ই-পেপার শুক্রবার, ১৯ জুন ২০২৬, ৫ আষাঢ় ১৪৩৩

কয়েকজনের জন্য আমরা অনেক কথা শুনি: শবনম ফারিয়া

আমার বার্তা অনলাইন:
১৯ জুন ২০২৬, ১১:২৬

অভিনেত্রী শবনম ফারিয়া অভিনয়ের পাশাপাশি বিভিন্ন সামাজিক ও সমসাময়িক বিষয়েও সরব থাকেন। সম্প্রতি একটি বেসরকারি টেলিভিশন চ্যানেলের অনুষ্ঠানে অংশ নিয়ে সামাজিক মাধ্যমে বিদ্বেষপূর্ণ মন্তব্য, অনলাইন বুলিং এবং মিডিয়ার নারীদের নিয়ে প্রচলিত নেতিবাচক ধারণা নিয়ে কথা বলেন তিনি।

অনুষ্ঠানে আলোচনার এক পর্যায়ে সামাজিক মাধ্যমে অশালীন মন্তব্য ও ট্রল সংস্কৃতি নিয়ে কথা বলতে গিয়ে শবনম ফারিয়া বলেন, এই সমস্যা এখন অনেকটাই সাধারণ চর্চায় পরিণত হয়েছে।

তার ভাষায়, এইটাতো একটা কমন প্র্যাকটিস হয়ে যাচ্ছে। এই জিনিসটাকে এই মুহূর্তে আসলে কীভাবে নির্মূল করা যাবে আমি জানি না। আমাদের যদি আইন প্রয়োগকারী সংস্থারা খুবই সচেতন হয়, তাহলে একটা জিনিস আসে।

এই অভিনেত্রী বলেন, অযথাই ধরেন খুব বাজে বাজে কমেন্ট আসে। কিছু ধরেন স্পেসিফিক ওয়ার্ড বললাম যে এই মেয়েদেরকে, স্পেশালি মিডিয়ার মেয়েদেরকে এই গালিগুলা দেয়। একটা মানুষের মাথায় কেন আসবে যে আরেকটা মানুষ হয়তো অভিনয় করে, কিন্তু আসলে ও অভিনেত্রী না ও ‘ঐটা’। আপনি তখনই আপনার মাথায় এই চিন্তাগুলা আসবে যখন আপনার চিন্তাভাবনা বিকৃত। আপনি মানুষকে নিয়ে খারাপ কথা শোনেন এবং আপনার আশেপাশে আপনার সারাউন্ডিং ভালো না, তারাও আজবাজে কথা বলে। তখনই আরেকটা মানুষকে নিয়ে আপনার বাজে ভাবনা আসবে। অকারণে তো মানুষ বাজে হবে না।

তবে অনলাইনে হয়রানির বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়াও যে বেশ জটিল, সেটি উল্লেখ করে তিনি বলেন, আমাদের দেশে যেকোনো কিছুর কেস করা খুবই সময়সাপেক্ষ এবং অনেক ঝামেলার। আপনি থানায় যাবেন, থানায় আপনার জিডি করবে, করে বলবে আপনি কোর্টে যান, ওখানে গিয়ে কেস করেন। এখন কোর্টে গিয়ে কেস করা, আবার এভিডেন্স দেওয়া—এটা পুরোটাই খুবই হ্যাসেলের একটা কাজ।

শুধু আইন নয়, পরিবার থেকেই শিশুদের সঠিক শিক্ষা দেওয়ার ওপর জোর দেন এই অভিনেত্রী। তিনি বলেন, আপনাকে একটা ছোট বাচ্চাকে শিখাতে হবে যে, ‘বাবা, তুমি যে কথাটা সামনে গিয়ে মানুষকে বলতে পারো না, এটা তুমি ওখানেও লিখতে পারবা না।’

তবে শবনম ফারিয়া এও বলেন, এই ধারণা তৈরির পেছনে পুরো ইন্ডাস্ট্রিকে দায়ী করা ঠিক নয়। তবে ইন্ডাস্ট্রিরই কয়েকজন মানুষের কারণে অন্যদেরও সমালোচনার মুখে পড়তে হয়।

তার ভাষায়, এইটার পিছনে আমাদেরও ভূমিকা আছে। আমাদের ইন্ডাস্ট্রিতেই এমন কয়েকজন চরিত্র আছে যারা এই জিনিসটা বানিয়েছে এবং তাদের জন্য আমরা সবাই কথা শুনি। আমাদের ইন্ডাস্ট্রিতেই হয়তো আমরা তাদেরকে তারকা বলি, এরকম দুই-একজন আছে এবং তারা সবাই জানে যে তারা এরকম। সো ওই দুই-একজনের কারণে মনে করে সবাই হয়তোবা এরকম। সবাই তো এরকম না।

শোবিজে নিজের একটি শক্ত অবস্থান ও ব্যক্তিত্ব ধরে রাখার কারণে অনেকেই তাকে ভুল বোঝেন উল্লেখ করে ফারিয়া জানান, আমাকে যেমন আমার নামে অনেক বদনাম করে। যেমন আমি বদমেজাজি, আমি অনেক রাগী, এই সেই...। তবে এটা খারাপ না। কারণ এটা আমার জন্য একটা গার্ড (সুরক্ষাকবচ) ছিল।

সংগীতের সুর ছড়িয়ে বিশ্বমঞ্চে ‘মুসাফির সুফিয়ানা’

কক্সবাজারের সমুদ্র সৈকতের স্নিগ্ধ বাতাস থেকে সুরের নেশা নিয়ে ঢাকা এসেছিলেন পারভেজ খান। ছোটবেলা থেকেই

ক্যামেরার সামনে থাকার জন্যই আমার জন্ম: আলিয়া

বলিউডের প্রভাবশালী পরিবারে জন্ম। অভিনয়ে আসার ক্ষেত্রে সুবিধা তো পেয়েছেন বটে। কিন্তু পোক্ত অবস্থান গড়ে

জয়ের আনন্দে যা বললেন আর্জেন্টিনার ‘লয়্যাল ফ্যান’ প্রভা

বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচেই দারুণ জয় পেয়েছে আর্জেন্টিনা। কিংবদন্তি লিওনেল মেসির হ্যাটট্রিক গোলের উচ্ছ্বাস-উন্মাদনা আছড়ে

তারকাখ্যাতির নেশায় আসক্ত ছিলাম: সামান্থা

রাতারাতি সাফল্য পেলে অনেকেই ‘অহংকারী’ হয়ে ওঠেন। দক্ষিণ ভারতীয় অভিনেত্রী সামান্থা রুথ প্রভুর ক্ষেত্রেও এমনই
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিধি ভেঙে আরএমও পদায়ন থেকে 'এম উদ্দিন' ছদ্মনামের টেস্ট সিন্ডিকেট

এস এম সুলতান পদক পেলেন সৈয়দা ইকবাল মানদ বানু

‘অবৈধ স্থাপনাকারী যত শক্তিশালীই হোক, কারও কথা শুনবেন না’

চট্টগ্রামে ১৭ হাজার ৭২৫ পিস ইয়াবাসহ মাদক কারবারি আটক

‘সুপারসনিক’ ব্রহ্মস ক্ষেপণাস্ত্রকে ‘হাইপারসনিক’ করছে ভারত-রাশিয়া

শীর্ষ সন্ত্রাসী ‘অটো সজল’সহ গ্রেফতার ৪, থানার লুট হওয়া অস্ত্র উদ্ধার

সরকার একদলীয় শাসন ব্যবস্থা কায়েম করার চেষ্টা করছে: বিরোধীদলীয় নেতা

চুক্তির জন্য মরিয়া হয়ে উঠেছিলেন ট্রাম্প : মোজতবা খামেনি

'ডিজিটাল নকলের সাজা'র বিধান রেখে 'পাবলিক পরীক্ষা আইন' পাস

ইরান যুদ্ধের পর আমার ক্ষমতার কোনো সীমা-পরিসীমা নেই : ট্রাম্প

ব্রাজিল নাকি হাইতি জিতবে কারা, সুপার কম্পিউটারের প্রেডিকশন যা বলছে

আধা ঘণ্টার বৃষ্টিতেই ডুবল চট্টগ্রাম, ভোগান্তিতে নগরবাসী

সব রেস্তোরাঁ-ক্যাটারিং সার্ভিসে ভ্যাট-ট্যাক্স একই রাখার প্রস্তাব সমিতির

ইসরায়েলকে সতর্ক করলেন ভ্যান্স, ‘তোমাদের অস্ত্রের টাকা আমেরিকা দেয়’

মাছ-মুরগি আগের দামে, সবজিতে কিছুটা স্বস্তি

যুক্তরাষ্ট্রে আর্জেন্টিনা সমর্থকদের গাড়িতে গুলি, নিহত ১ জন

রোহিঙ্গা প্রত্যাবাসনে জোরালো বৈশ্বিক পদক্ষেপ চাইলেন শামা ওবায়েদ

জুয়া প্রতিরোধ আইন, ২০২৬-এর খসড়ার নীতিগত অনুমোদন

ইরানের ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নেওয়ার সময় আসেনি: ইইউ

দেশের বাজারে স্বর্ণের দামে বড় ধস