ই-পেপার বৃহস্পতিবার, ১৯ ফেব্রুয়ারি ২০২৬, ৪ ফাল্গুন ১৪৩৩

টিকটক বাদ দিয়ে পড়তে বসো, এই লোক কী জিনিস আইডিয়া নাই: ইরফান

আমার বার্তা অনলাইন
১৮ ফেব্রুয়ারি ২০২৬, ১০:৫৫

ছোট পর্দার জনপ্রিয় অভিনেতা ইরফান সাজ্জাদ শিক্ষার্থীদের পড়াশোনায় মনোযোগ দেওয়ার আহ্বান জানিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে একটি সতর্কবার্তা দিয়েছেন। নতুন সরকারের শপথ গ্রহণের পরই শিক্ষাব্যবস্থার ভবিষ্যৎ কড়াকড়ি নিয়ে তিনি শিক্ষার্থীদের উদ্দেশ্য করে এই পোস্ট দেন।

নিজের ভেরিফায়েড ফেসবুক প্রোফাইল থেকে দেওয়া ওই স্ট্যাটাসে ইরফান সাজ্জাদ লিখেন, ‘শিক্ষার্থীরা তোমরা যারা আগের দিন টিকটক করে পরের দিন পরীক্ষা দিয়ে পাস করে গেছ, তারা আল্লাহর ওয়াস্তে পড়তে বসো। এই লোক কী জিনিস, তোমাদের কোনো আইডিয়া নাই।’

পোস্টের সঙ্গে তিনি সদ্য দায়িত্বপ্রাপ্ত শিক্ষামন্ত্রী এহসানুল হক মিলনের একটি ছবি যুক্ত করেছেন। অতীতের অভিজ্ঞতার কথা স্মরণ করিয়ে দিয়ে সাজ্জাদ লিখেন, ‘আমাদের এসএসসি পরীক্ষার সময় পাসের হার ছিল ২৮ শতাংশ। আর সেই সময়ে এই ভদ্রলোক (এহসানুল হক মিলন) ছিলেন শিক্ষা প্রতিমন্ত্রী।’

ইরফানের এই পোস্টটি মুহূর্তের মধ্যেই ফেসবুকে ভাইরাল হয়ে যায় এবং সাত শতাধিক বার শেয়ার হয়। মন্তব্যের ঘরে নেটিজেন ও ভক্তরা বিভিন্ন মজার প্রতিক্রিয়া জানিয়েছেন।

তাহের রাব্বী নামের একজন লিখেছেন, ‘আবার সেই পুরোনো দিনের মতো এসএসসি, এইচএসসি পাস করলে এলাকাবাসী দেখতে আসবে।’ শোয়েব তাহসিন নামের আরেক ভক্তের প্রশ্ন, ‘এখন যদি সবাই পড়তে বসে, তাহলে তোমাদের নাটক কে দেখবে?’ এছাড়া রেহনুমা মন্তব্য করেছেন, ‘সেই যুগের ফাইভ পাস এই যুগের মাস্টার্স পাসের সমান।’

মাঝেমধ্যে বিরতি দরকার হয়: সামিরা খান

বর্তমান সময়ের ছোট পর্দার অন্যতম জনপ্রিয় অভিনেত্রী সামিরা খান মাহি। সাবলীল অভিনয় আর শরীরী সৌন্দর্যে

চ্যানেল ২৪-এ তারকাদের ব্যতিক্রমী আয়োজন

পবিত্র রমজানকে ঘিরে দর্শকদের জন্য বিশেষ আয়োজন নিয়ে হাজির হয়েছে চ্যানেল২৪। “আকিজ এসেন্সিয়াল ঘরোয়া ইফতার”

রোজা রেখেও কাজ করি: বুবলী

শোবিজ অঙ্গনের আলোচিত চিত্রনায়িকা শবনম বুবলী। ক্যারিয়ারের শুরু থেকেই পর্দার কাজের চেয়ে ব্যক্তিগত জীবন আর

নৃত্যকলায় একুশে পদকের মনোনয়ন প্রক্রিয়া পুনর্বিবেচনাসহ ৬ দাবি

২০২৬ সালে নৃত্যকলায় একুশে পদকের মনোনয়ন প্রক্রিয়া পুনর্বিবেচনা করাসহ ছয় দাবি জানিয়েছে বাংলাদেশের নৃত্যশিল্পীরা। সোমবার
  • সর্বশেষ
  • জনপ্রিয়

জবরদস্তি নয় আইনের শাসনই হবে রাষ্ট্র পরিচালনার শেষ কথা

ধামরাইয়ে কালামপুর বাজারে রমজান সচেতনতা কর্মসূচি

রমজান উপলক্ষে জাতিসংঘ মহাসচিবের বার্তা

দেশের আকাশে চাঁদ দেখা গেছে, বৃহস্পতিবার থেকে রোজা শুরু

সর্বোচ্চ আন্তরিকতা ও নিষ্ঠা দিয়ে সুষ্ঠু নির্বাচন উপহার দিয়েছে পুলিশ

জাতীয় সংসদের ইতিহাসে চতুর্থ বৃহত্তম বিরোধী দল হচ্ছে জামায়াত

সরকারের ১৮০ দিনের জন্য একটা প্ল্যান আছে: প্রধানমন্ত্রীর উপদেষ্টা

সরকারি কর্মকর্তাদের আয়-ব্যয়ের হিসাব প্রকাশের আহ্বান টিআইবির

কৃষি উন্নয়নকে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছেন প্রধানমন্ত্রী: কৃষিমন্ত্রী

দুই-একদিনের মধ্যে প্রধানমন্ত্রীর কাছে মন্ত্রীরা কর্মপরিকল্পনা পেশ করবেন

ঢাবিতে বিশ্বকাপজয়ী ফুটবল তারকা মেসুত ওজিল

জনগণের প্রত্যাশা পূরণ করতে প্রত্যেক মন্ত্রণালয়কে নির্দেশ: শামা ওবায়েদ

বিএনপি জোট ৩৫ ও জামায়াত ১৩ সংরক্ষিত নারী আসন পেতে পারে: ইসি

দুর্নীতি করলে প্রশাসনিক শাস্তি নয়, মামলাও হবে: আইনমন্ত্রী

দুর্নীতি বন্ধ ও রোজায় বাজার স্থিতিশীল রাখার নির্দেশ প্রধানমন্ত্রীর

এলডিসি থেকে উত্তরণ পেছানোর উদ্যোগ নেওয়া হবে: বাণিজ্যমন্ত্রী

১৮০ দিনের কর্মপরিকল্পনা দেবে সরকার: প্রতিমন্ত্রী জোনায়েদ সাকি

টেকনাফে প্রায় ৪ কোটি ৭৫ লাখ টাকা মূল্যের ৯৫ হাজার পিস ইয়াবা জব্দ

ধামরাইয়ে তুচ্ছ ঘটনায় হামলা, আহত ৪

সেহরি ইফতার তারাবির সময় নিরবচ্ছিন্ন বিদ্যুৎ রাখার নির্দেশ প্রধানমন্ত্রীর