ই-পেপার শনিবার, ০৪ জুলাই ২০২৬, ২০ আষাঢ় ১৪৩৩

যুক্তরাষ্ট্রের ফুটবলারকে লাল কার্ড, টাম্পের হস্তক্ষেপ চান মার্কিনিরা!

আমার বার্তা অনলাইন:
০৩ জুলাই ২০২৬, ১৪:২৩

ফুটবল বিশ্বকাপের রাউন্ড অব ৩২-এর খেলায় বসনিয়া ও হার্জেগোভিনার বিপক্ষে ২-০ গোলের জয়ে শেষ ষোলোতে জায়গা নিশ্চিত করেছে স্বাগতিক যুক্তরাষ্ট্র। কিন্তু এই জয়েও খুব বেশি খুশি হতে পারেননি মার্কিনিরা। বসনিয়ার বিপক্ষে লাল কার্ড দেখে মাঠ ছাড়েন দলের তারকা ফরোয়ার্ড ফ্লোরিয়ান বালোগান।

বালোগানের বিতর্কিত লাল কার্ড ইস্যুতে এখন উত্তাল আমেরিকার ফুটবলাঙ্গন। পরিস্থিতি এতটাই নাটকীয় মোড় নিয়েছে যে, ক্ষুব্ধ মার্কিন সমর্থকরা এখন খোদ প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের হস্তক্ষেপ কামনা করছেন!

ম্যাচের প্রথমার্ধে দুর্দান্ত এক গোল করে দলকে এগিয়ে নিয়েছিলেন ফোলারিন বালোগান। চলতি বিশ্বকাপে এটি তার তৃতীয় গোল। লাল কার্ডের ঘটনাটি ঘটে ম্যাচের ৬১তম মিনিটের মাথায়। বল নিজের নিয়ন্ত্রণে নিতে যান বসনিয়ার মুহারেমোভিচ ও যুক্তরাষ্ট্রের বালোগান। বল নিয়ে সামনেই এগিয়ে যাচ্ছিলেন মুহারেমোভিচ। ওই সময় পেছন থেকে বসনিয়ার ফুটবলারের ডান পায়ে বাজেভাবে ট্যাকল করেন বালোগান।

রেফারি সম্ভাব্য লাল কার্ড দেখার জন্য ভিএআরের শরণাপন্ন হন। ৬৪তম মিনিটে রেফারি সরাসরি লাল কার্ড দেখালে মাঠ ছাড়তে হয় বালোগানকে।

ম্যাচ শেষে এই সিদ্ধান্তের তীব্র প্রতিবাদ জানান মার্কিন কোচ মরিসিও পচেত্তিনো। তবে ফিফার কঠোর আইনের কারণে এই সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল করার কোনো সুযোগ নেই। ফিফার ৬৬.৪ ধারা অনুযায়ী, সরাসরি লাল কার্ড দেখলে পরবর্তী ম্যাচে নিষেধাজ্ঞা বাধ্যতামূলক।

ফিফার নিয়মে কাজ হবে না জেনে মার্কিন সমর্থকরা এখন সামাজিক যোগাযোগমাধ্যমে এক অদ্ভুত ও হাস্যরসাত্মক প্রচারণা শুরু করেছেন। ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনোর সঙ্গে ডোনাল্ড ট্রাম্পের সুসম্পর্কের কথা সবারই জানা। গত ডিসেম্বরেই ইনফান্তিনো ট্রাম্পকে প্রথম ‘ফিফা পিস প্রাইজ’ দেন, যা নিয়ে বিস্তর বিতর্কও হয়েছিল।

সমর্থকেরা এখন ট্রাম্পকে ফিফার ওপর প্রভাব খাটিয়ে বালোগানের লাল কার্ড প্রত্যাহারের আহ্বান জানাচ্ছেন। সামাজিক যোগাযোগমাধ্যমে এক মার্কিন সমর্থক লিখেছেন, ‘ট্রাম্পের উচিত ফিফার কাছে আপিল করা এবং প্রয়োজনে একটি নির্বাহী আদেশ জারি করা।’

অন্য এক ব্যবহারকারী রসিকতা করে প্রশ্ন তুলেছেন, ‘ট্রাম্প কেন এখনও বালোগানকে ‘প্রেসিডেন্সিয়াল পারডন’ বা রাষ্ট্রপতির ক্ষমা ঘোষণা করছেন না?’ কেউ কেউ আবার বালোগানের নিষেধাজ্ঞা তুলে নেওয়ার বিনিময়ে ট্রাম্পকে তার ফিফা পিস প্রাইজটি ফেরত দেওয়ার প্রস্তাবও দিয়েছেন!

প্রসঙ্গত, পচেত্তিনোর অধীনে যুক্তরাষ্ট্র বিশ্বকাপে দুর্দান্ত খেললেও এখনও পর্যন্ত গ্যালারিতে কোনো ম্যাচে দেখা যায়নি ডোনাল্ড ট্রাম্পকে। গত সপ্তাহে আন্তর্জাতিক গণমাধ্যমে খবর রটেছিল, ট্রাম্পের গ্যালারিতে আসা নিয়ে কিছু নিরাপত্তা ও রাজনৈতিক উদ্বেগ রয়েছে। এর আগে আমেরিকায় বেশ কিছু বড় ক্রীড়া ইভেন্টে ট্রাম্প উপস্থিত হলে গ্যালারির একটি অংশ থেকে তাকে লক্ষ্য করে দুয়ো বা দেওয়া হয়েছিল।

ভবিষ্যৎ নিয়ে নীরব, কিন্তু ভিএআরের সমালোচনায় সরব মদ্রিচ

পর্তুগালের কাছে হেরে ক্রোয়েশিয়া বিশ্বকাপ থেকে বিদায় নেওয়ার পর অনেকের ধারণা, পেশাদার খেলোয়াড় হিসেবে শেষ

নরওয়ের বিপক্ষে কখন মাঠে নামবেন নেইমার, জানালেন আনচেলত্তি

চলমান বিশ্বকাপে এখনও পর্যন্ত এক ম্যাচে মাঠে নামার সুযোগ পেয়েছেন নেইমার জুনিয়র। নকআউপে জাপানের বিপক্ষে

বিশ্বকাপ থেকে বিদায়ের পর অবসরে আলজেরিয়া অধিনায়ক

বিশ্বকাপের শেষ ৩২ এর খেলায় সুইজারল্যান্ডের কাছে হেরে বিদায় নিয়েছে আলজেরিয়া। একই সঙ্গে আর জাতীয়

ট্রফি উন্মোচন, দেশি-বিদেশি এয়ারলাইন্সদের ফুটবলযুদ্ধ শুরু ৩ জুলাই

দেশের প্রথম আন্তর্জাতিক এয়ারলাইন্স ফুটবল চ্যাম্পিয়নশিপ (এএফসি) ২০২৬ এর ক্যাপ্টেনস মিট – ট্রফি উন্মোচন ও
  • সর্বশেষ
  • জনপ্রিয়

কেন খামেনির দাফন প্রক্রিয়ায় এত বিলম্ব হলো?

খামেনির শেষ বিদায়ে আসেননি সৌদির কেউ

গাজীপুরে ট্রাকচাপায় মোটরসাইকেল আরোহী ২ বন্ধু নিহত

ভবিষ্যৎ নিয়ে নীরব, কিন্তু ভিএআরের সমালোচনায় সরব মদ্রিচ

বেগম রোকেয়া পদকের আবেদন চলবে ৩১ জুলাই পর্যন্ত

নরওয়ের বিপক্ষে কখন মাঠে নামবেন নেইমার, জানালেন আনচেলত্তি

বিশ্বকাপ থেকে বিদায়ের পর অবসরে আলজেরিয়া অধিনায়ক

ইরান থেকে শিখে এসে বাংলাদেশে অনলাইনে সিসা কারবার, গ্রেপ্তার ৩

পাকিস্তানে খাদে পড়ে দুমড়ে মুচড়ে গেল বাস, নিহত ৪০

ভেনেজুয়েলায় ভূমিকম্পের ৮ দিন পর ‘অলৌকিকভাবে’ যুবক উদ্ধার

যুক্তরাষ্ট্রের ফুটবলারকে লাল কার্ড, টাম্পের হস্তক্ষেপ চান মার্কিনিরা!

ট্রফি উন্মোচন, দেশি-বিদেশি এয়ারলাইন্সদের ফুটবলযুদ্ধ শুরু ৩ জুলাই

পর্যটন, তথ্যপ্রযুক্তি ও রিয়েল এস্টেট খাতে অপার সম্ভবনাময় অতিথি গ্রুপ

প্রতিশ্রুতি নয়, কাজের মাধ্যমে মানুষের আস্থা অর্জন করতে চাই’ — চেয়ারম্যান প্রার্থী মোঃ সুমন খান

সশস্ত্র বাহিনীর ১৫০ কর্মকর্তাকে পুনর্বাসনের সিদ্ধান্ত

আলজেরিয়াকে হারিয়ে শেষ ষোলোয় সুইজারল্যান্ড

মেসিকে আটকাতে আলাদা কোনো পরিকল্পনা নেই কেপ ভার্দের

৬ দশমিক ১ মাত্রার ভূমিকম্পে কেঁপে উঠল জাপান

কৃত্রিম বুদ্ধিমত্তার স্টকে ধস, এশিয়ার দুই বাজারে পতনের ধারা

তেহরানের গ্র্যান্ড মোসাল্লায় খামেনির মরদেহ, জানাজায় রেকর্ড উপস্থিতির আশা