ই-পেপার শুক্রবার, ২৭ ফেব্রুয়ারি ২০২৬, ১২ ফাল্গুন ১৪৩৩

বিসিবির সঙ্গে চুক্তি বাড়ছে কোচ ডেভিড হেম্পের

আমার বার্তা অনলাইন
২৭ ফেব্রুয়ারি ২০২৬, ১৪:৫৪

২০২৫ সালের শুরু থেকেই ছুটি কাটাচ্ছিলেন ব্যাটিং কোচ ডেভিড হেম্প। তাকে ছাড়াই ওয়েস্ট ইন্ডিজে সফর শেষ করে বাংলাদেশ ক্রিকেট দল। তখনো বিসিবি’র সঙ্গে হেম্পের চুক্তি ছিল এক বছর তথা চলমান ২০২৬ সালের ফেব্রুয়ারি পর্যন্ত। যে কারণে এই কোচকে আবারও দেশে ফিরিয়ে এনেছিল বিসিবি।

সেবার হেম্প কাজ করেছেন বাংলাদেশ দলের সঙ্গে দুই বিভাগে। শুরুতে হাই পারফর্মম্যান্স দলের সঙ্গে এরপর কাজ করেছেন নারী বিভাগের সঙ্গেও। তবে হেম্পের সঙ্গে সেই চুক্তি শেষ হচ্ছে চলতি মাসেই। বর্তমানে অস্ট্রেলিয়াতে রয়েছেন এই কোচ। নতুন করে আরও এক বছরের জন্য বিসিবির সঙ্গে চুক্তি নবায়ন হচ্ছে হেম্পের।

ঢাকা পোস্টকে বিসিবির একজন কর্মকর্তা এমনটি নিশ্চিত করেছেন। জানিয়েছেন এক বছরের জন্য আবারো বিসিবির সঙ্গে থাকছেন হেম্প। এইচপির প্রধান হিসেবেই নিযুক্ত হচ্ছেন তিনি। এ ছাড়া যখন যেখানে প্রয়োজন হবে বিসিবি সেখানেই হেম্পকে কাজে লাগাবেন। আগের বেতনেই কাজ করবেন তিনি।

সবশেষ নারী দল টি-টোয়েন্টি বিশ্বকাপের বাছাইপর্বে খেলেছিল। যেখানে থাইল্যান্ডে দলের সঙ্গে গিয়েছিলেন হেম্পও। দলের ক্রিকেটাররাও হেম্পের কাজে খুশি। যে কারণে চুক্তি বাড়তে যাচ্ছে এই কোচের।

আমার বার্তা/জেএইচ

কনকাকাফে বাংলাদেশি বংশোদ্ভুত সুলিভানের ইতিহাস

১৬ বছর বয়সী মিডফিল্ডার কাভান সুলিভানের শরীরে বইছে বাংলাদেশির রক্ত। গতকাল (বৃহস্পতিবার) সন্ধ্যায় কনকাকাফ চ্যাম্পিয়ন্স

জোড়া গোলে নায়ক ‘বিশ্বের সবচেয়ে বাজে খেলোয়াড়’ নেইমার

‘গত সপ্তাহে তারা বলেছিল আমি বিশ্বের সবচেয়ে বাজে খেলোয়াড়। আজ আমি দুটি গোল করলাম, এটাই

বিশ্বের দ্বিতীয় ক্রিকেটার হিসেবে রাজার কীর্তি

ইতিহাসের পাতায় নাম লিখলেন জিম্বাবুয়ের সিকান্দার রাজা। গতকাল (বৃহস্পতিবার) বিশ্বের দ্বিতীয় ক্রিকেটার হিসেবে আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে

বিপিএলে ভারতীয় ক্রিকেটারদের খেলা প্রসঙ্গে যা বললেন রুবাবা

মেয়েদের বিপিএল আয়োজন নিয়ে চলতি মাসে চূড়ান্ত ঘোষণা দিয়েছিল বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। পরে তিন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

পুলিশ হত্যাকাণ্ডে তদন্ত হয়েছে, প্রয়োজনে আবারও হবে: ফখরুল

শিক্ষকরা অন্য পেশায় থাকলে তদন্ত সাপেক্ষে ব্যবস্থা: শিক্ষামন্ত্রী

খিলগাঁওয়ে তালাবদ্ধ বাসায় চুরি

২২৮ তালেবান সদস্যকে হত্যার দাবি পাকিস্তানের

ঢাকা বিশ্ববিদ্যালয়-এ বালিয়াডাঙ্গী সমিতির নতুন সভাপতি

ঢাকায় মালয়েশিয়ান হাই কমিশনের উদ্যোগে ” ফ্লেভারস্ অফ মালয়েশিয়াঃ রামাদান নাইট ২০২৬” উদ্বোধন

বিসিবির সঙ্গে চুক্তি বাড়ছে কোচ ডেভিড হেম্পের

কনকাকাফে বাংলাদেশি বংশোদ্ভুত সুলিভানের ইতিহাস

ভূমি সেবায় স্বচ্ছতা আনতে ওয়ান স্টপ সার্ভিস সেন্টার হবে: ভূমিমন্ত্রী

টার্গেট আইটির কার্যক্রম শুরু

মানুষ এখন আর খবরদারির রাজনীতি পছন্দ করে না: নুরুল হক নুর

দুর্নীতির বিরুদ্ধে সর্তক অবস্থানে রয়েছে সরকার: পানিসম্পদমন্ত্রী

ফিলিস্তিনি ভূখণ্ড দখলে ইসরায়েলি পদক্ষেপের নিন্দা বাংলাদেশের

পাকিস্তান ও আফগানিস্তানের কার কেমন সামরিক শক্তি

আফগানিস্তানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আখুন্দজাদা নিহত?

পাকিস্তান যে কোনো আগ্রাসী বাহিনীকে ধ্বংস করার ক্ষমতা রাখে: শেহবাজ

ফের ভূমিকম্পে কাঁপল দেশ, উৎপত্তি সাতক্ষীরায়

গণমাধ্যমের সর্বোচ্চ স্বাধীনতা নিশ্চিত করা হবে: তথ্যমন্ত্রী

ঢাকায় আসতে চান পা‌কিস্তা‌নের প্রধানমন্ত্রী

ঘোষণা দিয়ে আ.লীগকে পুনর্বাসন করা উচিত বিএনপির: আসিফ মাহমুদ