ই-পেপার রবিবার, ০৫ জুলাই ২০২৬, ২১ আষাঢ় ১৪৩৩

অসুস্থ শবনম মুশতারীর পাশে সংস্কৃতি মন্ত্রণালয়

আমার বার্তা অনলাইন:
০৪ জুলাই ২০২৬, ১৭:৪০
শবনম মুশতারীর বাসায় শিল্পীর সঙ্গে সংস্কৃতি মন্ত্রী, প্রতিমন্ত্রী ও অন্যরা

নজরুলসংগীতের বরেণ্য শিল্পী শবনম মুশতারী। দীর্ঘদিন ধরে তিনি অসুস্থতার সঙ্গে লড়ছেন। এবার শিল্পীর পাশে সহযোগিতা নিয়ে এগিয়ে এলো সংস্কৃতি মন্ত্রণালয়। শনিবার শিল্পীর বাসায় গিয়ে তাকে দেখে এসেছেন সংস্কৃতিবিষয়ক মন্ত্রী নিতাই রায় চৌধুরী ও প্রতিমন্ত্রী আলি নেওয়াজ মাহমুদ খৈয়ম।

মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, বার্ধক্যজনিত জটিলতা ও ডিমেনশিয়া (স্মৃতিভ্রম) রোগে আক্রান্ত হয়ে দীর্ঘদিন ধরে চিকিৎসাধীন রয়েছেন শবনম মুশতারী। তার অসুস্থতার খবর জেনে মন্ত্রী ও প্রতিমন্ত্রী বাসায় গিয়ে তার শারীরিক অবস্থার খোঁজখবর নেন এবং পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেন।

এ সময় সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়ের অধীন শিল্পী কল্যাণ ট্রাস্টের পক্ষ থেকে শবনম মুশতারীর জরুরি চিকিৎসার জন্য ৫ লাখ টাকার আর্থিক সহায়তার চেক তুলে দেওয়া হয়।

এ সময় মন্ত্রীর সঙ্গে আরো উপস্থিত ছিলেন শিল্পী কল্যাণ ট্রাস্টের ডেপুটি জেনারেল ম্যানেজার (ডিজিএম) সায়েলা খানম এবং শবনম মুশতারীর পরিবারের সদস্যরা।

উল্লেখ্য, কবি তালিম হোসেন এবং প্রখ্যাত কথাসাহিত্যিক ও সাংবাদিক বেগম মাফরুহা চৌধুরীর জ্যেষ্ঠ কন্যা শবনম মুশতারী। ষাটের দশক থেকে তিনি সংগীতের সঙ্গে যুক্ত ছিলেন। নজরুলসংগীতে বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ ১৯৯৭ সালে তাকে রাষ্ট্রীয় সম্মাননা একুশে পদকে ভূষিত করা হয়। এছাড়া ২০১৫ সালে পেয়েছেন জাতীয় নজরুল পুরস্কার।

আমার বার্তা/এমই

পরিবার ও সন্তানদের নিয়ে আমিরের তৃতীয় বিয়ে

অবশেষে সব জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে নতুন জীবনে পা রাখলেন বলিউড সুপারস্টার আমির খান। দীর্ঘ দুই

ব্রাজিলকে নিয়ে নিশ্চিন্তে হিমি, সংশয়ে পড়শী

যুক্তরাষ্ট্রে চলমান ফুটবল বিশ্বকাপের হাইভোল্টেজ ম্যাচে আজ শেষ ষোলোর লড়াইয়ে ইউরোপীয় পরাশক্তি নরওয়ের মুখোমুখি হচ্ছে

চেনা স্বভাবে হঠাৎ বিয়ন্সের গান

আগাম কোনো ঘোষণা নেই, হঠাৎ প্রকাশ করে দিলেন গান। পপ তারকা বিয়ন্সের এই স্বভাব পুরনো।

লাল পোশাকে চোখ ধাঁধানো ফারিয়া

ঢালিউডের নন্দিত চিত্রনায়িকা নুসরাত ফারিয়া। ভ্রমণপিপাসু এই অভিনেত্রীকে প্রায়ই দেখা যায় দেশ-বিদেশের বহু নান্দনিক স্থানে।
  • সর্বশেষ
  • জনপ্রিয়

জুলাইয়ে কাদের হাতে স্নাইপার রাইফেল ছিল জানালেন চিফ প্রসিকিউটর

আওয়ামী মন্ত্রী ফারুক খানের ঘনিষ্ঠ প্রকৌশলী আমিনুল হাসিবকে পদোন্নতি দিল বেবিচক

ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটিতে ভর্তি : প্রবেশপত্র ডাউনলোড শুরু ৭ জুলাই

জাইকার সঙ্গে সম্পর্ক আরও জোরদারের প্রত্যাশা স্থানীয় সরকার মন্ত্রীর

ট্রাফিক পুলিশকে অনুরোধ না করতে সব মন্ত্রীকে সতর্ক করেছেন প্রধানমন্ত্রী

চীনা বিনিয়োগ বাড়াতে এমটিবি-ওসিএআইবির চুক্তি

মিরসরাইয়ে অটোরিকশার ধাক্কায় আনসার কর্মকর্তা নিহত

চাঁদা না দেওয়ায় শিক্ষককে মারধর, শিক্ষার্থীদের অর্ধবার্ষিক পরীক্ষা বর্জন

বিএনপিরে মামলা দিমু, আওয়ামী লীগরে কোলে লইয়া নাচমু: বিএনপি নেতা

বেরোবিতে শহীদ আবু সাঈদের নামে হল নির্মাণের ঘোষণা উপাচার্যের

১৮ বছর নির্যাতনের পর অস্থিরতা স্বাভাবিক, ধৈর্য ধরুন: শামসুজ্জামান দুদু

লেখক ও গবেষক অধ্যাপক আবুল কাসেম ফজলুল হক আর নেই

কঠিন সময়ে পাশে থাকা বন্ধুরা হরমুজে বিশেষ সুবিধা পাবে: ইরান

হাম উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু, নতুন আক্রান্ত ৯২৫: স্বাস্থ্য অধিদপ্তর

মৃতকে জীবিত দেখিয়ে দলিল সম্পাদনের অভিযোগ: দলিললিখককে কারণ দর্শানোর নোটিশ

ডিজিটাল বাস্তবতায় তথ্য মন্ত্রণালয়ের আইন যুগোপযোগী করা হবে: তথ্যমন্ত্রী

জমি নিয়ে বিরোধে আহত জামায়াত নেতার মৃত্যু, বিএনপি নেতা গ্রেপ্তার

নিজেদের করা আইনেই আওয়ামী লীগের বিচার হবে: চিফ প্রসিকিউটর

হামে শিশুর মৃত্যু: ড. ইউনূসসহ ৪ জনের বিরুদ্ধে মামলার আবেদন

কার্বন নিঃসরণ কমিয়ে কার্বন ক্রেডিট বাড়াতে প্রধানমন্ত্রীর নির্দেশ