ই-পেপার শনিবার, ১৪ ফেব্রুয়ারি ২০২৬, ৩০ মাঘ ১৪৩৩

নির্বাচনের ফল মেনে দায়িত্বশীল বিরোধী দল হওয়ার ঘোষণা জামায়াত আমিরের

আমার বার্তা অনলাইন
১৪ ফেব্রুয়ারি ২০২৬, ১০:৩৭

নির্বাচনের ফলাফল মেনে নিয়ে দায়িত্বশীল বিরোধী দল হিসেবে কাজ করার ঘোষণা দিয়েছেন জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান। তিনি বলেন, শুরু থেকে আমরা একটি স্থিতিশীল ও কার্যকর গণতান্ত্রিক ব্যবস্থার প্রতি প্রতিশ্রুতিবদ্ধ ছিলাম। সেই প্রতিশ্রুতিতে এখনো অটল। আমরা সামগ্রিক ফলাফলকে স্বীকৃতি দিচ্ছি এবং আইনের শাসনের প্রতি শ্রদ্ধা জানাচ্ছি।

শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) দিবাগত রাত ১টা ৪৪ মিনিটে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে নিজের ভেরিফায়েড আইডিতে দেওয়া এক পোস্টে তিনি এসব কথা লেখেন।

পোস্টে তিনি উল্লেখ করেন, গত কয়েক মাসে অক্লান্ত পরিশ্রম করা অসংখ্য স্বেচ্ছাসেবক ও সমর্থকের প্রতি তিনি গভীর শ্রদ্ধা ও কৃতজ্ঞতা জানান। অনেকেই সময়, শ্রম ও বিশ্বাস উৎসর্গ করেছেন। কেউ কেউ গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করতে গিয়ে ভয়ভীতি ও হয়রানির শিকার হয়েছেন বলেও উল্লেখ করেন তিনি। তাঁদের সাহসিকতা গণতন্ত্রকে শক্তিশালী করেছে বলে মন্তব্য করেন জামায়াত আমির।

দলীয় নেতাকর্মীদের উদ্দেশে তিনি লেখেন, অনেকেই ফলাফল নিয়ে ব্যথিত ও হতাশ—এটি স্বাভাবিক। কোনো আদর্শের পেছনে নিবেদিতভাবে কাজ করলে ফলাফল গভীরভাবে স্পর্শ করে। তবে তাঁদের প্রচেষ্টা বৃথা যায়নি বলেও মন্তব্য করেন তিনি। তার ভাষ্য, ৭৭টি আসন নিয়ে সংসদে দলটির উপস্থিতি প্রায় চারগুণ বেড়েছে এবং তারা আধুনিক বাংলাদেশের রাজনীতিতে অন্যতম শক্তিশালী বিরোধী ব্লকে পরিণত হয়েছে।

রাজনীতির পরিবর্তনশীল চরিত্রের কথা তুলে ধরে তিনি উদাহরণ দেন যে, ২০০৮ সালে বিএনপি ৩০টি আসনে নেমে এসেছিল; সেখান থেকে দীর্ঘ পথ পাড়ি দিয়ে ২০২৬ সালে দলটি সরকার গঠন করেছে। গণতান্ত্রিক রাজনীতি একটি দীর্ঘ যাত্রা—এ কথা উল্লেখ করে তিনি বলেন, তাদের লক্ষ্য এখন মানুষের আস্থা অর্জন, ক্ষমতাকে জবাবদিহির আওতায় আনা এবং ভবিষ্যতের জন্য প্রস্তুতি নেওয়া।

তিনি আরও লেখেন, প্রকৃত গণতান্ত্রিক চর্চায় নেতৃত্বের পরীক্ষা শুধু নির্বাচনী প্রচারণায় নয়, বরং জনগণের রায় গ্রহণের মধ্যেও নিহিত। তাদের আন্দোলন কেবল একটি নির্বাচনকেন্দ্রিক ছিল না; বরং গণতান্ত্রিক সংস্কৃতি শক্তিশালী করা, নাগরিক অধিকার রক্ষা এবং ন্যায়বিচারভিত্তিক ও জবাবদিহিমূলক রাষ্ট্র গড়ার লক্ষ্যেই ছিল।

নীতিনিষ্ঠ, দায়িত্বশীল ও শান্তিপূর্ণ বিরোধী দল হিসেবে দায়িত্ব পালন এবং একই সঙ্গে সরকারের জবাবদিহি নিশ্চিত করে জাতীয় অগ্রগতিতে গঠনমূলক ভূমিকা রাখার অঙ্গীকারও পুনর্ব্যক্ত করেন তিনি।

আমার বার্তা /জেএইচ

খুলনায় জামানত হারালেন ইসলামী আন্দোলন-জাপাসহ ২৬ প্রার্থী

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঘোষিত ফলাফলে বৈধ ভোটের আট ভাগের এক ভাগ ভোট না পাওয়ায়

বাংলাদেশে নতুন করে গণতন্ত্র ফিরিয়ে আনতে পারবে বিএনপি?

প্রায় ১৭ বছর পর সুষ্ঠু ও সুশৃঙ্খলভাবে জাতীয় নির্বাচনে ভোট দিয়েছে বাংলাদেশের মানুষ। ত্রয়োদশ জাতীয়

নির্বাচনের দিন সবচেয়ে বেশি অপতথ্যের শিকার বিএনপি ও তারেক রহমান

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের দিনেই ১০৪টি অপতথ্য শনাক্ত করেছে ফ্যাক্ট-চেকিং প্রতিষ্ঠান রিউমর স্ক্যানার। সবচেয়ে বেশি

এনসিপির ভরাডুবি: বিশ্বাসঘাতকতার জবাব ব্যালটে দিয়েছে তরুণরা

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) প্রত্যাশা অনুযায়ী ফল করতে পারেনি। ২০২৪ সালের
  • সর্বশেষ
  • জনপ্রিয়

১৭ ফেব্রুয়ারির মধ্যে সবার শপথ সম্পন্ন হবে : শফিকুল আলম

তারেক রহমানকে শাহবাজ শরিফের ফোন, একসঙ্গে কাজ করার প্রত্যয়

খুলনায় জামানত হারালেন ইসলামী আন্দোলন-জাপাসহ ২৬ প্রার্থী

বাংলাদেশে নতুন করে গণতন্ত্র ফিরিয়ে আনতে পারবে বিএনপি?

শান্তিপূর্ণ দেশ গড়তে পূর্ণ সমর্থন দেবে জাতিসংঘ

নির্বাচনের দিন সবচেয়ে বেশি অপতথ্যের শিকার বিএনপি ও তারেক রহমান

জনগণ আর পুরোনো বন্দোবস্তে ফিরে যেতে চায় না: আলী রীয়াজ

বাংলাদেশে চীনের প্রভাব ঠেকাতে যুক্তরাষ্ট্রের পদক্ষেপ

এনসিপির ভরাডুবি: বিশ্বাসঘাতকতার জবাব ব্যালটে দিয়েছে তরুণরা

একই গ্রাম থেকে নির্বাচিত ৩ জন

বরিশালের বানারীপাড়ায় ভোটকেন্দ্রে পোলিং অফিসারের কাছে মোবাইল ও নগদ টাকা উদ্ধার

মন্ত্রিসভায় থাকতে পারেন যারা, আলোচনায় যত নতুন মুখ

বিএনপির কাছে ছেলে হারার পর ভিডিও বার্তায় যা বললেন কর্নেল অলি

তারেক রহমানকে প্রধান উপদেষ্টার অভিনন্দন

তারেক রহমান, শফিকুর রহমান, নাহিদসহ ১৫১ জন সংসদে নতুন মুখ

নির্বাচনের প্রতিক্রিয়া জানাতে সংবাদ সম্মেলন ডেকেছে তারেক রহমান

রমজানে আল-আকসায় প্রবেশ সীমিত করার পরিকল্পনা ইসরায়েলের

নির্বাচনের ফল মেনে দায়িত্বশীল বিরোধী দল হওয়ার ঘোষণা জামায়াত আমিরের

ইরানের সঙ্গে উত্তেজনার মধ্যে আরেকটি বিমানবাহী রণতরী মোতায়েনের ঘোষণা ট্রাম্পের

আজ পহেলা ফাল্গুন ও বিশ্ব ভালোবাসা দিবস