ই-পেপার শুক্রবার, ২৭ ফেব্রুয়ারি ২০২৬, ১২ ফাল্গুন ১৪৩৩

গণমাধ্যমের সর্বোচ্চ স্বাধীনতা নিশ্চিত করা হবে: তথ্যমন্ত্রী

আমার বার্তা অনলাইন
২৭ ফেব্রুয়ারি ২০২৬, ১৪:২৩

তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন বলেছেন, গণমাধ্যমের সর্বোচ্চ স্বাধীনতা নিশ্চিত করতে সাংবাদিকসহ সব অংশীজনের মতামতের ভিত্তিতে জবাবদিহিতার পরিধি নির্ধারণ করা হবে।

শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) বরিশাল সার্কিট হাউসে বিআরটিএ-এর ট্রাস্টি বোর্ড কতৃক বরিশাল ও পিরোজপুরে সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে আর্থিক সহায়তার চেক বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

জহির উদ্দিন স্বপন বলেন, সামগ্রিকভাবে গণমাধ্যম ব্যবস্থাপনাকে আধুনিক রূপ দিতে চাই। আধুনিক প্রযুক্তিনির্ভর বৈশ্বিক ইকোসিস্টেমে নতুন ধরনের গণমাধ্যমের সঙ্গে আমরা এখনও পুরোপুরি যুক্ত হতে পারিনি। তথ্য মন্ত্রণালয় যখন প্রতিষ্ঠিত হয়, তখন প্রযুক্তিনির্ভর গণমাধ্যমের এই বিস্তার ছিল না। এখন যে ডিজিটাল মাধ্যমের প্রসার তৈরি হয়েছে, তার সঙ্গে খাপ খাওয়ানো প্রয়োজন। যা এতোদিনে পুরোপুরি সম্ভব হয়নি। সরকারের নীতিনির্ধারকদের সঙ্গে আলোচনা করে ধীরে ধীরে জনগণের কাছে অবাধ তথ্যপ্রবাহ নিশ্চিত করবো।

এর আগে, সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্তদের মাঝে বিআরটিএ-এর ক্ষতিপূরণের চেক বিতরণ করেন মন্ত্রী। এ সময় ৬১ জন ক্ষতিগ্রস্তকে মোট ২ কোটি ১৭ লাখ টাকার চেক প্রদান করা হয়।

অনুষ্ঠানে বরিশাল জেলা প্রশাসক মো. খায়রুল আলম সুমনের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন বিআরটিএ চেয়ারম্যান (অতিরিক্ত সচিব) আবু মমতাজ সাদ উদ্দিন আহমেদ।

আমার বার্তা/জেএইচ

টার্গেট আইটির কার্যক্রম শুরু

দেশের তথ্যপ্রযুক্তি খাতে কার্যক্রম পরিচালনা করছে টার্গেট আইটি প্রতিষ্ঠান। ২০২৬ সালের শুরুতে প্রতিষ্ঠিত প্রতিষ্ঠানটি ওয়েব

এনইআইআর পরীক্ষার জন্য সাময়িক বন্ধ হতে পারে মোবাইল সংযোগ

মার্চ থেকে ন্যাশনাল ইকুইপমেন্ট আইডেন্টিফিকেশন রেজিস্টার (এনইআইআর) কার্যকরের লক্ষ্যে আজ চলবে টেস্ট রান। এ কারণে

ইনস্টাগ্রাম স্টোরিতে সরাসরি শেয়ার করা যাবে থ্রেডস পোস্ট

জনপ্রিয় সামাজিক যোগাযোগমাধ্যম থ্রেডস–এ যুক্ত হলো নতুন সুবিধা। এখন থেকে ব্যবহারকারীরা অ্যাপ থেকেই নিজেদের পোস্ট

আইসিটি খাতে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করাই মূল লক্ষ্য: ফকির মাহবুব

ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি এবং বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের নবনিযুক্ত মন্ত্রী ফকির মাহবুব আনাম বলেছেন,
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ঢাকায় মালয়েশিয়ান হাই কমিশনের উদ্যোগে ” ফ্লেভারস্ অফ মালয়েশিয়াঃ রামাদান নাইট ২০২৬” উদ্বোধন

বিসিবির সঙ্গে চুক্তি বাড়ছে কোচ ডেভিড হেম্পের

কনকাকাফে বাংলাদেশি বংশোদ্ভুত সুলিভানের ইতিহাস

ভূমি সেবায় স্বচ্ছতা আনতে ওয়ান স্টপ সার্ভিস সেন্টার হবে: ভূমিমন্ত্রী

টার্গেট আইটির কার্যক্রম শুরু

মানুষ এখন আর খবরদারির রাজনীতি পছন্দ করে না: নুরুল হক নুর

দুর্নীতির বিরুদ্ধে সর্তক অবস্থানে রয়েছে সরকার: পানিসম্পদমন্ত্রী

ফিলিস্তিনি ভূখণ্ড দখলে ইসরায়েলি পদক্ষেপের নিন্দা বাংলাদেশের

পাকিস্তান ও আফগানিস্তানের কার কেমন সামরিক শক্তি

আফগানিস্তানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আখুন্দজাদা নিহত?

পাকিস্তান যে কোনো আগ্রাসী বাহিনীকে ধ্বংস করার ক্ষমতা রাখে: শেহবাজ

ফের ভূমিকম্পে কাঁপল দেশ, উৎপত্তি সাতক্ষীরায়

গণমাধ্যমের সর্বোচ্চ স্বাধীনতা নিশ্চিত করা হবে: তথ্যমন্ত্রী

ঢাকায় আসতে চান পা‌কিস্তা‌নের প্রধানমন্ত্রী

ঘোষণা দিয়ে আ.লীগকে পুনর্বাসন করা উচিত বিএনপির: আসিফ মাহমুদ

গাজীপুরে মোটরসাইকেলের সঙ্গে সংঘর্ষে যাত্রীবাহী বাসে আগুন

এপস্টেইনের অপরাধ সম্পর্কে কোনো ধারণা ছিল না: হিলারি ক্লিনটন

মব থেকে ফায়দা নিতে গেলে শক্তি প্রয়োগ করা হবে: আইজিপি

সংলাপের মাধ্যমে কাবুল-ইসলামাবাদকে বিরোধ মেটানোর আহ্বান ইরানের

রাজধানীতে এসি বিস্ফোরণে একই পরিবারের তিনজন দগ্ধ