ই-পেপার শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ১৮ আশ্বিন ১৪৩৩

পাটের সর্বোচ্চ মূল্য সংযোজনের পণ্য তৈরিতে জোর দিচ্ছে সরকার: পাটমন্ত্রী

আমার বার্তা অনলাইন:
০৩ অক্টোবর ২০২৬, ১২:৪০

কাঁচা পাট রপ্তানি না করে সর্বোচ্চ মূল্য সংযোজন করা পণ্য তৈরির মাধ্যমে বৈদেশিক মুদ্রা আয় বাড়াতে চায় সরকার। এজন্য পাটের বহুমুখী ব্যবহার বাড়ানোর পাশাপাশি প্যাকেজিং, ব্লেন্ডেড ফাইবারসহ উচ্চমূল্যের পণ্য উৎপাদনে গুরুত্ব দেওয়া হচ্ছে বলে জানিয়েছেন বস্ত্র ও পাটমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির।

শনিবার (৩ অক্টোবর) রাজধানীর ফার্মগেটের ১৪৫ মণিপুরি পাড়ায় জুট ডাইভারসিফিকেশন প্রমোশন সেন্টারের (জেডিপিসি) কনফারেন্স সেন্টারে প্রতিষ্ঠানটির প্রদর্শনী কেন্দ্রের উদ্বোধন অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

পাটমন্ত্রী বলেন, তৈরি পোশাকের বাইরে পাটসহ অন্যান্য খাতের বিকাশ চায় সরকার। এজন্য পাটজাত বহুমুখী পণ্যের প্রচার ও প্রসারে স্থায়ী শোরুম চালু করা হয়েছে। এসব পণ্যের প্রদর্শনীর মাধ্যমে দেশীয় ক্রেতাদের আকৃষ্ট করার পাশাপাশি বিদেশি ক্রেতাদের পণ্য সম্পর্কে পরিচিত করানো হবে।

খন্দকার আব্দুল মুক্তাদির বলেন, পাটের তৈরি অনেক পণ্য যন্ত্রনির্ভর হলেও বেশ কিছু পণ্য হাতে তৈরি। হাতে তৈরি পণ্যগুলো ক্ষুদ্র শিল্প হিসেবে গড়ে উঠছে। এ খাতকে আগামীতে আরও বিকশিত পর্যায়ে নিতে চায় সরকার।

পাটের তৈরি পলিথিনসহ বহুমুখী পণ্যের সম্প্রসারণ এবং রপ্তানি নিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, জেডিপিসি এবং এ খাতের ব্যক্তি উদ্যোক্তাদের সংগঠনগুলোর সমন্বয়ে একটি পরিকল্পনা করা হচ্ছে। এর মূল লক্ষ্য হবে পাটের সর্বোচ্চ মূল্য সংযোজন নিশ্চিত করা।

তিনি বলেন, কাঁচা পাট বিক্রি করে দিলে এতে মূল্য সংযোজন খুবই কম। এর পরের ধাপে পাটের স্লাইভার তৈরি করা যায়। আরও বেশি মূল্য সংযোজনের সুযোগ রয়েছে প্যাকেজিং পণ্য তৈরিতে।

মন্ত্রী জানান, গত বছর বাজারের সর্বোচ্চ সময়ে এক টন কাঁচা পাটের দাম প্রায় দেড় লাখ টাকা বা এক হাজার ২শ ডলারের মতো ছিল। ওই পাট প্যাকেজিং পণ্যে রূপান্তর করা হলে প্রতি টনে মূল্য প্রায় দুই হাজার ৪শ থেকে দুই হাজার ৫শ ডলারে উন্নীত হতে পারে।

এর চেয়েও বেশি মূল্য সংযোজন করা সম্ভব পাটের সঙ্গে তুলা বা অন্য কোনো তন্তু মিশিয়ে ব্লেন্ডেড ফাইবার তৈরি করলে। এ ধরনের পণ্যের মূল্য প্রতি টনে চার হাজার থেকে সাড়ে চার হাজার, এমনকি পাঁচ হাজার ডলার পর্যন্ত হতে পারে বলে জানান তিনি।

খন্দকার আব্দুল মুক্তাদির বলেন, আমাদের লক্ষ্য হচ্ছে, যে পরিমাণ পাট উৎপাদন হয়, তার সর্বোচ্চ পরিমাণকে মূল্য সংযোজিত পণ্যে রূপান্তর করা। এর মাধ্যমে বৈদেশিক মুদ্রা বা রাজস্ব আয় সর্বোচ্চ পর্যায়ে নেওয়া সম্ভব।

তিনি বলেন, দেশে কী পরিমাণ পাট উৎপাদিত হয় এবং এর কতটা কোন কোন মূল্য সংযোজনের খাতে ব্যবহার করা সম্ভব, তা নিয়ে কাজ করা হচ্ছে। এ পরিকল্পনার ফল পেতে কিছুটা সময় লাগবে। তবে এ বিষয়ে কার্যকর ফলাফল পাওয়া যাবে বলে আশা প্রকাশ করেন তিনি।

অনুষ্ঠানে পাটের বহুমুখী ব্যবহার বাড়ানো এবং নতুন নতুন পণ্য উদ্ভাবনের পাশাপাশি দেশি-বিদেশি ক্রেতাদের কাছে এসব পণ্যের পরিচিতি বাড়ানোর ওপর গুরুত্ব দেওয়া হয়।

দ্রব্যমূল্যের চাপে সংকটে রেস্তোরাঁ খাত, ৯ দফা দাবি মালিক সমিতির

দেশে নিত্যপ্রয়োজনীয় খাদ্যপণ্য ও কাঁচামালের মূল্যবৃদ্ধি, গ্যাস-বিদ্যুৎ ও জ্বালানি ব্যয়, শ্রমিকদের মজুরি এবং অন্যান্য পরিচালন

এক বছরে রপ্তানি আয় বেড়েছে ৮ দশমিক ৫৪ শতাংশ

তৈরি পোশাক খাতের ঘুরে দাঁড়ানোর প্রভাবে এক বছরের ব্যবধানে বাংলাদেশের রপ্তানি আয় বেড়েছে। ২০২৫ সালের

কিউআর কোডে লেনদেনে কোনো ফি লাগবে না: অর্থমন্ত্রী

ক্যাশলেস বাংলাদেশ ও ডিজিটাল অর্থনীতি গড়ে তুলতে ‘বাংলা কিউআর’ ভিত্তিক লেনদেনকে আরও বিস্তৃত করার উদ্যোগ

কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাব তলব

কনটেন্ট ক্রিয়েটর সালমান মোহাম্মদ মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য তলব করেছে বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট (বিএফআইইউ)। বুধবার
  • সর্বশেষ
  • জনপ্রিয়

মুক্তিযোদ্ধাদের মরদেহ দাফন ও সৎকারে বরাদ্দ সাড়ে ৯ কোটি টাকা

রাড্ডায় ভাঙচুর, জাতীয়তাবাদী সাইবার দলের সহ-সভাপতি গ্রেপ্তার

অন্যের খেলার দাবার বোর্ড হতে চাই না: শামা ওবায়েদ

দু-একটি অঘটনের কারণে আলেম সমাজকে অপরাধীর কাঠগড়ায় দাঁড় করা হয়

বিএনপিতে অপরাধীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার সংস্কৃতি পুরোনো: আলাল

সেনা নিরাপত্তায় রূপপুর পৌঁছেছে পারমানবিক জ্বালানি

আগামী বিশ্বে নতুন নিয়মাবলী তৈরি করতে হবে: বরিস তাদিচ

পাটের সর্বোচ্চ মূল্য সংযোজনের পণ্য তৈরিতে জোর দিচ্ছে সরকার: পাটমন্ত্রী

দুর্গাপূজায় শিক্ষাপ্রতিষ্ঠানে লম্বা ছুটি, কোথাও মিলছে ১৬ দিন

কুমিল্লায় কিশোর গ্যাং বিরোধী অভিযান, ৫ম দফায় আটক ৩৬৩

৩৫ বছর পেরোনো লেভান্ডফস্কির হ্যাটট্রিক, ডি ব্রুইনার জোড়া গোল

শিশুদের প্রতি মহানবীর (সা.) ভালোবাসা ও মমতা

ছয়টিরও বেশি দেশ মক্কা জোটে যোগ দিতে চায়: পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী

দ্রব্যমূল্যের চাপে সংকটে রেস্তোরাঁ খাত, ৯ দফা দাবি মালিক সমিতির

ঢাকার সাবরেজিস্টারদের পোস্টিংয়ে লটারি ব্যবস্থা: আইনমন্ত্রী

আইনজীবীদের নিয়ন্ত্রক সংস্থা থেকে ‘রোল মডেল’ বার কাউন্সিল

সাংবাদিকতার ‘পথিকৃৎ’ হারালাম, তৌফিক ইমরোজ খালিদীর মৃত্যুতে রাষ্ট্রপতি

বঙ্গোপসাগর ঘিরে বাংলাদেশের বড় পরিকল্পনা জানালেন প্রধানমন্ত্রী

কুৎসিত হারের জন্য দেশবাসীর কাছে লজ্জিত-দুঃখিত সালাউদ্দিন

ইয়েমেনে সামরিক অভিযানে ১৫৪০ হুথি যোদ্ধা হতাহত