার গিলাফের টুকরা উপহার পেলেন বাংলাদেশী লেখক যাইনুল আবিদীন

পবিত্র ওমরাহ পালনে গিয়ে খাদেমুল হারামাইনের পক্ষ থেকে শায়েখ যাওওয়ার (شيخ زوار) এর হাত থেকে

পূজামণ্ডপে যাওয়া নিয়ে যা বললেন শায়খ আহমদুল্লাহ

অসাম্প্রদায়িকতা প্রমাণ করতে মুসলমানদের পূজামণ্ডপে যাওয়া উচিত কি না, এ বিষয়ে নিজের মতামত তুলে ধরেছেন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

যাত্রীদের বাঁচাতে গিয়ে জীবন দিলেন সৌদির বিমানবন্দর কর্মী

যা আছে শাহজালাল মাজারের দানবাক্সে তারেক রহমানের উদ্দেশে চিঠিতে

ডিসি অফিসে জালিয়াতির মাধ্যমে জমির ক্ষতিপূরণের টাকা আত্মসাৎ

নোট অব ডিসেন্টে পরিবর্তন চাইলে বৈঠকে আসার আহ্বান

'দীর্ঘদিনের অব্যবস্থাপনা এক দিনে দূর করা কঠিন'

টঙ্গীর মাদরাসার ঘটনায় উভয়পক্ষের মামলা, সুষ্ঠু তদন্ত দাবি

ইউরোপে মানবপাচার ব্যবসায় ২৫ সালে আয় ৫০৯ মিলিয়ন ডলার

অন্যায়-অনৈতিকতা দূর করতে ইমামদের ভূমিকা গুরুত্বপূর্ণ

শিক্ষার্থী নিপীড়ন-রোধে কওমি মাদরাসায় হটলাইন চালুর নির্দেশ

‘আমার মৃত্যুর জন্য ইউএনও দায়ী হবেন’

অজু নিয়ে সন্দেহ হলে কী করবেন

টেকনাফে ভয়াবহ অগ্নিকাণ্ডে পুড়ল ১৮ বসতকক্ষ, ক্ষতি ৩ লাখ টাকা

চাঁদাবাজির বিরুদ্ধে ব্যবস্থা নিতে নতুন আইন হচ্ছে : আইজিপি

রাষ্ট্রদূতকে ফি‌রিয়ে আনা পররাষ্ট্র মন্ত্রণালয়ের একান্ত সিদ্ধান্ত: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

বিক্ষোভ মোকাবিলায় দেশজুড়ে ৭০ হাজার পুলিশ মোতায়েন করলো ফ্রান্স

হামজা-শামিতসহ সাফের প্রাথমিক দলে ডাক পেলেন ২৮ জন

স্বরাষ্ট্রমন্ত্রীকে নিজ কাজে মনোযোগ দেয়ার আহ্বান জামায়াত আমিরের

মাদ্রাসায় বলাৎকার রোধে কঠোর কঠোর সিদ্ধান্ত সরকারের

ঢাকা-সিলেট মহাসড়কে বাস-ট্রাকের সংঘর্ষ, নিহত ২

গ্রেপ্তার হলে যুক্তরাষ্ট্রের ভিসা বাতিল