ই-পেপার শনিবার, ১৪ ফেব্রুয়ারি ২০২৬, ৩০ মাঘ ১৪৩৩

তারেক রহমানের নেতৃত্বে বিজয়ীদের অভিনন্দন হেফাজতের

আমার বার্তা অনলাইন:
১৪ ফেব্রুয়ারি ২০২৬, ১৮:২২

তারেক রহমানের নেতৃত্বে গঠিত বিজয়ীদের অভিনন্দন জানিয়েছে হেফাজতে ইসলাম বাংলাদেশ। শনিবার (১৪ ফেব্রুয়ারি ) গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে সংগঠনটির আমির আল্লামা শাহ মুহিববুল্লাহ বাবুনগরী ও মহাসচিব আল্লামা সাজিদুর রহমান এ অভিনন্দন জানান।

বিবৃতিতে তাঁরা বলেন, দেশের জনগণের প্রত্যাশা ও গণরায়ের ভিত্তিতে ভূমিধস বিজয় অর্জন করায় জনাব তারেক রহমান ও বিএনপি জোটকে আন্তরিক মোবারকবাদ, অভিনন্দন ও শুভেচ্ছা।

হেফাজত নেতৃদ্বয় বলেন, রাষ্ট্রক্ষমতা আল্লাহ তাআলার পক্ষ থেকে দেওয়া এক মহান নেয়ামত। তিনি যাদের ওপর দেশ শাসনের দায়িত্ব অর্পণ করেন, তাদের ওপরই জনগণের হক আদায়ের গুরুদায়িত্ব ন্যস্ত করেন। রাষ্ট্রক্ষমতা কোনো সম্মান লাভের উপায় নয়; বরং এটি এক কঠিন আমানত। এই আমানতের জিম্মাদারি সঠিকভাবে পালন এবং ন্যায়-ইনসাফ প্রতিষ্ঠা করা প্রত্যেক শাসকের প্রধান কর্তব্য।

তাঁরা আশা প্রকাশ করেন, তারেক রহমানের নেতৃত্বে নতুন সরকার সততা, দক্ষতা ও দায়িত্বশীলতার সঙ্গে রাষ্ট্র পরিচালনায় অগ্রসর হবে এবং দেশের সার্বিক উন্নয়ন, ন্যায়বিচার ও সুশাসন প্রতিষ্ঠায় কার্যকর ভূমিকা রাখবে। দেশের মসজিদ-মাদ্রাসা, আলেম-ওলামা ও জনগণের ধর্মীয় ও মানবাধিকার সংরক্ষণ, আইনের শাসন নিশ্চিতকরণ, দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ, কর্মসংস্থান সৃষ্টি, মুসলিম শিক্ষা, সভ্যতা ও তাহজীব-তামাদ্দুন সংরক্ষণে দৃঢ় পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান তাঁরা। দেশের সার্বভৌমত্ব ও ইসলামী মূল্যবোধ রক্ষায় সাহসী ভূমিকা পালনেরও প্রত্যাশা ব্যক্ত করা হয়। পাশাপাশি সব রাজনৈতিক মত ও পথের প্রতি সহনশীলতা ও পারস্পরিক শ্রদ্ধাবোধ বজায় রেখে জাতীয় ঐক্য সুদৃঢ় করার আহ্বান জানানো হয়। ফ্যাসিবাদী যে কোনো পন্থার শিকড় মূলোৎপাটনে সাহসী ভূমিকা পালনের কথাও উল্লেখ করা হয়। ক্ষমতাসীনদের নিজেদেরকে শাসক নয়, জনগণের সেবক হিসেবে ভাবার আহ্বান জানান হেফাজত নেতারা।

বিবৃতিতে বলা হয়, দেশে নির্বাচন-পরবর্তী সন্ত্রাস, সহিংসতা ও নৈরাজ্য কোনো জাতির কল্যাণ বয়ে আনতে পারে না; বরং সরকার, সমাজ ও ভবিষ্যৎ প্রজন্মের জন্য তা ভয়াবহ ক্ষতির কারণ হতে পারে। নতুন সরকারের প্রতি সন্ত্রাস ও সহিংসতা দমনে কঠোর কিন্তু ন্যায়ভিত্তিক পদক্ষেপ গ্রহণের আহ্বান জানানো হয়। আইনশৃঙ্খলা বাহিনীকে আরও কার্যকর, জবাবদিহিমূলক ও মানবিক বাহিনী হিসেবে গড়ে তুলতে প্রশিক্ষণমূলক কর্মপন্থা গ্রহণের পরামর্শ দেওয়া হয়। নৈতিক মূল্যবোধভিত্তিক কর্মসূচি জোরদার করে তরুণ সমাজকে সঠিক পথে পরিচালিত করারও আহ্বান জানানো হয়।

দেশের নাগরিক সমাজ ও তরুণ প্রজন্মের প্রতি সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারে দায়িত্বশীল ভূমিকা রাখার আহ্বান জানিয়ে বিবৃতিতে বলা হয়, উস্কানিমূলক স্ট্যাটাস, প্রতিপক্ষকে আক্রমণ, মিথ্যা তথ্য প্রচার ও সহিংস কার্যকলাপ থেকে বিরত থেকে শান্তি প্রতিষ্ঠায় সক্রিয় ভূমিকা রাখতে হবে। বড়দের প্রতি শ্রদ্ধা ও ছোটদের প্রতি মমত্ববোধ বজায় রাখারও আহ্বান জানানো হয়।

তাঁরা বলেন, শান্তি প্রতিষ্ঠা শুধু সরকারের দায়িত্ব নয়; এটি সব নাগরিকের সম্মিলিত দায়িত্ব। পারস্পরিক শ্রদ্ধাবোধ, সহনশীলতা ও আইনের প্রতি শ্রদ্ধাই একটি নিরাপদ ও সুন্দর বাংলাদেশ গড়ে তুলতে পারে।

হেফাজত নেতারা আরও বলেন, দেশ পরিচালনায় ন্যায়বিচার, স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করা অপরিহার্য। দুর্নীতি, অনিয়ম ও অবিচার সমাজকে ধ্বংসের দিকে ঠেলে দেয়। জনগণের জান-মাল, ইজ্জত ও অধিকার রক্ষা করা রাষ্ট্রের মৌলিক দায়িত্ব। বিশেষ করে দরিদ্র, অসহায় ও বঞ্চিত মানুষের প্রতি সহানুভূতি ও কার্যকর পদক্ষেপ গ্রহণের ওপর জোর দেওয়া হয়।

সবশেষে তাঁরা আশা প্রকাশ করেন, দেশপ্রেমের চেতনায় উদ্বুদ্ধ হয়ে নতুন সরকার একটি শান্তিপূর্ণ, সমৃদ্ধ ও কল্যাণমুখী বাংলাদেশ গড়ে তুলতে সক্ষম হবে। আল্লাহ তাআলার কাছে দোয়া করে তাঁরা বলেন, নতুন নেতৃত্বকে সত্য ও ন্যায়ের পথে অটল রেখে সঠিক সিদ্ধান্ত গ্রহণের তাওফিক এবং জনগণের কল্যাণে কাজ করার শক্তি দান করুন।

আমার বার্তা/এমই

৩০ আসনে কারচুপির অভিযোগ, ভোট পুনর্গণনার দাবি জামায়াতের

জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল এহসানুল মাহবুব জুবায়ের বলেছেন, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অন্তত ৩০টি

শেখ হাসিনার প্রত্যর্পণ আইনি প্রক্রিয়ার ওপর নির্ভর করবে: তারেক রহমান

সদ্য সমাপ্ত জাতীয় সংসদ নির্বাচনে জয়ী হওয়ার পর প্রথম সংবাদ সম্মেলনে নতুন সরকারের সামনে থাকা

যারা পরিবর্তন চান, তারা ব্যালটের মাধ্যমে রায় দিয়েছেন: মির্জা ফখরুল

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে যারা পরিবর্তন চান, তারা ব্যালটের মাধ্যমে রায় দিয়েছেন বলে মন্তব্য করেছেন

১১ দলীয় জোটের নেতাকর্মীদের ওপর হামলার প্রতিবাদ ছাত্রশক্তির

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের পর দেশের বিভিন্ন এলাকায় ১১ দলীয় জোটের নেতাকর্মীদের ওপর বিএনপির হামলার
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ময়মনসিংহ-১ আসনের ভোট পুনর্গণনার দাবি বিএনপি প্রার্থী প্রিন্সের

আসিফ মাহমুদের লাগামহীন মন্তব্যে ক্ষতিগ্রস্ত ক্রীড়াঙ্গন: আমিনুল হক

তারেক রহমানকে অভিনন্দন জানিয়েছেন ভুটান ও নেপালের প্রধানমন্ত্রী

শাহবাজ-মোদিকে আমন্ত্রণ করা হতে পারে নতুন সরকারের শপথ অনুষ্ঠানে

১৭ ফেব্রুয়ারি নবনির্বাচিত এমপিদের শপথ, ২৯৭ আসনের গেজেট প্রকাশ

৩০ আসনে কারচুপির অভিযোগ, ভোট পুনর্গণনার দাবি জামায়াতের

দল আমাকে গ্রহণ না করা পর্যন্ত শপথ নেব না: স্বতন্ত্র এমপি এমএ হান্নান

তারেক রহমানের শপথে নরেন্দ্র মোদিকে আমন্ত্রণ জানানোর পরিকল্পনা বিএনপির

নির্বাচনে বিজয়ে তারেক রহমানকে অভিনন্দন জানালো মিসর

ইরানে সরকার পরিবর্তন হওয়াকেই 'সবচেয়ে ভালো' মনে করছেন ট্রাম্প

তারেক রহমানের নেতৃত্বে বিজয়ীদের অভিনন্দন হেফাজতের

পারস্পরিক প্রতিরক্ষা চুক্তি কার্যকর করার আহ্বান উরসুলা ফন ডার লায়েনের

শেখ হাসিনার প্রত্যর্পণ আইনি প্রক্রিয়ার ওপর নির্ভর করবে: তারেক রহমান

যারা পরিবর্তন চান, তারা ব্যালটের মাধ্যমে রায় দিয়েছেন: মির্জা ফখরুল

বাংলাদেশ নেই বলে ভারত-পাকিস্তান ম্যাচে যাচ্ছেন না বিসিবি সভাপতি

ঠাকুরগাঁওয়ের ১,২,৩ আসনেই বিএনপির জয়

সংসদ ভোটের চেয়ে গণভোটের হার বেশি হওয়ার ব্যাখ্যা দিলো ইসি

১১ দলীয় জোটের নেতাকর্মীদের ওপর হামলার প্রতিবাদ ছাত্রশক্তির

নির্বাচন পরবর্তী সহিংসতায় বাগেরহাটে হামলা-ভাংচুর

যেকোনো মূল্যে শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে হবে: তারেক রহমান