ই-পেপার শনিবার, ১৪ ফেব্রুয়ারি ২০২৬, ৩০ মাঘ ১৪৩৩

আলিমে বাদ পড়াদের রেজিস্ট্রেশনে বিশেষ সুযোগ দিলো মাদ্রাসা বোর্ড

আমার বার্তা অনলাইন
২৭ জানুয়ারি ২০২৬, ১০:২৫

২০২৪-২০২৫ শিক্ষাবর্ষের (পরীক্ষা ২০২৬) আলিম শ্রেণিতে যেসব শিক্ষার্থী এখনও কোনো মাদ্রাসায় অনলাইনে ভর্তি ও রেজিস্ট্রেশন সম্পন্ন করতে পারেনি, তাদের জন্য বিশেষ সুযোগ দিয়েছে বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ড। তাদের রেজিস্ট্রেশনের জন্য মেয়াদ বাড়ানো হয়েছে। সোমবার (২৭ জানুয়ারি) বোর্ডের রেজিস্ট্রার প্রফেসর ছালেহ আহমাদের সই করা এক জরুরি বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়েছে।

এতে বলা হয়েছে, বাদ পড়া শিক্ষার্থীদের রেজিস্ট্রেশন বোর্ডের ইলেকট্রনিক স্টুডেন্ট ইনফরমেশন ফর্ম (ই-এসআইএফ) পূরণের মাধ্যমে সম্পন্ন করতে হবে। এজন্য ফি জমা ও তথ্য এন্ট্রির সময়সূচি ঠিক করা হয়েছে। প্রতিষ্ঠান প্রধানদের ১ ফেব্রুয়ারি থেকে ১৫ ফেব্রুয়ারির মধ্যে অনলাইনে রেজিস্ট্রেশন ফি জমা দিতে হবে। ফি জমা হওয়ার পর ১৭ ফেব্রুয়ারির মধ্যে শিক্ষার্থীদের তথ্য (ই-এসআইএফ) এন্ট্রি করতে হবে।

যেভাবে করতে হবে রেজিস্ট্রেশন

বোর্ডের নির্দেশনা অনুযায়ী, বাদ পড়া শিক্ষার্থীদের রেজিস্ট্রেশন জন্য প্রতিষ্ঠান প্রধানদের www.ebmeb.gov.bd ওয়েবসাইটে নিজ প্রতিষ্ঠানের ইআইআইএন নম্বর ও পাসওয়ার্ড দিয়ে লগ ইন করতে হবে। এরপর ‘পেমেন্ট’ অপশনে গিয়ে শিক্ষার্থী সংখ্যা এন্ট্রি করে সোনালী পেমেন্ট গেটওয়ের মাধ্যমে নির্ধারিত বোর্ড ফি জমা দিতে হবে। ফি সিস্টেমে জমা হওয়ার পর প্রতিষ্ঠানের ড্যাশবোর্ডে নতুন শিক্ষার্থীর তথ্য আপলোডের অপশন চালু হবে। সেখান থেকে সতর্কতার সঙ্গে নতুন এন্ট্রি করা শিক্ষার্থীর রেজিস্ট্রেশন প্রক্রিয়া শেষ করতে হবে।

এক্ষেত্রে নিয়মিত শিক্ষার্থীদের জন্য রেজিস্ট্রেশন ও অন্যান্য ফি মোট ৬৮৫ টাকা। আর, অনিয়মিত (পাঠ বিরতি আছে এমন) শিক্ষার্থীদের ক্ষেত্রে পাঠ বিরতি ফি ১৫০ টাকা অতিরিক্ত যোগ হয়ে মোট ৮৩৫ টাকা ফি দিতে হবে।

অন্যদিকে, বোর্ড জানিয়েছে এই বিশেষ সুবিধা শুধুমাত্র নতুনভাবে রেজিস্ট্রেশন করা শিক্ষার্থীদের জন্য প্রযোজ্য। আগে থেকে যাদের তথ্য সিস্টেমে এন্ট্রি করা আছে, তাদের ডিলিট বা সরানোর কোনো সুযোগ থাকবে না। তবে আগে রেজিস্ট্রেশন করা শিক্ষার্থীদের বিভাগ, বিষয় ও ছবি সংশোধন করার প্রক্রিয়া ইতোমধ্যে চালু রয়েছে।

রেজিস্ট্রেশন, ফি জমাদান বা ই-এসআইএফে তথ্য এন্ট্রি সংক্রান্ত কোনো সমস্যা সমাধানে প্রতিষ্ঠান প্রধানদের অফিস সময়ে নিজ প্রতিষ্ঠানের ইআইআইএন নম্বর ভিত্তিক সিম নম্বর থেকে ০১৭১৩-০৬৮৯০৯ নম্বরে যোগাযোগ করার অনুরোধ করা হয়েছে।

আমার বার্তা/জেএইচ

আগামীদিনের শিক্ষাব্যবস্থা নিয়ে এহছানুল হক মিলনের পরিকল্পনা

আগামীদিনের শিক্ষাব্যবস্থা নিয়ে সময়োপযোগী ও ভবিষ্যতমুখী পরিকল্পনার কথা জানিয়েছেন সাবেক শিক্ষা প্রতিমন্ত্রী ও চাঁদপুর-১ (কচুয়া)

শিক্ষা শুধু চাকরির প্রস্তুতি নয়, মানবিক মানুষ গড়ার প্রক্রিয়া: শিক্ষা উপদেষ্টা

শিক্ষা উপদেষ্টা ড. সি আর আবরার বলেছেন, শিক্ষা কেবল চাকরির প্রস্তুতির একটি মাধ্যম নয় বরং

৫০তম বিসিএসের প্রিলির ফল প্রকাশ, পাস ১২৩৮৫

৫০তম বিসিএস প্রিলিমিনারি টেস্টের ফল প্রকাশ করা হয়েছে। এতে উত্তীর্ণ হয়েছেন ১২ হাজার ৩৮৫ জন।

অবশেষে ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি গঠন করে অধ্যাদেশ জারি

রাজধানীর সাত সরকারি কলেজের উচ্চশিক্ষা ও গবেষণা ব্যবস্থাপনায় ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি গঠন করে অধ্যাদেশ জারি
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ময়মনসিংহ-১ আসনের ভোট পুনর্গণনার দাবি বিএনপি প্রার্থী প্রিন্সের

আসিফ মাহমুদের লাগামহীন মন্তব্যে ক্ষতিগ্রস্ত ক্রীড়াঙ্গন: আমিনুল হক

তারেক রহমানকে অভিনন্দন জানিয়েছেন ভুটান ও নেপালের প্রধানমন্ত্রী

শাহবাজ-মোদিকে আমন্ত্রণ করা হতে পারে নতুন সরকারের শপথ অনুষ্ঠানে

১৭ ফেব্রুয়ারি নবনির্বাচিত এমপিদের শপথ, ২৯৭ আসনের গেজেট প্রকাশ

৩০ আসনে কারচুপির অভিযোগ, ভোট পুনর্গণনার দাবি জামায়াতের

দল আমাকে গ্রহণ না করা পর্যন্ত শপথ নেব না: স্বতন্ত্র এমপি এমএ হান্নান

তারেক রহমানের শপথে নরেন্দ্র মোদিকে আমন্ত্রণ জানানোর পরিকল্পনা বিএনপির

নির্বাচনে বিজয়ে তারেক রহমানকে অভিনন্দন জানালো মিসর

ইরানে সরকার পরিবর্তন হওয়াকেই 'সবচেয়ে ভালো' মনে করছেন ট্রাম্প

তারেক রহমানের নেতৃত্বে বিজয়ীদের অভিনন্দন হেফাজতের

পারস্পরিক প্রতিরক্ষা চুক্তি কার্যকর করার আহ্বান উরসুলা ফন ডার লায়েনের

শেখ হাসিনার প্রত্যর্পণ আইনি প্রক্রিয়ার ওপর নির্ভর করবে: তারেক রহমান

যারা পরিবর্তন চান, তারা ব্যালটের মাধ্যমে রায় দিয়েছেন: মির্জা ফখরুল

বাংলাদেশ নেই বলে ভারত-পাকিস্তান ম্যাচে যাচ্ছেন না বিসিবি সভাপতি

ঠাকুরগাঁওয়ের ১,২,৩ আসনেই বিএনপির জয়

সংসদ ভোটের চেয়ে গণভোটের হার বেশি হওয়ার ব্যাখ্যা দিলো ইসি

১১ দলীয় জোটের নেতাকর্মীদের ওপর হামলার প্রতিবাদ ছাত্রশক্তির

নির্বাচন পরবর্তী সহিংসতায় বাগেরহাটে হামলা-ভাংচুর

যেকোনো মূল্যে শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে হবে: তারেক রহমান