ই-পেপার শনিবার, ১৮ জুলাই ২০২৬, ৩ শ্রাবণ ১৪৩৩

ঢাকায় আরও ৫০ স্পটে স্বয়ংক্রিয় ট্রাফিক লাইট চালুর নির্দেশ প্রধানমন্ত্রীর

আমার বার্তা অনলাইন:
১৮ জুলাই ২০২৬, ১৬:৫৭
তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে পরিবেশ দূষণবিষয়ক বৈঠক অনুষ্ঠিত। ছবি : সংগৃহীত

রাজধানী ঢাকার যানজট কমানো এবং ট্রাফিক ব্যবস্থাপনা আধুনিকায়নের লক্ষ্যে আরও ৫০টি গুরুত্বপূর্ণ স্থানে স্বয়ংক্রিয় (অটোমেটিক) ট্রাফিক লাইট চালুর নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

শনিবার (১৮ জুলাই) প্রধানমন্ত্রীর কার্যালয়ে অনুষ্ঠিত পরিবেশ দূষণবিষয়ক এক বৈঠকে এ নির্দেশনা দেওয়া হয়। পরে প্রধানমন্ত্রীর কার্যালয়ের প্রেস উইং বিষয়টি জানায়।

বৈঠকে বায়ু ও শব্দ দূষণ নিয়ন্ত্রণে বিভিন্ন কার্যকর উদ্যোগ নিয়ে আলোচনা হয়। বিশেষ করে ইটভাটার কারণে সৃষ্ট বায়ুদূষণ কমাতে পরিবেশবান্ধব বিকল্প প্রযুক্তি ব্যবহার করে ইট উৎপাদনের ওপর গুরুত্বারোপ করা হয়।

এ ছাড়া রাজধানীতে যানবাহনের অতিরিক্ত হর্ন ব্যবহার নিয়ন্ত্রণে ট্রাফিক ব্যবস্থাপনায় ব্যবহৃত কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তির মতো হর্ন নিয়ন্ত্রণেও এআইভিত্তিক প্রযুক্তি ব্যবহারের বিষয়টি আলোচনায় আসে।

সভায় আরও সিদ্ধান্ত হয়, সড়ক থেকে দ্রুত ফিটনেসবিহীন, মেয়াদোত্তীর্ণ এবং পরিবেশ দূষণকারী বাস, ট্রাকসহ অন্যান্য যানবাহন অপসারণে সংশ্লিষ্ট সংস্থাগুলোকে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে হবে।

বৈঠকে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তনবিষয়ক মন্ত্রী আবদুল আউয়াল মিন্টু, প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম, পানি সম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ, প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী সাইমুম পারভেজ, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রশাসক আব্দুস সালাম, ঢাকা উত্তর সিটি করপোরেশনের প্রশাসক শফিকুল ইসলাম খান, ঢাকা মেট্রোপলিটন পুলিশ কমিশনার মোসলেহ উদ্দিন আহমেদ, অতিরিক্ত পুলিশ কমিশনার (ট্রাফিক) আনিসুর রহমানসহ বিভিন্ন মন্ত্রণালয় ও সংস্থার ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

আমার বার্তা/এমই

প্রবাসীদের জন্য ১০ সুবিধা নিয়ে আগস্টে আসছে ‘প্রবাসী কার্ড’

আগামী মাসের মধ্যে ‘প্রবাসী কার্ড’-এর পরীক্ষামূলক প্রকল্পের কাজ চালু করবে সরকার। প্রথম পর্যায়ে প্রবাসী ডেবিট

মূল্যবোধসম্পন্ন সমাজ গঠনে গণমাধ্যমের সহযোগিতা চান প্রেস সচিব

একটি সুন্দর, সমৃদ্ধ ও মূল্যবোধসম্পন্ন সমাজ গঠনে ইতিবাচক সামাজিক বিষয়গুলো জনগণের সামনে আরও বেশি করে

নির্বাচনি ইশতেহার ও জুলাই সনদ একসঙ্গে বাস্তবায়ন হচ্ছে: প্রেস সচিব

বর্তমান বিএনপি সরকারের নির্বাচনি ইশতেহার ৩১ দফা ও জুলাই সনদ পর্যায়ক্রমে বাস্তবায়ন করে যাচ্ছে সরকার

স্বল্প সময়ে সাফল্য অর্জনে নতুন দিগন্তে সরকার: মাহদী আমিন

প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র ড. মাহদী আমিন বলেছেন, সরকার রাষ্ট্র পরিচালনায় স্বচ্ছতা, সুশাসন, জনকল্যাণ এবং মানুষের
  • সর্বশেষ
  • জনপ্রিয়

উন্নয়নের ছোঁয়ায় বদলে যাচ্ছে গাজীপুর সিটির পূবাইল

প্রবাসীদের জন্য ১০ সুবিধা নিয়ে আগস্টে আসছে ‘প্রবাসী কার্ড’

ক্ষুদ্র ও মাঝারি পোলট্রি খামারিদের ঋণ সুবিধা নিশ্চিত করা হবে: প্রতিমন্ত্রী টুকু

দুবাইয়ের ভিসা জটিলতা নিরসনে কূটনৈতিক তৎপরতা বাড়ানোর দাবি

অর্থনৈতিক সমৃদ্ধিতে ব্যাপক বৃক্ষরোপণের বিকল্প নেই: প্রতিমন্ত্রী

পরীক্ষার হলে কড়াকড়ি নয়, ক্লাসরুমে চাই শিক্ষকের আন্তরিকতা

মূল্যবোধসম্পন্ন সমাজ গঠনে গণমাধ্যমের সহযোগিতা চান প্রেস সচিব

বাংলাদেশে সারা পৃথিবী থেকে লোকজন পড়তে আসবে: শিক্ষামন্ত্রী

হায়াতো ও মোকো এডিশন স্মার্টওয়াচ এবং হেডফোন আনল ওরাইমো

ডোম ইনো কোম্পানির বিরুদ্ধে জমি দখলের অভিযোগ

স্লুইসগেট রক্ষণাবেক্ষণ করবে স্থানীয় প্রশাসন: স্বরাষ্ট্রমন্ত্রী

নির্বাচনি ইশতেহার ও জুলাই সনদ একসঙ্গে বাস্তবায়ন হচ্ছে: প্রেস সচিব

স্বল্প সময়ে সাফল্য অর্জনে নতুন দিগন্তে সরকার: মাহদী আমিন

রাশিয়ায় ইউক্রেনের ড্রোন হামলায় ৭ শ্রমিক নিহত, আহত ৪৯ জন

সড়ক থেকে ফিটনেসবিহীন যানবাহন অপসারণের নির্দেশ প্রধানমন্ত্রীর

সরকারের ৫ মাসে সব মন্ত্রণালয়েই সফলতা এসেছে: মাহদী আমিন

বন্যাদুর্গত কৃষকদের সহায়তায় বীজ-ভ্যাকসিন বিতরণে অনিয়মে ‘জিরো টলারেন্স’

গণভোট ব্যর্থ হলে এই সরকারকেও ব্যর্থ করে দেওয়া হবে: শফিকুর রহমান

ট্রল করে লাভ নেই, আমাদের দায়িত্ব সঠিকভাবেই পালন করে যাব: শিক্ষামন্ত্রী

ঢাকায় আরও ৫০ স্পটে স্বয়ংক্রিয় ট্রাফিক লাইট চালুর নির্দেশ প্রধানমন্ত্রীর