ই-পেপার মঙ্গলবার, ৩১ মার্চ ২০২৬, ১৭ চৈত্র ১৪৩৩

ইরানের ইসফাহানে ব্যাপক বিস্ফোরণ, ভিডিও শেয়ার করলেন ট্রাম্প

আমার বার্তা অনলাইন:
৩১ মার্চ ২০২৬, ০৯:৫৩
ধারাবাহিক বিস্ফোরণের পর বিশাল আগুনের লেলিহান শিখায় রাতের আকাশকে কমলা রঙে আলোকিত হতে দেখা গেছে। ছবি: সংগৃহীত

ইরানে একটি ব্যাপক বিস্ফোরণের ভিডিও শেয়ার করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। গণমাধ্যমের খবরে বলা হয়েছে, আজ মঙ্গলবার (৩১ মার্চ) ভোরের দিকে ইসফাহান শহরে এই ঘটনা ঘটেছে। ভিডিওটিতে ধারাবাহিক বিস্ফোরণের পর বিশাল আগুনের লেলিহান শিখায় রাতের আকাশকে কমলা রঙে আলোকিত হতে দেখা গেছে। খবর এনডিটিভির।

তবে ট্রাম্প ভিডিওটি সম্পর্কে কোনো ব্যাখ্যা দেননি। বিভিন্ন গণমাধ্যম দাবি করছে, এটি যুক্তরাষ্ট্র ও ইসরাইলের যৌথ হামলার ফুটেজ, যা ইসফাহানের একটি বড় অস্ত্রাগার বা গোলাবারুদ ডিপোতে চালানো হয়। প্রায় ২৩ লাখ মানুষের এই শহরে বদর সামরিক বিমানঘাঁটিও রয়েছে।

তবে এনডিটিভি স্বাধীনভাবে ভিডিওটির সত্যতা যাচাই করতে পারেনি।

এদিকে, মার্কিন সংবাদমাধ্যম ওয়াল স্ট্রিট জার্নালকে দেওয়া এক মার্কিন কর্মকর্তার তথ্যানুসারে, ইসফাহানের ওই ডিপোতে যুক্তরাষ্ট্র ২ হাজা পাউন্ড ওজনের ‘বাঙ্কার বাস্টার’ বোমা ব্যবহার করে হামলা চালায়।

তিনি বলেন, ‘এই হামলায় বিপুল পরিমাণ বাঙ্কার বাস্টার বা ভেদকারী বোমা ব্যবহার করা হয়েছে।’

খবরে আরও বলা হয়েছে, এই হামলার ফলে একের পর এক শক্তিশালী দ্বিতীয় বিস্ফোরণ ঘটে, যা বিশাল আগুনের গোলা ও শকওয়েভ তৈরি করে চারপাশ কাঁপিয়ে দেয়।

সাম্প্রতিক প্রতিবেদনে বলা হয়েছে, ইরান তাদের প্রায় ৫৪০ কেজি উচ্চমাত্রায় সমৃদ্ধ ইউরেনিয়ামের মজুদ ইসফাহানের একটি ভূগর্ভস্থ স্থাপনায় সরিয়ে নিতে পারে।

এই হামলার খবরের একদিন আগে সোমবার (৩০ মার্চ) ট্রাম্প হুঁশিয়ারি দিয়ে বলেন, ‘যদি দ্রুত যুদ্ধ শেষ করার কোনো চুক্তি না হয়, তবে ইরানের জ্বালানি খাত, গুরুত্বপূর্ণ অবকাঠামো, এমনকি পারমাণবিক স্থাপনা ও পানির সরবরাহ ব্যবস্থাও ধ্বংস করে দেওয়া হবে।’

মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প ও ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বারবার অভিযোগ করে আসছেন, ইরান পারমাণবিক অস্ত্র তৈরির খুব কাছাকাছি পৌঁছে গিয়েছিল। তবে জাতিসংঘের পারমাণবিক তদারকি সংস্থা এই দাবির পক্ষে কোনো প্রমাণ দেয়নি।

এর আগেও ট্রাম্প দাবি করেছিলেন, গত বছরের হামলায় তিনি ইরানের গুরুত্বপূর্ণ স্থাপনাগুলো ‘সম্পূর্ণ ধ্বংস’ করে দিয়েছেন।

আমার বার্তা/এমই

ফিলিস্তিনিদের নিশানা করে মৃত্যুদণ্ডের বিল পাস করল ইসরায়েলি পার্লামেন্ট

প্রাণঘাতী হামলার ঘটনায় সন্ত্রাসবাদ-সংক্রান্ত অভিযোগে দোষী সাব্যস্ত ফিলিস্তিনিদের মৃত্যুদণ্ড কার্যকরের সুযোগ রেখে গতকাল সোমবার একটি

মার্কিন হামলায় ইরানের ত্রাণ সংগ্রহকারী বেসামরিক বিমান বিধ্বস্ত

ইরানের মাশহাদ আন্তর্জাতিক বিমানবন্দরে যুক্তরাষ্ট্রের হামলার শিকার হয়েছে একটি বেসামরিক বিমান। দেশটির সরকারি সংবাদমাধ্যমে যুদ্ধ

হিজবুল্লাহর সঙ্গে লড়াইয়ে ইসরায়েলের ৪ সেনা নিহত: আইডিএফ

লেবাননের দক্ষিণাঞ্চলে হিজবুল্লাহর প্রতিরোধ যোদ্ধাদের সঙ্গে সংঘাতের সময় ইসরায়েলি সেনাবাহিনীর আরও চারজন সদস্য নিহত হয়েছেন।

মার্কিন বাহিনীকে সরানোর এটাই সময়, সৌদি আরবকে ইরানের পররাষ্ট্রমন্ত্রী

ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি সৌদি আরবের উদ্দেশে বলেছেন, দেশটি থেকে মার্কিন সেনাদের সরানোর এটাই সময়। সামাজিক
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ফিলিস্তিনিদের নিশানা করে মৃত্যুদণ্ডের বিল পাস করল ইসরায়েলি পার্লামেন্ট

জর্ডান গমনেচ্ছুদের আর্থিক লেনদেন থেকে বিরত থাকতে বলেছে দূতাবাস

পদত্যাগ করেছেন হাইকোর্টের বিচারপতি মো. রেজাউল হাসান

‘ক্লাবগুলো যদি খেলে ভালো, না খেললে তো আমাদেরই ক্ষতি’

মার্কিন হামলায় ইরানের ত্রাণ সংগ্রহকারী বেসামরিক বিমান বিধ্বস্ত

মারিয়ম নওয়াজকে কটাক্ষ করায় নাসিম শাহর অর্থ দণ্ড

ইনস্টাগ্রামে আসছে প্রিমিয়াম সাবস্ক্রিপশন

হিজবুল্লাহর সঙ্গে লড়াইয়ে ইসরায়েলের ৪ সেনা নিহত: আইডিএফ

ছয় মাসে সরকারের ব্যাংকঋণ অর্ধলক্ষ কোটি টাকা ছাড়াল

সোনার দাম আরও বাড়লো, ভরি ২ লাখ ৪৪ হাজার টাকা 

হজ-ওমরাহ সেবায় গতি আনতে সহযোগিতা বৃদ্ধিতে সম্মত সৌদি-বাংলাদেশ

ইরানের ইসফাহানে ব্যাপক বিস্ফোরণ, ভিডিও শেয়ার করলেন ট্রাম্প

মার্কিন বাহিনীকে সরানোর এটাই সময়, সৌদি আরবকে ইরানের পররাষ্ট্রমন্ত্রী

মৌলভীবাজারে মাইক্রোবাস-অটোরিকশা সংঘর্ষে নিহত ৩ জন

হরমুজ প্রণালিতে টোল আদায় পরিকল্পনায় ইরানের অনুমোদন

উপবন এক্সপ্রেসে আগুন, সিলেটের সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ বন্ধ

হরমুজ প্রণালি বন্ধ রেখেই ইরানের বিরুদ্ধে যুদ্ধ শেষ করতে চান ট্রাম্প

আইএলওতে বাংলাদেশের গণতান্ত্রিক সরকারকে ৪৭ দেশের পূর্ণ সমর্থন

৩১ মার্চ ঘটে যাওয়া নানান ঘটনা

বালিয়াডাঙ্গীতে ট্রেইনি কনস্টেবল নিয়োগে সচেতনতামূলক সভা