ই-পেপার শনিবার, ১৪ ফেব্রুয়ারি ২০২৬, ৩০ মাঘ ১৪৩৩

নতুন পরিচয়ে চলচ্চিত্রে ফিরছেন অভিনেত্রী পপি

আমার বার্তা অনলাইন:
২৭ সেপ্টেম্বর ২০২৫, ১৭:১৭

এক সময়ের জনপ্রিয় অভিনেত্রী পপি। দীর্ঘদিন রয়েছেন শোবিজের কাজের বাইরে। হঠাৎ করেই কেন যেন হারিয়ে গেছেন পপি।

সম্প্রতি ব্যক্তিগত জীবনকে কেন্দ্র অনেক তথ্য ছড়িয়ে পড়ে। জানা যায় সম্পত্তি নিয়ে পারিবারিক ঝামেলা। তার অসমাপ্ত কাজ নিয়ে ক্ষমা চেয়েছেন নির্মাতাদের কাছে। এবার জানা গেল পপি আবারও ফিরছেন সেই চেনা জগতে।

তবে নায়িকা হিসেবে নয়, এবার প্রযোজক হিসেবে শোবিজ অঙ্গনে নতুন যাত্রা শুরু করতে চলেছেন তিনি।

সম্প্রতি এক গণমাধ্যমে পপি তার ভবিষ্যৎ পরিকল্পনা সম্পর্কে এমনটাই জানিয়েছেন। পপির মতে, অভিনয়ে ফেরার কোনো ইচ্ছা তার নেই, যদিও কিছু অসমাপ্ত পুরোনো ছবির কাজ তিনি শেষ করবেন। এরপর তিনি পুরোপুরি মনোযোগ দেবেন প্রযোজনায়।

এর আগে পপি কিছু ছবি প্রযোজনা করেছিলেন, যার মধ্যে মনোয়ার খোকন পরিচালিত একটি ছবিতে ২০ লাখ টাকা লোকসান হয়েছিল বলে তিনি জানান। এই লোকসানের কারণ হিসেবে তিনি টিমের অসহযোগিতাকে দায়ী করেন।

তবে সেই অভিজ্ঞতা থেকে শিক্ষা নিয়ে পপি এখন বেশ আত্মবিশ্বাসী। তার দীর্ঘ অভিনয় জীবনের অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে প্রযোজনায় আসলে তিনি সফল হবেন বলে মনে করেন।

পপি বলেন, ‘আমি সিনেমা প্রযোজনা করব, এমনটাই সিদ্ধান্ত নিয়েছি। সিনেমা প্রযোজনা অবশ্য আমি আগেও করেছিলাম, এটা আর নতুন না। আমার কাছে মনে হয়, ভালো গল্পের ছবির সঙ্গে যুক্ত থাকতে পারলে বেশি ভালো লাগবে।’

পপি ২০২০ সালে সর্বশেষ তিনি ‘ডাইরেক্ট অ্যাকশন’ নামের একটি সিনেমার শুটিং করেন। এরপর একেবারে আড়ালে চলে যান। পাঁচ বছর আড়াল জীবনযাপনের পর এ বছরের ফেব্রুয়ারিতে প্রকাশ্যে আসেন তিনি। আড়াল ভাঙার পর জানা যায়, পপি বিয়ে করে পুরোদস্তুর সংসারী। তিনি এক পুত্রসন্তানের মা।

আমার বার্তা/এল/এমই

রুমিন ফারহানার সঙ্গে ছবি দিয়ে যা লিখলেন অপু বিশ্বাস

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ব্রাহ্মণবাড়িয়া-২ আসনে চমক দেখিয়েছেন স্বতন্ত্র প্রার্থী রুমিন ফারহানা। বিএনপি জোট সমর্থিত

হয়রানির অভিযোগে আইনি পথে ডিজে নাইরা

বাংলাদেশের জনপ্রিয় ডিজে শিল্পী ডিজে নাইরা-কে ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে নতুন করে বিতর্ক ও হয়রানির অভিযোগ

যারা বোরকা কিনতে বলেছিল, ছবিটা তাদের জন্য: বাঁধন

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে কেন্দ্র করে সরগরম এখন সারা দেশ। গত বৃহস্পতিবার (১২

নাগরিক অধিকারের রাঙা উৎসবে তারকারা

দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে আজ সারা বাংলাদেশে উদযাপিত হয়েছে গণতান্ত্রিক অধিকারের মহোৎসব। সাধারণ মানুষের পাশাপাশি
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আগের পেশায় ফিরে যাবেন প্রধান উপদেষ্টা, জানালেন আলী রীয়াজ

২০০৮ সালের পর প্রথম বিশ্বাসযোগ্য-প্রতিযোগিতামূলক নির্বাচন

নাইজেরিয়ায় মাঝ আকাশে বিমানের ইঞ্জিনে বিস্ফোরণ, আতঙ্কিত যাত্রীরা

দেশের সর্বোচ্চ ভোট ব্যবধানে বিজয় ছিনিয়ে রেকর্ড গড়লেন হারুন-অর-রশিদ

আগের পেশায় ফিরে যাবেন প্রধান উপদেষ্টা: আলী রীয়াজ

ভোট শেষে জীবিকার তাগিদে নগরে ফিরছেন মানুষজন

নাহিদের নেতৃত্ব ও এনসিপির সাফল্যকে অসাধারণ অর্জন বললেন প্রধান উপদেষ্টা

রুহুল কবির রিজভীর শারীরিক অবস্থার উন্নতি

মর্যাদাপূর্ণ ফলাফল অর্জন করায় জামায়াত আমিরকে প্রধান উপদেষ্টার অভিনন্দন

নির্বাচন গ্রহণযোগ্য ও প্রতিযোগিতামূলক হয়েছে: ইইউ পর্যেবক্ষক মিশন

ফাঁসির মঞ্চ থেকে সংসদে: এক নতুন রাজনৈতিক অধ্যায়

১৭ ফেব্রুয়ারির মধ্যে সবার শপথ সম্পন্ন হবে : শফিকুল আলম

তারেক রহমানকে শাহবাজ শরিফের ফোন, একসঙ্গে কাজ করার প্রত্যয়

খুলনায় জামানত হারালেন ইসলামী আন্দোলন-জাপাসহ ২৬ প্রার্থী

বাংলাদেশে নতুন করে গণতন্ত্র ফিরিয়ে আনতে পারবে বিএনপি?

শান্তিপূর্ণ দেশ গড়তে পূর্ণ সমর্থন দেবে জাতিসংঘ

নির্বাচনের দিন সবচেয়ে বেশি অপতথ্যের শিকার বিএনপি ও তারেক রহমান

জনগণ আর পুরোনো বন্দোবস্তে ফিরে যেতে চায় না: আলী রীয়াজ

বাংলাদেশে চীনের প্রভাব ঠেকাতে যুক্তরাষ্ট্রের পদক্ষেপ

এনসিপির ভরাডুবি: বিশ্বাসঘাতকতার জবাব ব্যালটে দিয়েছে তরুণরা