ই-পেপার শনিবার, ০৪ জুলাই ২০২৬, ২০ আষাঢ় ১৪৩৩

সুইফটের বিয়ে নিয়ে এতো গোপনীয়তা কেন?

আমার বার্তা অনলাইন:
০৩ জুলাই ২০২৬, ১৩:৫৬

মার্কিন পপ সম্রাজ্ঞী টেলর সুইফট ও এনএফএল তারকা ট্র্যাভিস কেলসির প্রেম নিয়ে বিশ্বজুড়ে কৌতূহলের শেষ নেই। তবে এবার তাদের বিয়ের আড়ম্বরপূর্ণ আয়োজন যেন কোনো হলিউডি থ্রিলার সিনেমার 'গোপন মিশন'-কেও হার মানিয়েছে। ১ হাজার অতিথি এবং অগণিত ক্রু, স্টাইলিস্ট ও সহকারীদের একটি অত্যন্ত ‘কঠিন’ এনডিএ চুক্তিতে স্বাক্ষর করতে বাধ্য করা হয়েছে, যেন বিয়ের কোনো তথ্য বাইরে না আসে।

অতিথিদের কেবল আগামী দুই দিন সময় ফাঁকা রাখতে বলা হয়েছিল, কিন্তু দেওয়া হয়নি কোনো বিস্তারিত তথ্য। যেন তারা কোনো শীতল যুদ্ধের গোপন গোয়েন্দা, যারা শেষ মুহূর্তের মিশন নির্দেশের অপেক্ষায় আছেন। তবে এই মাত্রাতিরিক্ত কড়াকড়িতে আমন্ত্রিতদের অনেকেই চটেছেন।

দ্য হলিউড রিপোর্টার ম্যাগাজিনের প্রতিবেদন অনুযায়ী, এক সূত্র নাম প্রকাশ না করার শর্তে ক্ষোভ প্রকাশ করে বলেছেন, ‘টেইলর এবং ট্র্যাভিস গোপনীয়তার বিষয়টি একটু বেশিই বাড়িয়ে ফেলছেন। নিজের ব্যক্তিগত জীবনের সুরক্ষা সবাই চায়, সেটা গ্রহণযোগ্য। কিন্তু একটা পর্যায়ে গিয়ে মনে হয়, তারা যাদের আমন্ত্রণ জানিয়েছেন, তাদের কাউকেই বিশ্বাস করতে পারছেন না।’

বিশ্বের অন্যতম শীর্ষ পপ তারকা দেশের সবচেয়ে বড় শহরের একটি বিশাল স্পোর্টস অ্যারেনায় ১ হাজার অতিথি নিয়ে বিয়ে করবেন, অথচ সেটা থাকবে ‘টপ-সিক্রেট’—বিষয়টি রূপকথার মতো শোনালেও বাস্তবে বেশ অদ্ভুত। অনেকেই এই অতি-গোপনীয়তার প্রচেষ্টাকে ব্রিটিশ রাজপরিবারের প্রিন্স হ্যারি ও মেগান মারকেলের সেই আলোচিত ‘ওয়ার্ল্ডওয়াইড প্রাইভেসি ট্যুর’-এর সঙ্গে তুলনা করছেন।

সব জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে অবশেষে বুধবার রাতে অ্যাসোসিয়েটেড প্রেসের (এপি) কাছে নিউইয়র্কের এক আইন প্রয়োগকারী কর্মকর্তা নিশ্চিত করেছেন যে, ঐতিহ্যবাহী ম্যাডিসন স্কয়ার গার্ডেনেই সুইফটের বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হচ্ছে।

মার্কিন পিপল ম্যাগাজিনের একটি প্রতিবেদন অনুযায়ী, ম্যাডিসন স্কয়ার গার্ডেনের ভেতরে কোনো কৃত্রিম দুর্গ তৈরি করা হয়নি। ভেতরের এক সূত্র জানায়, ‘সেখানে সবুজ ঘাস, কার্পেট এবং সুদৃশ্য শামিয়ানা দিয়ে বিয়ের চমৎকার পরিবেশ তৈরি করা হয়েছে। একটি বিশেষ মঞ্চও তৈরি করা হয়েছে, যা দেখতে সত্যিই অসাধারণ।’

এদিকে নিউইয়র্ক পুলিশ ডিপার্টমেন্টের (এনওয়াইপিডি) একটি অভ্যন্তরীণ মেমো থেকে বিয়ের সময়সূচি ও অনুষ্ঠানমালার বিস্তারিত জানা গেলেও, গুঞ্জন রয়েছে যে এর বাইরেও আরেকটি গোপন দ্বিতীয় ভেন্যু প্রস্তুত রাখা হয়েছে। আমেরিকার স্বাধীনতা দিবসের (৪ ঠা জুলাই) প্রাক্কালে ম্যাডিসন স্কয়ার গার্ডেনের এই বিশাল আয়োজন মার্কিন পপ সংস্কৃতির ইতিহাসে এক নতুন অধ্যায় হতে যাচ্ছে।

শিল্পী সমিতির ভোটে আলোচনায় মুক্তি

বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির বহুল আলোচিত নির্বাচন আগামী ৩ জুলাই, শুক্রবার অনুষ্ঠিত হতে যাচ্ছে। এবারের

আমাদের উচিত ব্রেকআপের পর পার্টি করা : জেনিফার

প্রেম, বিয়ে আর বিচ্ছেদ— হলিউড পপ তারকা ও অভিনেত্রী জেনিফার লোপেজের জীবন যেন এক চিরচেনা

ওয়েব ফিল্মের পরিবর্তে পূর্ণদৈর্ঘ্য সিনেমা অপু বিশ্বাসের ‘শিকার’

বছরের শুরুতে অপু বিশ্বাসকে নিয়ে ‘শিকার’ নামের ওয়েব ফিল্মের ঘোষণা দিয়েছিলেন নির্মাতা কামরুজ্জামান রোমান। গত

দুরেফিশানের বিয়ের গুঞ্জন, মুখ খুললেন মেকআপ আর্টিস্ট

বিনোদন জগতে তারকাদের প্রেম, বিচ্ছেদ আর বিয়ের গুঞ্জন নতুন কিছু নয়। তবে এবার পাকিস্তানের নেটদুনিয়ায়
  • সর্বশেষ
  • জনপ্রিয়

কেন খামেনির দাফন প্রক্রিয়ায় এত বিলম্ব হলো?

খামেনির শেষ বিদায়ে আসেননি সৌদির কেউ

গাজীপুরে ট্রাকচাপায় মোটরসাইকেল আরোহী ২ বন্ধু নিহত

ভবিষ্যৎ নিয়ে নীরব, কিন্তু ভিএআরের সমালোচনায় সরব মদ্রিচ

বেগম রোকেয়া পদকের আবেদন চলবে ৩১ জুলাই পর্যন্ত

নরওয়ের বিপক্ষে কখন মাঠে নামবেন নেইমার, জানালেন আনচেলত্তি

বিশ্বকাপ থেকে বিদায়ের পর অবসরে আলজেরিয়া অধিনায়ক

ইরান থেকে শিখে এসে বাংলাদেশে অনলাইনে সিসা কারবার, গ্রেপ্তার ৩

পাকিস্তানে খাদে পড়ে দুমড়ে মুচড়ে গেল বাস, নিহত ৪০

ভেনেজুয়েলায় ভূমিকম্পের ৮ দিন পর ‘অলৌকিকভাবে’ যুবক উদ্ধার

যুক্তরাষ্ট্রের ফুটবলারকে লাল কার্ড, টাম্পের হস্তক্ষেপ চান মার্কিনিরা!

ট্রফি উন্মোচন, দেশি-বিদেশি এয়ারলাইন্সদের ফুটবলযুদ্ধ শুরু ৩ জুলাই

পর্যটন, তথ্যপ্রযুক্তি ও রিয়েল এস্টেট খাতে অপার সম্ভবনাময় অতিথি গ্রুপ

প্রতিশ্রুতি নয়, কাজের মাধ্যমে মানুষের আস্থা অর্জন করতে চাই’ — চেয়ারম্যান প্রার্থী মোঃ সুমন খান

সশস্ত্র বাহিনীর ১৫০ কর্মকর্তাকে পুনর্বাসনের সিদ্ধান্ত

আলজেরিয়াকে হারিয়ে শেষ ষোলোয় সুইজারল্যান্ড

মেসিকে আটকাতে আলাদা কোনো পরিকল্পনা নেই কেপ ভার্দের

৬ দশমিক ১ মাত্রার ভূমিকম্পে কেঁপে উঠল জাপান

কৃত্রিম বুদ্ধিমত্তার স্টকে ধস, এশিয়ার দুই বাজারে পতনের ধারা

তেহরানের গ্র্যান্ড মোসাল্লায় খামেনির মরদেহ, জানাজায় রেকর্ড উপস্থিতির আশা