ই-পেপার বৃহস্পতিবার, ০৯ এপ্রিল ২০২৬, ২৬ চৈত্র ১৪৩২

শিক্ষাপ্রতিষ্ঠানে ৩ দিন অনলাইন, ৩ দিন অফলাইনে ক্লাস: শিক্ষামন্ত্রী

আমার বার্তা অনলাইন
০৯ এপ্রিল ২০২৬, ১৩:২৮

মেট্রোপলিটন এলাকার শিক্ষা কার্যক্রমে অনলাইন ও অফলাইন ক্লাসের সমন্বয়ে নতুন পদ্ধতি চালুর ইঙ্গিত দিয়েছেন শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। পরীক্ষামূলকভাবে (ট্রায়াল অ্যান্ড এরর পদ্ধতিতে) এই উদ্যোগ বাস্তবায়নের পরিকল্পনা করা হচ্ছে, যেখানে সপ্তাহের নির্দিষ্ট দিনে সরাসরি শ্রেণিকক্ষে পাঠদান এবং বাকি দিনগুলোতে অনলাইন ক্লাস নেওয়ার বিষয়টি বিবেচনায় রয়েছে।

বৃহস্পতিবার (৯ এপ্রিল) দুপুর ১টায় রাজধানীর আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।

মন্ত্রী বলেন, দেশের শিক্ষা ব্যবস্থায় পরিবর্তন আনতে পরীক্ষামূলকভাবে (ট্রায়াল অ্যান্ড এরর পদ্ধতিতে) ডিজিটাল শিক্ষা কার্যক্রম চালানোর উদ্যোগ নেওয়া হচ্ছে। এ ক্ষেত্রে সপ্তাহের বিভিন্ন দিনে ভিন্ন ভিন্নভাবে ক্লাস পরিচালনার পরিকল্পনা বিবেচনা করা হচ্ছে। সপ্তাহের শুরুতে কিছুদিন শিক্ষার্থীদের সরাসরি ক্লাসে আনা হলেও প্রতিদিন ক্লাস নেওয়ার প্রয়োজনীয়তা নেই। রোববার বন্ধ রেখে সোমবার শিক্ষার্থীদের আনা হতে পারে, তবে মঙ্গলবার না আনার চিন্তাও রয়েছে। একইভাবে বুধবার আবার ক্লাসে উপস্থিত হওয়ার সুযোগ রাখা যেতে পারে, তবে তা দীর্ঘ সময়ের জন্য নয়।

তিনি আরও বলেন, শুক্রবার ও শনিবার সাধারণত শিক্ষার্থীরা অভিভাবকদের সঙ্গে বাড়িতে সময় কাটায়। সে কারণে এই দুই দিনে সরাসরি ক্লাস না রেখে অনলাইনে পাঠদান চালুর বিষয়টি বিবেচনায় নেওয়া হচ্ছে। তবে এ ক্ষেত্রে অভিভাবকদের ওপর অতিরিক্ত চাপ পড়ে কি না, সেটিও গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে।

মন্ত্রী জানান, শিক্ষকদের স্কুলে উপস্থিত থেকে অনলাইন ক্লাস নেওয়ার একটি মডেলও বিবেচনায় আছে। এতে করে ক্লাসের মনিটরিং ও সুপারভিশন আরও জোরদার করা সম্ভব হবে। একইসঙ্গে শিক্ষার্থীরা নির্দিষ্ট সময়ে পাঠ গ্রহণ করছে কি না, সেটিও পর্যবেক্ষণ করা সহজ হবে।

তিনি বলেন, এ বিষয়ে এখনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি। শিক্ষা মন্ত্রণালয় সংশ্লিষ্ট স্টেকহোল্ডারদের সঙ্গে আলোচনা চালিয়ে যাচ্ছে। আলোচনা শেষে একটি সুসংগঠিত সিদ্ধান্ত নেওয়া হবে বলে আশা প্রকাশ করেন তিনি।

বোর্ড পরীক্ষার দীর্ঘসূত্রতায় শিক্ষার্থীদের সময় নষ্ট হচ্ছে: শিক্ষামন্ত্রী

শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন বলেছেন, বোর্ড পরীক্ষার দীর্ঘ

কিছু স্কুলে পরীক্ষামূলক অনলাইন-অফলাইন ক্লাস চালু হতে পারে: শিক্ষামন্ত্রী

বৈশ্বিক জ্বালানি সংকট, তীব্র যানজট ও ভবিষ্যৎ প্রযুক্তিনির্ভর শিক্ষা ব্যবস্থার বাস্তবতা বিবেচনায় দেশের কিছু নির্বাচিত

জ্বালানি সংকটে শিক্ষা সচল রাখতে সম্মিলিত উদ্যোগ নেওয়া হচ্ছে

বৈশ্বিক জ্বালানি সংকট ও চলমান যুদ্ধ পরিস্থিতির প্রভাবে দেশের শিক্ষা কার্যক্রমে চাপ তৈরি হয়েছে বলে

দেশে এমপিওভুক্ত স্কুলকলেজে শিক্ষকের শূন্যপদ ৬০ হাজার ২৯৫টি: শিক্ষামন্ত্রী

শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন জানিয়েছেন, দেশে এমপিওভুক্ত স্কুল ও কলেজ মিলিয়ে শিক্ষকের
  • সর্বশেষ
  • জনপ্রিয়

চার অতিরিক্ত পুলিশ সুপারসহ ৬ কর্মকর্তার পদে রদবদল

সংসদে বিচারক নিয়োগ ও মানবাধিকার কমিশনসহ ১২ বিল পাস

ডিজিএফআইয়ের সাবেক মহাপরিচালক মামুন খালেদ আবারও ৩ দিনের রিমান্ডে

প্রধানমন্ত্রীকে মালয়েশিয়া সফরের আমন্ত্রণ আনোয়ার ইব্রাহিমের

টাইব্রেকারে হংকংকে হারিয়ে এশিয়ান গেমসে বাংলাদেশ

বিরোধী দলের আপত্তির মুখেই জাতীয় সংসদে দুটি বিল পাস

ট‍্যুরিজম মালয়েশিয়া ও হেলথকেয়ার ট্রাভেল কাউন্সিলের নেটওয়ার্কিং ডিনার অনুষ্ঠিত 

চুক্তি না হওয়া পর্যন্ত ইরান ঘিরে সেনা মোতায়েন থাকবে: ট্রাম্প

বগুড়া-৬ ও শেরপুর-৩ আসনের নির্বাচন শান্তিপূর্ণ হচ্ছে: সিইসি

শিক্ষাপ্রতিষ্ঠানে ৩ দিন অনলাইন, ৩ দিন অফলাইনে ক্লাস: শিক্ষামন্ত্রী

হাদি হত্যা মামলার প্রধান আসামি ফয়সালকে অস্ত্র মামলায় ১০ বছরের কারাদণ্ড

সাঈদ হত্যা: ২ জনের মৃত্যুদন্ড, ৯ জনের বিভিন্ন মেয়াদে কারাদণ্ড

৪২ দিনে একটিও ক্রসফায়ার হয়নি: সংসদে আইনমন্ত্রী

বোর্ড পরীক্ষার দীর্ঘসূত্রতায় শিক্ষার্থীদের সময় নষ্ট হচ্ছে: শিক্ষামন্ত্রী

মালয়েশিয়া থেকে ২৬ হাজার টন অকটেন নিয়ে চট্টগ্রাম বন্দরে জাহাজ

এয়ারপোর্ট-গাজীপুর ৩৫ মিনিটে যাতায়াত সম্ভব: সড়কমন্ত্রী

পার্বত্য চট্টগ্রাম শান্তি চুক্তি নিয়ে শুভবার্তা পাবেন: দীপেন দেওয়ান

পহেলা বৈশাখে ১০ জেলায় কৃষক কার্ড বিতরণের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

যুক্তরাজ্য-বাংলাদেশের প্রতিরক্ষা সহায়তা বৃদ্ধির সম্ভাবনা নিয়ে আলোচনা

‘সবার আগে বাংলাদেশ’ নীতির বাস্তবায়নে কূটনী‌তিতে নতুন উদ্যোগ