ই-পেপার শনিবার, ১৮ জুলাই ২০২৬, ৩ শ্রাবণ ১৪৩৩

সংগীত আর উপস্থাপনায় নতুনভাবে তাসমিম জামান স্বর্ণা

হাফিজ রহমানঃ
১৮ জুলাই ২০২৬, ১৩:৩৯

সমসাময়িক সংগীত অঙ্গনে নিজের সৃজনশীলতা ও পরিশ্রমের মাধ্যমে ধীরে ধীরে জায়গা করে নিচ্ছেন তরুণ সংগীতশিল্পী তাসমিম জামান স্বর্ণা। গান ও উপস্থাপনা- এই দুই পরিচয়েই তিনি কাজ করে যাচ্ছেন সমানতালে। পড়াশোনার পাশাপাশি সংগীতচর্চার নিবেদিত এই শিল্পী ইতোমধ্যে একাধিক চলচ্চিত্র ও মৌলিক গানে নিজের উপস্থিতি জানান দিয়েছেন।

সংগীতজীবনের শুরু নিয়ে তিনি জানান, ছোটবেলা থেকেই সংগীতচর্চার পথচলা শুরু হয় তার। প্রথম দিকে বড় মঞ্চে তার উপস্থিতি দেশের সবচেয়ে জনপ্রিয় সংগীতভিত্তিক রিয়েলিটি শো ‘চ্যানেল আই ক্ষুদে গানরাজ’- ২০১৬ সালে অংশ নিয়ে সেরা দশে জায়গা করে নেন। এই অর্জনই তাকে সংগীতাঙ্গনে আরও বেশি পরিচিতি এনে দেয়।

পরবর্তীতে চ্যানেল আই, বাংলাভিশন, বাংলাদেশ টেলিভিশন (বিটিভি), মোহনা টেলিভিশন ও বৈশাখী টেলিভিশনসহ বিভিন্ন টেলিভিশন চ্যানেলে নিয়মিত সংগীত পরিবেশন করে দর্শক-শ্রোতাদের প্রশংসা অর্জন করেন।

শুধু গায়িকা হিসেবেই নয়,তাসমিম জামান স্বর্না একজন উপস্থাপক হিসেবে বেশ জনপ্রিয়। বর্তমানে তিনি জিটিভির সংগীত বিষয়ক অনুষ্ঠান ‘মেলোডি মোমেন্ট’-এর উপস্থাপক। তাঁর সংগীতজ্ঞান নিয়ে সাবলীল উপস্থাপনায় অনুষ্ঠানটি দর্শকদের কাছে বেশ প্রশংসিত হচ্ছে।

তাসমিম জামান স্বর্না নিজের মৌলিক গানেও সক্রিয় রয়েছেন- তাঁর সাম্প্রতিক গানের মধ্যে রয়েছে ‘দিলের রানী’, ‘টম অ্যান্ড জেরি’, ‘প্রেমের রেডিও’, ‘রাজি হইয়া যা’, ‘পঙ্খীরাজ ঘোড়া’ এবং ‘থাইকো রেডি হইয়া’ ‘লাল টুক টুক ময়না পাখি’ যা শ্রোতাদের মাঝে বেশ সাড়া ফেলেছে। তাঁর এসব গানের সংগীত পরিচালনা করেছেন এ এন ফরহাদ।

সিনেমার প্লেব্যাক শিল্পী হিসেবে তাঁর আলোচিত গানের মধ্য রয়েছে ‘মায়া: দ্য লাভ’ 'তুমি ছাড়া চাই না কিছু’ শ্রোতাদের মধ্য বেশ জনপ্রিয়তা পেয়েছে।

ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে তাসমিম জামান স্বর্ণা বলেন, গানই আমার সবচেয়ে বড় ভালোবাসা। প্রতিটি কাজেই আমি নতুন কিছু শেখার চেষ্টা করি। শ্রোতাদের ভালোবাসাই আমাকে আরও ভালো কাজ করার অনুপ্রেরণা দেয়। ভবিষ্যতেও মানসম্মত গান নিয়ে সবার সামনে হাজির হতে চাই।

নতুন গান, মঞ্চ পরিবেশনা, টেলিভিশন অনুষ্ঠান এবং চলচ্চিত্রে নিয়মিত কাজের মাধ্যমে তাসমিম জামান স্বর্ণা সৃজনশীলতা, পরিশ্রম আর ভিন্নধর্মী ভাবনার আরও বড় পরিসরে নিজেকে তুলে ধরার প্রত্যাশা রাখছেন।

আজীবন সম্মাননা পেলেন রফিকুল আলম ও কনা রেজা

জমকালো আয়োজনের মধ্য দিয়ে আশ শিফা দিয়ামনি-ই কমিউনিকেশন স্টার অ্যাওয়ার্ড অনুষ্ঠিত হয়েছে। এতে কণ্ঠশিল্পী রফিকুল

শাড়ি নিয়ে প্রতারণা ইস্যুতে আদালতের সমন জারি, নীরবতা ভাঙলেন তিশা

প্রায় ১০ মাস আগে একটি জামদানি শাড়িকে কেন্দ্র করে ওঠা প্রতারণার অভিযোগ আবারও আলোচনায় এসেছে।

বাগদান গুঞ্জনের মাঝে নতুন ছবি প্রকাশ পূজা চেরির

ব্যক্তিজীবন নিয়ে আবারও আলোচনায় ঢাকাই চিত্রনায়িকা পূজা চেরি। বাংলাদেশি বংশোদ্ভূত এক মার্কিন নাগরিকের সঙ্গে তার

সংসদ সদস্য পদ ছাড়লেন কোয়েল মল্লিক

ভারতের রাজ্যসভার সাংসদ পদ থেকে পদত্যাগ করেছেন টালিউড অভিনেত্রী ও তৃণমূল কংগ্রেস নেত্রী রুক্মিণী মল্লিক
  • সর্বশেষ
  • জনপ্রিয়

উন্নয়নের ছোঁয়ায় বদলে যাচ্ছে গাজীপুর সিটির পূবাইল

প্রবাসীদের জন্য ১০ সুবিধা নিয়ে আগস্টে আসছে ‘প্রবাসী কার্ড’

ক্ষুদ্র ও মাঝারি পোলট্রি খামারিদের ঋণ সুবিধা নিশ্চিত করা হবে: প্রতিমন্ত্রী টুকু

দুবাইয়ের ভিসা জটিলতা নিরসনে কূটনৈতিক তৎপরতা বাড়ানোর দাবি

অর্থনৈতিক সমৃদ্ধিতে ব্যাপক বৃক্ষরোপণের বিকল্প নেই: প্রতিমন্ত্রী

পরীক্ষার হলে কড়াকড়ি নয়, ক্লাসরুমে চাই শিক্ষকের আন্তরিকতা

মূল্যবোধসম্পন্ন সমাজ গঠনে গণমাধ্যমের সহযোগিতা চান প্রেস সচিব

বাংলাদেশে সারা পৃথিবী থেকে লোকজন পড়তে আসবে: শিক্ষামন্ত্রী

হায়াতো ও মোকো এডিশন স্মার্টওয়াচ এবং হেডফোন আনল ওরাইমো

ডোম ইনো কোম্পানির বিরুদ্ধে জমি দখলের অভিযোগ

স্লুইসগেট রক্ষণাবেক্ষণ করবে স্থানীয় প্রশাসন: স্বরাষ্ট্রমন্ত্রী

নির্বাচনি ইশতেহার ও জুলাই সনদ একসঙ্গে বাস্তবায়ন হচ্ছে: প্রেস সচিব

স্বল্প সময়ে সাফল্য অর্জনে নতুন দিগন্তে সরকার: মাহদী আমিন

রাশিয়ায় ইউক্রেনের ড্রোন হামলায় ৭ শ্রমিক নিহত, আহত ৪৯ জন

সড়ক থেকে ফিটনেসবিহীন যানবাহন অপসারণের নির্দেশ প্রধানমন্ত্রীর

সরকারের ৫ মাসে সব মন্ত্রণালয়েই সফলতা এসেছে: মাহদী আমিন

বন্যাদুর্গত কৃষকদের সহায়তায় বীজ-ভ্যাকসিন বিতরণে অনিয়মে ‘জিরো টলারেন্স’

গণভোট ব্যর্থ হলে এই সরকারকেও ব্যর্থ করে দেওয়া হবে: শফিকুর রহমান

ট্রল করে লাভ নেই, আমাদের দায়িত্ব সঠিকভাবেই পালন করে যাব: শিক্ষামন্ত্রী

ঢাকায় আরও ৫০ স্পটে স্বয়ংক্রিয় ট্রাফিক লাইট চালুর নির্দেশ প্রধানমন্ত্রীর