ই-পেপার রবিবার, ০১ মার্চ ২০২৬, ১৭ ফাল্গুন ১৪৩২

প্রেসিডেন্ট পেজেশকিয়ানকে প্রধান করে ‘অস্থায়ী নেতৃত্ব পরিষদ’ গঠন করল ইরান

আমার বার্তা অনলাইন
০১ মার্চ ২০২৬, ১২:০৭

সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনি নিহত হওয়ার পর প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানকে প্রধান করে তিন সদস্যের ‘অস্থায়ী নেতৃত্ব পরিষদ’ গঠন করেছে ইরান। দেশটির সরকারি বার্তাসংস্থা ইসলামিক রিপাবলিক নিউজ এজেন্সি (ইরানা)-এর বরাত দিয়ে এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে এএফপি।

অস্থায়ী নেতৃত্ব পরিষদের বাকি দুই সদস্য হলেন দেশটির বিচার বিভাগের প্রধান গোলাম হোসেন মোহসেনি-এজেই এবং ইরানের প্রভাবশালী সংস্থা গার্ডিয়ান কাউন্সিলের একজন জ্যেষ্ঠ আলেম।

গতকাল ২৮ ফেব্রুয়ারি শনিবার ইরানে যৌথ সামরিক অভিযান শুরু করে যুক্তরাষ্ট্র এবং ইসরায়েল। তারপর গতকাল রাতেই ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু জানান যে খামেনি নিহত হয়েছেন। তার পর যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পও খামেনির নিহতের তথ্য নিশ্চিত করেন।

আজ রোববার বাংলাদেশ সময় সকালে সরকারিভাবে খামেনি নিহত হওয়ার তথ্য স্বীকার করেছে ইরান।

৮৬ বছর বয়সী আয়াতুল্লাহ আলী খামেনি ছিলেন ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা। ক্ষমতাসীন শিয়াপন্থি ইসলামি প্রজাতান্ত্রিক সরকারের সামরিক বিভাগ, বিচার বিভাগ, রাষ্ট্রীয় গোয়েন্দা বিভাগ-সহ দেশটির সর্বক্ষেত্রে খামেনির প্রভাব ছিল অত্যন্ত গভীর এবং সর্বব্যাপী। মূলত তার নির্দেশনাতেই ইরানের সরকার চলতো।

১৯৭৯ সালে ইসলামি বিপ্লবের পর যে সংবিধান গ্রহণ করে ইরান, সেখানে ‘অস্থায়ী নেতৃত্ব পরিষদ’-এর ব্যাপারে উল্লেখ আছে। সংবিধানের ১১১ নম্বর ধারায় বলা হয়েছে, যদি সর্বোচ্চ ধর্মীয় নেতা লোকান্তরিত হন কিংবা দায়িত্বপালনে অক্ষম হয়ে পড়েন, তাহলে নতুন সর্বোচ্চ নেতা আসার আগ পর্যন্ত ইরানের সার্বিক নির্বাহী দায়িত্বে থাকবে অস্থায়ী নেতৃত্ব পরিষদ।

সূত্র : এএফপি

হরমুজ প্রণালী বন্ধ, তেল-জ্বালানি-প্রাকৃতিক গ্যাস সরবরাহ স্থগিত

ইরানের ওপর ইসরায়েল এবং যুক্তরাষ্ট্রের যৌথ অভিযানের পর হরমুজ প্রণালী দিয়ে কোনো জাহাজ চলাচলের অনুমতি

যুক্তরাষ্ট্রের ২৭টি ঘাঁটিতে হামলা করা হয়েছে: ইরান রেভোল্যুশনারি গার্ড

গতকাল শনিবার থেকে আজ রোববার সকাল পর্যন্ত মধ্যপ্রাচ্যজুড়ে যুক্তরাষ্ট্রের ২৭টি সেনা ঘাঁটিতে ক্ষেপণাস্ত্র ও ড্রোন

ইরানে হামলা আন্তর্জাতিক আইনের লঙ্ঘন: জাতিসংঘ মহাসচিব

ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলি হামলাকে আন্তর্জাতিক আইন ও জাতিসংঘ সনদের লঙ্ঘন বলে জানিয়েছেন জাতিসংঘ মহাসচিব

খামেনিকে হত্যায়ও শেষ হয়নি মিশন, ইরানে হামলা চালিয়ে যাওয়ার বার্তা ট্রাম্পের

বহু জল্পনা-কল্পনার পর অবশেষে নিজেদের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনির মৃত্যুর খবর স্বীকার করেছে
  • সর্বশেষ
  • জনপ্রিয়

একুশে পদক গ্রহণের ঘোষণা মোহন রায়হানের, নেবেন না পুরস্কারের অর্থ

হরমুজ প্রণালী বন্ধ, তেল-জ্বালানি-প্রাকৃতিক গ্যাস সরবরাহ স্থগিত

রমজানের পরেই সিটি করপোরেশন নির্বাচন: ইসি মাসউদ

ই-পাসপোর্ট অ‌্যাপয়েন্টমেন্ট স্থ‌গিত করেছে দোহার বাংলাদেশ দূতাবাস

যুক্তরাষ্ট্রের ২৭টি ঘাঁটিতে হামলা করা হয়েছে: ইরান রেভোল্যুশনারি গার্ড

কক্সবাজার আইনজীবী সমিতির নির্বাচনে তিন প্যানেলের ভাগাভাগির জয়

স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ভারতের হাইকমিশনারের বৈঠক

চট্টগ্রাম বিমানবন্দর থেকে মধ্যপ্রাচ্যের দেশে চলাচলকারী সব ফ্লাইট বাতিল

আয়াতুল্লাহ আলী খামেনির মৃত্যুতে জামায়াত আমিরের শোক

প্রেসিডেন্ট পেজেশকিয়ানকে প্রধান করে ‘অস্থায়ী নেতৃত্ব পরিষদ’ গঠন করল ইরান

ইরানে হামলা আন্তর্জাতিক আইনের লঙ্ঘন: জাতিসংঘ মহাসচিব

রাজধানীতে খণ্ডিত মরদেহ উদ্ধারের ঘটনায় ঘাতক গ্রেপ্তার

খামেনিকে হত্যায়ও শেষ হয়নি মিশন, ইরানে হামলা চালিয়ে যাওয়ার বার্তা ট্রাম্পের

সৌদি আরব-ইসরায়েলের চাপেই ইরানে হামলা চালায় যুক্তরাষ্ট্র

ফ্লিকের শততম ম্যাচে ইয়ামালের প্রথম হ্যাটট্রিকে বার্সার বড় জয়

কিস্তিতে কেনা যাবে নভোএয়ারের টিকিট, সর্বনিম্ন ১৫৬৭ টাকা

ইরানি ক্ষেপণাস্ত্র-ড্রোনের আঘাতে ইসরায়েলে নিহত ১, আহত ১২১

মার্চ মাসের জন্য অপরিবর্তিত জ্বালানি তেলের দাম

জেদ্দা-রিয়াদ-মাস্কাটের ফ্লাইট নির্ধারিত সময়ে পরিচালনা করবে ইউএস-বাংলা

মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের ২৭ সামরিক ঘাঁটিতে হামলার ঘোষণা আইআরজিসির