ই-পেপার শনিবার, ২৮ ফেব্রুয়ারি ২০২৬, ১৩ ফাল্গুন ১৪৩৩

আবুধাবিতে নিহত ১, ইরানি ক্ষেপণাস্ত্র প্রতিহতের দাবি আমিরাতের

আমার বার্তা অনলাইন:
২৮ ফেব্রুয়ারি ২০২৬, ১৬:৪০

সংযুক্ত আরব আমিরাতের রাজধানী আবুধাবিতেতে ইরান থেকে ছোড়া একাধিক ক্ষেপণাস্ত্র প্রতিহত করার পর অন্তত একজন নিহত হয়েছেন বলে জানিয়েছে দেশটির রাষ্ট্রীয় বার্তা সংস্থা।

আমিরারতের রাষ্ট্রীয় সংবাদমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, ইরান থেকে ছোড়া কয়েকটি ক্ষেপণাস্ত্র আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার মাধ্যমে ভূপাতিত করা হয়। তবে এ ঘটনায় অন্তত একজনের মৃত্যু হয়েছে বলে নিশ্চিত করা হয়েছে। নিহত ব্যক্তি এশীয় বংশোদ্ভূত বলে জানানো হয়েছে।

আমিরাতের সরকার এ হামলাকে ‘জাতীয় সার্বভৌমত্ব ও আন্তর্জাতিক আইনের স্পষ্ট লঙ্ঘন’ হিসেবে বর্ণনা করেছে। একই সঙ্গে তারা জানিয়েছে, এই উত্তেজনা বৃদ্ধির জবাব দেওয়ার পূর্ণ অধিকার দেশটি সংরক্ষণ করে।

ঘটনার পর রাজধানীসহ বিভিন্ন এলাকায় নিরাপত্তা জোরদার করা হয়েছে। তবে ক্ষয়ক্ষতির পূর্ণাঙ্গ বিবরণ এখনো প্রকাশ করা হয়নি।

মধ্যপ্রাচ্যজুড়ে যুক্তরাষ্ট্রের সামরিক স্থাপনাগুলোকে লক্ষ্য করে হামলা চালানোর কথা নিশ্চিত করেছে ইরান। দেশটির বার্তা সংস্থা ফার্স এ তথ্য জানিয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, কাতারের আল উদেইদ বিমানঘাঁটি, কুয়েতের আল সালেম বিমানঘাঁটি এবং সংযুক্ত আরব আমিরাতের আল ধফরা বিমানঘাঁটিকে লক্ষ্য করে হামলা চালানো হয়েছে।

এ ছাড়া বাহরাইনে অবস্থিত মার্কিন নৌবাহিনীর পঞ্চম নৌবহরের সদরদপ্তরও হামলার লক্ষ্যবস্তু ছিল বলে দাবি করা হয়েছে।

তবে সংশ্লিষ্ট দেশগুলোর পক্ষ থেকে এখনো আনুষ্ঠানিকভাবে ক্ষয়ক্ষতি বা হতাহতের কোনো তথ্য জানানো হয়নি। - সূত্র: আল-জাজিরা

আমার বার্তা/এমই

ইরানে মেয়েদের স্কুলে ইসরায়েলের হামলায় ৪০ শিক্ষার্থী নিহত

ইরানের হোরমোজগান প্রদেশের মিনাবে মেয়েদের একটি স্কুলে বিমান হামলা চালিয়েছে দখলদার ইসরায়েল। তাদের হামলায় স্কুলটির

ইরানে মেয়েদের স্কুলে ইসরায়েলের হামলায় ২৪ শিক্ষার্থী নিহত

ইরানে যৌথ হামলা চালিয়েছে ইসরাইল ও যুক্তরাষ্ট্র।  এতে দেশটির মিনাব সিটিতে ২৪ স্কুলছাত্রী নিহত হয়েছে।

ইসরায়েল-যুক্তরাষ্ট্রকে ঐতিহাসিক শিক্ষা দেব : ইরান সেনাবাহিনী

ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের যৌথ হামলার প্রতিবাদে পাল্টা ক্ষেপণাস্ত্র হামলা শুরু করেছে ইরান। এই ক্ষেপণাস্ত্র হামলার

সৌদি-আমিরাত-কাতার-কুয়েত-বাহরাইন-জর্ডানে ইরানের হামলা

কয়েক সপ্তাহের উত্তেজনা আর হুমকির পর অবশেষে ইরানে সামরিক অভিযান শুরু করেছে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমরা জিরো টলারেন্স নিয়েই কাজ শুরু করেছি: পানিসম্পদমন্ত্রী

ইরানে মেয়েদের স্কুলে ইসরায়েলের হামলায় ৪০ শিক্ষার্থী নিহত

দুই মাসে প্রথম আলোতে অগ্নিসংযোগের তদন্ত শেষের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর

ইরানে মেয়েদের স্কুলে ইসরায়েলের হামলায় ২৪ শিক্ষার্থী নিহত

সৌর ব্যতিচারে ৭–১৪ মার্চ সাময়িক বিঘ্নে পড়তে পারে বাংলাদেশ স্যাটেলাইট-১

বিএনপির নির্বাচনী ইশতেহার বাস্তবায়নে কর্মপরিকল্পনার নির্দেশ

ইসরায়েল-যুক্তরাষ্ট্রকে ঐতিহাসিক শিক্ষা দেব : ইরান সেনাবাহিনী

ঢাকা থেকে মধ্যপ্রাচ্যের ফ্লাইট আপাতত স্থগিত

কাতারে অবস্থানরত বাংলাদেশিদের বিশেষ সতর্কবার্তা দূতাবাসের

আবুধাবিতে নিহত ১, ইরানি ক্ষেপণাস্ত্র প্রতিহতের দাবি আমিরাতের

সৌদি-আমিরাত-কাতার-কুয়েত-বাহরাইন-জর্ডানে ইরানের হামলা

এক বছরে আত্মহত্যা ৪০৩ শিক্ষার্থীর, বেশি ঢাকা বিভাগে: আঁচল ফাউন্ডেশন

আমরা দুর্নীতিকে প্রশ্রয় দেইনি, ভবিষ্যতেও দেবো না: মির্জা ফখরুল

সুনামগঞ্জে মসজিদের টাকার হিসাব নিয়ে দু’পক্ষের সংঘর্ষে নিহত ১

ইসরায়েলের পর বাহরাইন, আরব আমিরাত ও কুয়েতে বিকট বিস্ফোরণ

সারাদেশে দ্রব্যমূল্যের পরিস্থিতি স্থিতিশীল, সরবরাহও ভালো: বাণিজ্যমন্ত্রী

অন্তর্বর্তী সরকারের ১৮ মাসে কি চাঁদাবাজি হয়নি: এফবিসিসিআই প্রশাসক

আটক দুই ভারতীয় নাগরিককে ৭ ঘণ্টা পর বিএসএফের কাছে হস্তান্তর

তেহরানে খামেনিকে লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র হামলা করেছে ইসরায়েল

ব্যক্তিখাতে কর বাড়ানো হবে না: বাণিজ্যমন্ত্রী মুক্তাদির