ই-পেপার বুধবার, ০৮ এপ্রিল ২০২৬, ২৫ চৈত্র ১৪৩২

ঋতুপর্ণাদের সাফে নেই পাকিস্তান, নিশ্চিত নয় হামজাদের ভেন্যু

আমার বার্তা অনলাইন:
০৮ এপ্রিল ২০২৬, ১৮:০৭

টানা দুইবার চ্যাম্পিয়ন হওয়ার পর বাংলাদেশ এবার হ্যাটট্রিক শিরোপার স্বপ্ন নিয়ে সাফ নারী চ্যাম্পিয়নশিপে অংশ নেবে। ২৫ মে শুরু হতে যাওয়া এই টুর্নামেন্ট ৭ জুন ট্রফি নিয়ে শেষ করতে চায় ঋতুপর্ণারা। কিন্তু এই টুর্নামেন্টের ভেন্যু ভারতে হওয়ায় অংশ নেবে না পাকিস্তান।

সাফের সাধারণ সম্পাদক পুরুষোত্তম ক্যাটেল বলেন, ‘পাকিস্তান ফুটবল ফেডারেশন তাদের অংশগ্রহণের জন্য সময় চেয়েছিল। নির্ধারিত সময়ের পর তারা জানিয়েছে এই টুর্নামেন্টে অংশগ্রহণ করবে না। ফলে ৬ দেশ নিয়ে হবে নারী সাফ টুর্নামেন্ট। এই মাসের শেষে ৬ দলের ড্র অনুষ্ঠিত হবে।’

নেপাল ফুটবল ফেডারেশনের নির্বাচন নিয়ে সেই দেশের সরকার ও ফিফার মধ্যে মতবিরোধ চলছে। সরকার ইতোমধ্যে নেপাল ফেডারেশনের কার্যক্রম স্থগিত করেছে। ফিফা এ নিয়ে সতর্কতা দিয়েছে। পরিস্থিতি অবনতি হলে নেপালকে তারা নিষিদ্ধও করতে পারে। এ নিয়ে সাফের সাধারণ সম্পাদক বলেন, ‘এখন পর্যন্ত নেপালকে নিয়েই ড্র পরিকল্পনা চলছে। তাদের রেফারিও ম্যাচ পরিচালনা করবে।’

৬ দল দুই গ্রুপে খেলবে। দুই গ্রুপে তিনটি করে দলের প্রত্যেকে দুটি করে ম্যাচ খেলবে। দুই গ্রুপের চ্যাম্পিয়ন ও রানার্স আপ সেমিফাইনালে উঠবে। ড্রয়ের আগে নেপাল বহিষ্কার হলে তখন লটারির ড্র না করে রাউন্ড রবিন লিগে খেলা হতে পারে। আবার ড্রয়ের পরেও তারা নিষিদ্ধ হলে ওই পদ্ধতি অনুসরণ হতে পারে।

সাফ নারী টুর্নামেন্টের ভেন্যু ও সময়সূচি ঠিক হলেও পুরুষ সাফের বিষয় এখনো অনিশ্চয়তা। ২০২৩ সালে বেঙ্গালুরু সাফের পর এখনো এই টুর্নামেন্ট মাঠে গড়ায়নি। গত বছর হওয়ার কথা থাকলেও শেষ পর্যন্ত স্থগিত হয়। এই বছর সেপ্টেম্বর উইন্ডোতে করতে চাইলেও খানিকটা যদি কিন্তু রয়েছে। পুরুষোত্তম বললেন, ‘সেপ্টেম্বর-অক্টোবর উইন্ডোতে আমরা পুরুষ সাফ করতে চাই। স্পন্সর নিয়ে আলাপ-আলোচনা চলছে। সেটা নিশ্চিত হলেই আনুষ্ঠানিক ঘোষণা দেবো।’

আমার বার্তা/এমই

ক্রিকেটাররা বিশ্বকাপ খেলতে চেয়েছিলেন- স্বীকার করলেন আসিফ নজরুল

বাংলাদেশ কেন ২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপে খেলল না? বিগত অন্তর্বর্তী সরকারের ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুল এবং

দেশের ক্রিকেটকে সামনে এগিয়ে নেওয়া আমাদের দায়িত্ব: ইসরাফিল খসরু

বিসিবির সর্বশেষ নির্বাচন নিয়ে বিতর্ক চলছিল অনেকদিন ধরে। যা নিয়ে আলোচনা জোরালো হয় নতুন সরকার

তামিমকে অভিনন্দন জানালেন ভারতীয় ক্রিকেট বোর্ডের সহ-সভাপতি

নির্বাচিত হওয়ার মাত্র ছয় মাসের মাথায় আমিনুল ইসলাম বুলবুলের নেতৃত্বাধীন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) কমিটি

১৪ বছর পর রিয়াল মাদ্রিদকে হারাল বায়ার্ন মিউনিখ

২০১১-১২ মৌসুমে শেষবার স্প্যানিশ জায়ান্ট ক্লাব রিয়াল মাদ্রিদকে হারিয়েছিল বায়ার্ন মিউনিখ। এরপর একে একে কেটে
  • সর্বশেষ
  • জনপ্রিয়

তেল বরাদ্দে অনিয়ম, যমুনার এজিএম (সেলস) সাময়িক বরখাস্ত

একদিনে হাম ও হামের উপসর্গে ১০ জনের মৃত্যু: স্বাস্থ্য অধিদপ্তর

রপ্তানি উন্নয়ন তহবিল ৫ বিলিয়ন ডলারে উন্নীত করার আশ্বাস গভর্নরের

বিশ্বে মোট ইলিশ উৎপাদনের প্রায় ৭০-৮০ শতাংশই বাংলাদেশে: প্রতিমন্ত্রী

ভারত-বাংলাদেশের সামরিক সম্পর্ক সুদৃঢ় করতে দুই দেশের আলোচনা

ইলিশের উৎপাদন আরও বাড়ানোর উপায় খুঁজতে বিজ্ঞানীদের গবেষণার আহ্বান

ঢামেকে চিকিৎসকদের সঙ্গে ঢাবি শিক্ষার্থীদের হাতাহাতি, সেবা বন্ধ

ক্লিয়ারেন্স পেলে বাংলাদেশের উদ্দেশ্যে রওয়ানা দেবে লাখ টন তেলবাহী জাহাজ

সায়েদাবাদ বাস টার্মিনাল এলাকায় অপসারণ হবে ২৪০ অবৈধ কাউন্টার

পয়লা বৈশাখে নিশ্ছিদ্র নিরাপত্তা নিশ্চিত করবে ডিএমপি

ঋতুপর্ণাদের সাফে নেই পাকিস্তান, নিশ্চিত নয় হামজাদের ভেন্যু

আগামী ৩ দিন বিঘ্নিত হতে পারে ইন্টারনেট সেবা

বাংলাদেশ-ভারত সম্পর্ক আরও শক্তিশালী করার অঙ্গীকার: জয়শঙ্কর

ক্রিকেটাররা বিশ্বকাপ খেলতে চেয়েছিলেন- স্বীকার করলেন আসিফ নজরুল

কিছু স্কুলে পরীক্ষামূলক অনলাইন-অফলাইন ক্লাস চালু হতে পারে: শিক্ষামন্ত্রী

ইবির নবনির্বাচিত কর্মকর্তা সমিতির দায়িত্ব গ্রহণ

আন্দোলনকারীদের দায়মুক্তি দিয়ে জুলাই গণঅভ্যুত্থান বিল পাস

ইরানে যুক্তরাষ্ট্র-ইসরায়েলের শোচনীয় পরাজয় ঘটেছে : রাশিয়া

আ.লীগের কার্যক্রম নিষিদ্ধে বিল পাস: সময় চেয়েও সুযোগ পাননি বিরোধীদলীয় নেতা

“বাংলাদেশে মধ্যপ্রাচ্য যুদ্ধের অর্থনৈতিক প্রভাব প্রশমন’’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত