ই-পেপার শনিবার, ১৪ ফেব্রুয়ারি ২০২৬, ৩০ মাঘ ১৪৩৩

শিক্ষা টেকসই জাতীয় অগ্রগতির শক্তিশালী হাতিয়ার: পররাষ্ট্র উপদেষ্টা

আমার বার্তা অনলাইন:
২৬ জানুয়ারি ২০২৬, ১৮:৫৪

বর্তমান বৈশ্বিক চ্যালেঞ্জ মোকাবেলায় বিশ্ববিদ্যালয়গুলোকে শিক্ষার্থীদের কেবল সুদৃঢ় একাডেমিক জ্ঞান দিয়েই নয়, বরং বৈশ্বিক দৃষ্টিভঙ্গি, নৈতিক মূল্যবোধ ও অভিযোজন ক্ষমতাসম্পন্ন বিশ্ব নাগরিক হিসেবে গড়ে তোলার আহ্বান জানিয়েছেন পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন। তিনি বলেন, শিক্ষা কেবল গুটিকয়েক মানুষের বিশেষ অধিকার নয়, এটি একটি অন্তর্ভুক্তিমূলক এবং টেকসই জাতীয় অগ্রগতির শক্তিশালী হাতিয়ার।

সোমবার (২৬ জানুয়ারি) রাজধানীর শেরেবাংলা নগরে অবস্থিত বাংলাদেশ-চায়না মৈত্রী সম্মেলন কেন্দ্রে ‘ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি অব বিজনেস এগ্রিকালচার অ্যান্ড টেকনোলজি (আইইউবিএটি)’-এর ৯ম সমাবর্তনে রাষ্ট্রপতির প্রতিনিধি হিসেবে সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

বিশ্ববিদ্যালয়টির ‘জ্ঞানভিত্তিক এলাকা উন্নয়ন কর্মসূচি’-এর প্রশংসা করে তৌহিদ হোসেন বলেন, এই উদ্যোগ প্রমাণ করে যে উচ্চশিক্ষা সবার জন্য।

আইইউবিএটি অত্যন্ত স্বচ্ছ উদ্দেশ্য এবং কৌশলগত দূরদর্শিতার সঙ্গে বৈশ্বিক বাস্তবতার সঙ্গে নিজেকে মানিয়ে নিয়েছে।’ তিনি কিউএস ও টাইমস হায়ার এডুকেশন ইমপ্যাক্ট র‍্যাংকিংয়ের মতো আন্তর্জাতিক স্বীকৃতিগুলোকে বিশ্ববিদ্যালয়টির একাডেমিক উৎকর্ষ ও উদ্ভাবনের প্রমাণ হিসেবে উল্লেখ করেন।

অনুষ্ঠানে সমাবর্তন বক্তা কানাডার ইউনিভার্সিটি অব রেজাইনার প্রেসিডেন্ট অধ্যাপক ড. জেফ কেশেন বৈশ্বিক প্রেক্ষাপটে উচ্চশিক্ষা ও আন্তর্জাতিক একাডেমিক সহযোগিতার প্রয়োজনীয়তা তুলে ধরেন। সমাবর্তনে কৃষি, ইঞ্জিনিয়ারিং, বিবিএ ও নার্সিংসহ বিভিন্ন অনুষদের প্রায় ১ হাজার শিক্ষার্থীকে স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি প্রদান করা হয়।

কৃতিত্বপূর্ণ ফলাফলের স্বীকৃতিস্বরূপ কৃষি বিভাগের শাহরিন খন্দকার, ইংরেজি বিভাগের মোছা. লুৎফুননাহার কামিনী এবং পাবলিক হেলথ বিভাগের মাহারুন্নেসা মিতুকে ‘মিয়ান স্বর্ণপদক’ প্রদান করা হয়। এদের মধ্যে সর্বোচ্চ সাফল্য অর্জনকারী শাহরিন খন্দকার মর্যাদাপূর্ণ ‘আলিমউল্যা মিয়ান পুরস্কার’ লাভ করেন। এবারের সমাবর্তনে প্রায় এক হাজার স্নাতক ও স্নাতকোত্তর শিক্ষার্থীকে ডিগ্রি প্রদান করা হয়।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন আইইউবিএটি-এর উপাচার্য অধ্যাপক ড. আবদুর রব এবং ধন্যবাদ জ্ঞাপন করেন কোষাধ্যক্ষ অধ্যাপক সেলিনা নার্গিস। সমাবর্তনে বিশ্ববিদ্যালয়ের বোর্ড অব ট্রাস্টিজের সদস্য, শিক্ষক-শিক্ষার্থী ও দেশি-বিদেশি অতিথিবৃন্দ উপস্থিত ছিলেন।

আমার বার্তা/এমই

আগামীদিনের শিক্ষাব্যবস্থা নিয়ে এহছানুল হক মিলনের পরিকল্পনা

আগামীদিনের শিক্ষাব্যবস্থা নিয়ে সময়োপযোগী ও ভবিষ্যতমুখী পরিকল্পনার কথা জানিয়েছেন সাবেক শিক্ষা প্রতিমন্ত্রী ও চাঁদপুর-১ (কচুয়া)

শিক্ষা শুধু চাকরির প্রস্তুতি নয়, মানবিক মানুষ গড়ার প্রক্রিয়া: শিক্ষা উপদেষ্টা

শিক্ষা উপদেষ্টা ড. সি আর আবরার বলেছেন, শিক্ষা কেবল চাকরির প্রস্তুতির একটি মাধ্যম নয় বরং

৫০তম বিসিএসের প্রিলির ফল প্রকাশ, পাস ১২৩৮৫

৫০তম বিসিএস প্রিলিমিনারি টেস্টের ফল প্রকাশ করা হয়েছে। এতে উত্তীর্ণ হয়েছেন ১২ হাজার ৩৮৫ জন।

অবশেষে ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি গঠন করে অধ্যাদেশ জারি

রাজধানীর সাত সরকারি কলেজের উচ্চশিক্ষা ও গবেষণা ব্যবস্থাপনায় ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি গঠন করে অধ্যাদেশ জারি
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ময়মনসিংহ-১ আসনের ভোট পুনর্গণনার দাবি বিএনপি প্রার্থী প্রিন্সের

আসিফ মাহমুদের লাগামহীন মন্তব্যে ক্ষতিগ্রস্ত ক্রীড়াঙ্গন: আমিনুল হক

তারেক রহমানকে অভিনন্দন জানিয়েছেন ভুটান ও নেপালের প্রধানমন্ত্রী

শাহবাজ-মোদিকে আমন্ত্রণ করা হতে পারে নতুন সরকারের শপথ অনুষ্ঠানে

১৭ ফেব্রুয়ারি নবনির্বাচিত এমপিদের শপথ, ২৯৭ আসনের গেজেট প্রকাশ

৩০ আসনে কারচুপির অভিযোগ, ভোট পুনর্গণনার দাবি জামায়াতের

দল আমাকে গ্রহণ না করা পর্যন্ত শপথ নেব না: স্বতন্ত্র এমপি এমএ হান্নান

তারেক রহমানের শপথে নরেন্দ্র মোদিকে আমন্ত্রণ জানানোর পরিকল্পনা বিএনপির

নির্বাচনে বিজয়ে তারেক রহমানকে অভিনন্দন জানালো মিসর

ইরানে সরকার পরিবর্তন হওয়াকেই 'সবচেয়ে ভালো' মনে করছেন ট্রাম্প

তারেক রহমানের নেতৃত্বে বিজয়ীদের অভিনন্দন হেফাজতের

পারস্পরিক প্রতিরক্ষা চুক্তি কার্যকর করার আহ্বান উরসুলা ফন ডার লায়েনের

শেখ হাসিনার প্রত্যর্পণ আইনি প্রক্রিয়ার ওপর নির্ভর করবে: তারেক রহমান

যারা পরিবর্তন চান, তারা ব্যালটের মাধ্যমে রায় দিয়েছেন: মির্জা ফখরুল

বাংলাদেশ নেই বলে ভারত-পাকিস্তান ম্যাচে যাচ্ছেন না বিসিবি সভাপতি

ঠাকুরগাঁওয়ের ১,২,৩ আসনেই বিএনপির জয়

সংসদ ভোটের চেয়ে গণভোটের হার বেশি হওয়ার ব্যাখ্যা দিলো ইসি

১১ দলীয় জোটের নেতাকর্মীদের ওপর হামলার প্রতিবাদ ছাত্রশক্তির

নির্বাচন পরবর্তী সহিংসতায় বাগেরহাটে হামলা-ভাংচুর

যেকোনো মূল্যে শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে হবে: তারেক রহমান