ই-পেপার শনিবার, ২৮ ফেব্রুয়ারি ২০২৬, ১৩ ফাল্গুন ১৪৩৩

ফিলিস্তিন ইস্যুতে বিক্ষোভের মুখে থাকা সিনেমা দেশের প্রেক্ষাগৃহে

আমার বার্তা অনলাইন
২৭ ফেব্রুয়ারি ২০২৬, ১৪:৩৭

শুক্রবার মুক্তি পেয়েছে হলিউডের আলোচিত ফ্র্যাঞ্চাইজি ‘স্ক্রিম‘ এর সপ্তম কিস্তি ‘স্ক্রিম সেভেন’। যুক্তরাষ্ট্রের সঙ্গে একই দিনে বাংলাদেশের প্রেক্ষাগৃহেও একযোগে মুক্তি পাচ্ছে এই সিনেমা; হরর-থ্রিলার ঘরানার এই বহুল আকাঙ্ক্ষিত সিনেমাটি দেশের স্টার সিনেপ্লেক্স ও ব্লকবাস্টার সিনেমাসসহ বিভিন্ন থিয়েটারে প্রদর্শিত হচ্ছে বলে খবর পাওয়া গেছে।

প্রায় তিন দশক ধরে দর্শকদের হৃদয়ে জায়গা করে নেওয়া এই ফ্র্যাঞ্চাইজি নিয়ে যেমন রয়েছে ব্যাপক উন্মাদনা, তেমনি সিনেমাটির নির্মাণের পেছনের গল্প নিয়ে তৈরি হয়েছে তুমুল বিতর্ক; যা ইতোমধ্যে বিক্ষোভে রূপ নিয়েছে।

বিনোদনভিত্তিক সংবাদ মাধ্যম ভ্যারিয়েটি মারফত জানা গেছে, যুক্তরাষ্ট্রের প্রিমিয়ারের সময় ব্যাপক বিক্ষোভের মুখে পড়ে ‘স্ক্রিম সেভেন’র শো। যা ঘটে, ফিলিস্তিনের সমর্থনে আন্দোলনকারীরা সিনেমাটি বয়কটের ডাক দিয়ে স্লোগান দেন; আর এই উত্তেজনার পেছনে রয়েছে একটি বড় কারণও।

মূলত, এই সিনেমার আগের দুই কিস্তির প্রধান তারকা, অভিনেত্রী মেলিসা ব্যারেরাকে হুট করেই বাদ দেয় সিনেমাটির প্রযোজনা সংস্থা। এর পেছনে রয়েছে, সেই অভিনেত্রী ফিলিস্তিন-ইসরায়েল ইস্যুতে ফিলিস্তিনের পক্ষে অবস্থান করেন, এবং সোশ্যাল মিডিয়ায় ফিলিস্তিনের প্রতি নির্বিচার-অন্যায়ের প্রতিবাদ জানিয়ে সংহতি জানান। সে জন্য প্রযোজনা সংস্থা স্পাইগ্লাস মিডিয়া গ্রুপ মেলিসাকে বরখাস্ত করে; যা বিশ্বজুড়ে ভক্তদের মাঝে ক্ষোভের জন্ম দেয়।

শুধু তাই নয়, পরবর্তীতে মেলিসার সহ-অভিনয়শিল্পী জেনা ওর্তেগাও প্রজেক্টটি ছেড়ে দেন এবং মূল পরিচালকরাও সরে দাঁড়ান।

সে ঘটনার ক্ষোভ থেকে এবার সিনেমাটির সপ্তম কিস্তির প্রিমিয়ারে বিক্ষোভের ঘটনা ঘটল। এ নিয়ে সিনেমার পরিচালক কেভিন উইলিয়ামসন ভ্যারাইটিকে দেওয়া এক সাক্ষাৎকারে মিশ্র প্রতিক্রিয়া জানান। তার কথায়, বর্তমান বিশ্বে অনেক খারাপ ঘটনা ঘটছে এবং মানুষ চায় তাদের কণ্ঠস্বর যেন শোনা যায়। বিক্ষোভকারীদের প্রতি সহমর্মিতা প্রকাশ করলেও প্যারামাউন্ট প্লাস বা সিনেমা বয়কট করা সমাধান কি না, তা নিয়ে তিনি প্রশ্ন তোলেন। তবে তিনি এও মনে করেন, প্রত্যেকেরই উচিত নিজের অন্তরের ডাক শোনা এবং যা সঠিক মনে হয় তা-ই করা।

পরিচালক কেভিন উইলিয়ামসন

এতসব প্রতিকূলতা আর সৃজনশীল পরিবর্তনের মধ্য দিয়ে নির্মিত হওয়া ‘স্ক্রিম সেভেন’ নিয়ে বাংলাদেশের দর্শকদের মাঝেও বেশ আগ্রহ দেখা যাচ্ছে। সিনেমার গল্পে এবার দেখা যাবে দীর্ঘ বিরতির পর ফেরা সিডনি প্রেসকটকে, যার মেয়ের ওপর নজর পড়েছে নতুন এক মুখোশধারী খুনি বা ‘ঘোস্টফেস’-এর।

সিনেমাটিতে অভিনয় করেছেন নেভ ক্যাম্পবেল, কোর্টেনি কক্সসহ একঝাঁক তারকা। দীর্ঘ প্রতীক্ষার পর মুক্তি পাওয়া এই ছবিটি বক্স অফিসে কতটা দাপট দেখাতে পারে, এখন সেটিই দেখার বিষয়।

আমার বার্তা/জেএইচ

দুই সন্তানকে নিয়ে পরীমণি, লিখলেন— হ্যাপি ফ্রাইডে!

সামাজিক মাধ্যমে প্রায়ই সক্রিয় চিত্রনায়িকা পরীমণি। বিশেষ করে, দুই সন্তান পূণ্য ও প্রিয়মকে নিয়েই যেন

আমার প্রিয় বন্ধুকেই জীবনসঙ্গী হিসেবে পেয়েছি: রাশমিকা

দীর্ঘ জল্পনার অবসান ঘটিয়ে অবশেষে বিয়ের ছবি প্রকাশ্যে আনলেন দক্ষিণ ভারতীয় তারকা জুটি বিজয় দেবরাকোন্ডা

জন্মদিনে উর্বশীকে হীরার কেক উপহার

৩২ বছর পূর্ণ করলেন বলিউড অভিনেত্রী উর্বশী রাউতেলা। প্রতিবছর নিজের জন্মদিন ঘিরে নতুন নতুন চমক

রাজকীয় আয়োজনে বিয়ে করলেন বিজয়-রাশমিকা

অবশেষে বিয়ের পিঁড়িতে বসলেন দক্ষিণ ভারতীয় সিনেমার জনপ্রিয় দুই তারকা বিজয় দেবরাকোন্ডা ও রাশমিকা মান্দানা। বৃহস্পতিবার
  • সর্বশেষ
  • জনপ্রিয়

কদমতলীতে আহত-শহীদ পরিবারের সম্মানে ইফতার

তারেক রহমানকে অভিনন্দন জানালেন আলজেরিয়ার প্রেসিডেন্ট

পুলিশ হত্যাকাণ্ডে তদন্ত হয়েছে, প্রয়োজনে আবারও হবে: ফখরুল

শিক্ষকরা অন্য পেশায় থাকলে তদন্ত সাপেক্ষে ব্যবস্থা: শিক্ষামন্ত্রী

খিলগাঁওয়ে তালাবদ্ধ বাসায় চুরি

২২৮ তালেবান সদস্যকে হত্যার দাবি পাকিস্তানের

ঢাকা বিশ্ববিদ্যালয়-এ বালিয়াডাঙ্গী সমিতির নতুন সভাপতি

ঢাকায় ‘ফ্লেভারস্ অফ মালয়েশিয়া: রমাদান নাইট ২০২৬’ উদ্বোধন

বিসিবির সঙ্গে চুক্তি বাড়ছে কোচ ডেভিড হেম্পের

কনকাকাফে বাংলাদেশি বংশোদ্ভুত সুলিভানের ইতিহাস

ভূমি সেবায় স্বচ্ছতা আনতে ওয়ান স্টপ সার্ভিস সেন্টার হবে: ভূমিমন্ত্রী

টার্গেট আইটির কার্যক্রম শুরু

মানুষ এখন আর খবরদারির রাজনীতি পছন্দ করে না: নুরুল হক নুর

দুর্নীতির বিরুদ্ধে সর্তক অবস্থানে রয়েছে সরকার: পানিসম্পদমন্ত্রী

ফিলিস্তিনি ভূখণ্ড দখলে ইসরায়েলি পদক্ষেপের নিন্দা বাংলাদেশের

পাকিস্তান ও আফগানিস্তানের কার কেমন সামরিক শক্তি

আফগানিস্তানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আখুন্দজাদা নিহত?

পাকিস্তান যে কোনো আগ্রাসী বাহিনীকে ধ্বংস করার ক্ষমতা রাখে: শেহবাজ

ফের ভূমিকম্পে কাঁপল দেশ, উৎপত্তি সাতক্ষীরায়

গণমাধ্যমের সর্বোচ্চ স্বাধীনতা নিশ্চিত করা হবে: তথ্যমন্ত্রী