
মির্জাপুর টাঙ্গাইলের মির্জাপুর উপজেলার ভাতগ্রাম, ফতেপুর ও লতিফপুর এলাকায় বংশাই নদীর ভাঙনরোধে জিওব্যাগ ডাম্পিং কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে।
শনিবার ৪ জুলাই এ কার্যক্রমের উদ্বোধন করেন টাঙ্গাইল-৭ (মির্জাপুর) আসনের সংসদ সদস্য ও বিএনপির জাতীয় নির্বাহী কমিটির শিশু বিষয়ক সম্পাদক আবুল কালাম আজাদ সিদ্দিকী।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) খান সালমান হাবিব, উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি অ্যাডভোকেট আব্দুর রউফ, সাধারণ সম্পাদক খন্দকার সালাউদ্দিন আরিফ, সিনিয়র সহ-সভাপতি আলী এজাজ খান রুবেল চৌধুরী, জেলা বিএনপির সাবেক সহ-সভাপতি আব্দুল কাদের সিকদার, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ডিএম শফিকুল ইসলাম ফরিদ, আলম মৃধাসহ বিএনপি ও এর অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন স্তরের নেতাকর্মী এবং বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক গণমাধ্যমের সাংবাদিকরা।
উদ্বোধন শেষে সংসদ সদস্য আবুল কালাম আজাদ সিদ্দিকী বলেন, নদীতে পানি বৃদ্ধির সঙ্গে সঙ্গে বংশাই নদীর ভাঙনপ্রবণ এলাকাগুলো তিনি পূর্বেই পরিদর্শন করেছিলেন। তখন ভাঙনরোধে দ্রুত জিওব্যাগ ডাম্পিংয়ের নির্দেশনা দেওয়া হয়েছিল। সেই নির্দেশনার বাস্তবায়নের অংশ হিসেবেই এ কার্যক্রম শুরু হয়েছে।
তিনি আরও বলেন, ভবিষ্যতেও টাঙ্গাইল পানি উন্নয়ন বোর্ডের সঙ্গে সমন্বয় করে বংশাই নদীর ভাঙনরোধে প্রয়োজনীয় সব ধরনের ব্যবস্থা গ্রহণ করা হবে।
আমার বার্তা /মোহাম্মদ নাজমুল ইসলাম/জেএইচ

