ই-পেপার রবিবার, ০৫ জুলাই ২০২৬, ২১ আষাঢ় ১৪৩৩

ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটিতে ভর্তি : প্রবেশপত্র ডাউনলোড শুরু ৭ জুলাই

আমার বার্তা অনলাইন:
০৫ জুলাই ২০২৬, ১৭:৩৪

২০২৫-২০২৬ শিক্ষাবর্ষে ৪ বছর মেয়াদি ১ম বর্ষ স্নাতক (সম্মান) শ্রেণিতে ভর্তিচ্ছু শিক্ষার্থীদের জন্য প্রবেশপত্র ডাউনলোডের সময়সূচি পুনর্বিন্যাস করেছে ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি।

রোববার (৫ জুলাই) বিশ্ববিদ্যালয়টির রেজিস্ট্রার মো. শহীদুর রহমানের সই করা এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, আগামী ৭ জুলাই থেকে বিশ্ববিদ্যালয়ের নির্ধারিত ওয়েবসাইট থেকে প্রবেশপত্র সংগ্রহ করা যাবে।

এতে জানানো হয়েছে, পূর্বনির্ধারিত সময়সূচি অনুযায়ী আগামী ১১ জুলাই থেকে বিশ্ববিদ্যালয়টির অধিভুক্ত সাতটি কলেজ কেন্দ্রে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে।

আবেদন ও ফি জমা দেওয়ার সময়সীমা বৃদ্ধির ফলে শিক্ষার্থীদের প্রবেশপত্র ডাউনলোডের সময়সূচিতে পরিবর্তন এনে তা আগামী ৭ জুলাই বিকাল ৪টা থেকে নির্ধারিত ওয়েবসাইটে উন্মুক্ত করার নির্দেশনা দেওয়া হয়েছে।

প্রকাশিত সময়সূচি অনুযায়ী, কলা ও সমাজবিজ্ঞান ইউনিটের পরীক্ষা আগামী ১১ জুলাই (শনিবার) বিকাল ৩টা থেকে ৪টা পর্যন্ত অনুষ্ঠিত হবে। এছাড়া বিজ্ঞান ইউনিটের পরীক্ষা ১৭ জুলাই (শুক্রবার) সকাল ১১টা থেকে দুপুর ১২টা পর্যন্ত এবং একই দিন বিকাল ৩টা থেকে ৪টা পর্যন্ত ব্যবসায় শিক্ষা ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে।

ভর্তিচ্ছু শিক্ষার্থীদের জন্য বেশ কিছু বিশেষ নির্দেশনা দিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ভর্তি আবেদন ও ফি জমা দেওয়ার সময়সীমা বাড়ানোর কারণে পরীক্ষার প্রবেশপত্র ৫ জুলাইয়ের পরিবর্তে আগামী ৭ জুলাই বিকাল ৪টা থেকে ওয়েবসাইট থেকে ডাউনলোড করা যাবে। পরীক্ষাগুলো বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত সাতটি কলেজ কেন্দ্রে অনুষ্ঠিত হবে।

আসন বিন্যাসের বিষয়ে বলা হয়েছে, কলা ও সমাজবিজ্ঞান ইউনিটের আসন বিন্যাস ৮ জুলাই থেকে এবং বিজ্ঞান ও ব্যবসায় শিক্ষা ইউনিটের আসন বিন্যাস ১৪ জুলাই থেকে বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে পাওয়া যাবে। শিক্ষার্থীদের পরীক্ষা শুরুর অন্তত ৩০ মিনিট আগে নির্ধারিত কেন্দ্রে উপস্থিত হয়ে আসন গ্রহণ করতে হবে।

এছাড়া ভর্তি নির্দেশিকায় উল্লিখিত পরীক্ষাসংক্রান্ত নিয়মাবলি যথাযথভাবে অনুসরণের জন্যও শিক্ষার্থীদের পরামর্শ দেওয়া হয়েছে।

আমার বার্তা/এমই

নাম–জন্মতারিখ সংশোধনের আবেদন দ্রুত পাঠাতে ঢাকা বোর্ডের নির্দেশ

শিক্ষার্থীদের নাম ও জন্মতারিখ সংশোধনের আবেদন দ্রুততম সময়ের মধ্যে ফরওয়ার্ড করে বোর্ডে পাঠানোর জন্য শিক্ষা

নবম শিক্ষক নিয়োগ বিজ্ঞপ্তি আসছে, শূন্যপদ সাড়ে ৬৯ হাজার

দেশের বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষক নিয়োগে নবম বিজ্ঞপ্তি প্রকাশের প্রস্তুতি চূড়ান্ত করেছে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও

এইচএসসির বাংলা, আরবি ও ইংরেজি পরীক্ষায় ১৭ শিক্ষার্থী বহিষ্কার

দ্বিতীয় দিনের এইচএসসি ও সমমান পরীক্ষায় অসদুপায় অবলম্বনের দায়ে সারা দেশে ১৭ জন পরীক্ষার্থীকে বহিষ্কার

অবশেষে এইচএসসি পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ পাচ্ছেন ১৫ শিক্ষার্থী

শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলনের তাৎক্ষণিক হস্তক্ষেপে অবশেষে
  • সর্বশেষ
  • জনপ্রিয়

মির্জাপুর প্রেসক্লাবের সংবর্ধনায় আবুল কালাম আজাদ সিদ্দিকী: “আমি এখন সবার”

মির্জাপুরে থ্রি-পিস পরে নেচে ভাইরাল হওয়া বিএনপি নেতা বহিষ্কার

জুলাইয়ে কাদের হাতে স্নাইপার রাইফেল ছিল জানালেন চিফ প্রসিকিউটর

আওয়ামী মন্ত্রী ফারুক খানের ঘনিষ্ঠ প্রকৌশলী আমিনুল হাসিবকে পদোন্নতি দিল বেবিচক

ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটিতে ভর্তি : প্রবেশপত্র ডাউনলোড শুরু ৭ জুলাই

জাইকার সঙ্গে সম্পর্ক আরও জোরদারের প্রত্যাশা স্থানীয় সরকার মন্ত্রীর

ট্রাফিক পুলিশকে অনুরোধ না করতে সব মন্ত্রীকে সতর্ক করেছেন প্রধানমন্ত্রী

চীনা বিনিয়োগ বাড়াতে এমটিবি-ওসিএআইবির চুক্তি

মিরসরাইয়ে অটোরিকশার ধাক্কায় আনসার কর্মকর্তা নিহত

চাঁদা না দেওয়ায় শিক্ষককে মারধর, শিক্ষার্থীদের অর্ধবার্ষিক পরীক্ষা বর্জন

বিএনপিরে মামলা দিমু, আওয়ামী লীগরে কোলে লইয়া নাচমু: বিএনপি নেতা

বেরোবিতে শহীদ আবু সাঈদের নামে হল নির্মাণের ঘোষণা উপাচার্যের

১৮ বছর নির্যাতনের পর অস্থিরতা স্বাভাবিক, ধৈর্য ধরুন: শামসুজ্জামান দুদু

লেখক ও গবেষক অধ্যাপক আবুল কাসেম ফজলুল হক আর নেই

কঠিন সময়ে পাশে থাকা বন্ধুরা হরমুজে বিশেষ সুবিধা পাবে: ইরান

হাম উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু, নতুন আক্রান্ত ৯২৫: স্বাস্থ্য অধিদপ্তর

মৃতকে জীবিত দেখিয়ে দলিল সম্পাদনের অভিযোগ: দলিললিখককে কারণ দর্শানোর নোটিশ

ডিজিটাল বাস্তবতায় তথ্য মন্ত্রণালয়ের আইন যুগোপযোগী করা হবে: তথ্যমন্ত্রী

জমি নিয়ে বিরোধে আহত জামায়াত নেতার মৃত্যু, বিএনপি নেতা গ্রেপ্তার

নিজেদের করা আইনেই আওয়ামী লীগের বিচার হবে: চিফ প্রসিকিউটর