ই-পেপার সোমবার, ৩০ মার্চ ২০২৬, ১৬ চৈত্র ১৪৩৩

মার্কিন রাডার বিমান ধ্বংস: মধ্যপ্রাচ্যে বড় ধরনের নজরদারি সংকটে যুক্তরাষ্ট্র

আমার বার্তা অনলাইন:
৩০ মার্চ ২০২৬, ১৫:৫৩
ক্ষতিগ্রস্ত ই-৩ ‘আওয়াকস’ (এডব্লিউএসিএস) রাডার বিমান

সৌদি আরবের একটি বিমান ঘাঁটিতে ইরানি হামলায় যুক্তরাষ্ট্রের বিমানবাহিনীর একটি অত্যাধুনিক ই-থ্রি সেন্ট্রি (E-3 Sentry) রাডার বিমান ধ্বংস হয়েছে। সমর বিশেষজ্ঞদের মতে, এই ক্ষয়ক্ষতির ফলে দূরপাল্লার ইরানি হুমকি শনাক্ত করার ক্ষেত্রে মার্কিন সামরিক সক্ষমতা মারাত্মকভাবে বাধাগ্রস্ত হতে পারে।

সিএনএন-এর সংগৃহীত ও ভূ-স্থানিক বিশ্লেষণ করা নাটকীয় ছবিতে দেখা গেছে, প্রিন্স সুলতান বিমান ঘাঁটিতে বিধ্বস্ত বিমানটির লেজ বিচ্ছিন্ন হয়ে পড়ে আছে এবং এর বিশেষ বৈশিষ্ট্যপূর্ণ ঘূর্ণায়মান রাডার ডোমটি মাটিতে আছড়ে পড়েছে। এই রাডার ডোমটি মূলত যুক্তরাষ্ট্রের ‘এয়ারবোর্ন ওয়ার্নিং অ্যান্ড কন্ট্রোল সিস্টেম’ বা অ্যাওয়াকস (AWACS)-এর সবথেকে গুরুত্বপূর্ণ অংশ।

সিএনএন-এর সামরিক বিশ্লেষক এবং মার্কিন বিমানবাহিনীর সাবেক কর্নেল সেড্রিক লেটন এই ঘটনাকে যুক্তরাষ্ট্রের নজরদারি সক্ষমতার ওপর একটি ‘চরম আঘাত’ হিসেবে বর্ণনা করেছেন। ওই বিমানে উড্ডয়নের অভিজ্ঞতাসম্পন্ন এই কর্মকর্তা জানান, এর ফলে যুদ্ধবিমান নিয়ন্ত্রণ, সেগুলোকে নির্দিষ্ট লক্ষ্যে পরিচালিত করা কিংবা শত্রুপক্ষের বিমান ও মিসাইল সিস্টেম থেকে নিজেদের রক্ষা করার সক্ষমতা উল্লেখযোগ্যভাবে ব্যাহত হতে পারে।

ঘটনার বিষয়ে মন্তব্য জানতে সিএনএন-এর পক্ষ থেকে ইউএস সেন্ট্রাল কমান্ডের সঙ্গে যোগাযোগ করা হলেও তাৎক্ষণিক কোনো সাড়া পাওয়া যায়নি।

অ্যাওয়াকস মূলত যুদ্ধক্ষেত্রের মাটি থেকে স্ট্র্যাটোস্ফিয়ার পর্যন্ত প্রায় ১ লাখ ২০ হাজার বর্গমাইল এলাকা আকাশপথে পর্যবেক্ষণ করতে সক্ষম। কয়েক দশক ধরে এটি মার্কিন সশস্ত্র বাহিনীর অন্যতম প্রধান শক্তি হিসেবে কাজ করছে। বর্তমানে যুক্তরাষ্ট্রের বহরে থাকা ১৭টি ই-থ্রি বিমানের বিশাল অভিজ্ঞতাকে সমরবিদরা ওয়াশিংটনের একটি প্রধান কৌশলগত সুবিধা হিসেবে দেখে আসছিলেন।

গত সপ্তাহান্ত থেকে সামাজিক যোগাযোগমাধ্যমে ধ্বংসপ্রাপ্ত বিমানটির ছবি ছড়িয়ে পড়ে। গত ১১ মার্চের স্যাটেলাইট চিত্রের সঙ্গে সাম্প্রতিক ছবিগুলোর তুলনা করে সিএনএন নিশ্চিত করেছে যে, সৌদি আরবের ওই ঘাঁটিতেই বিমানটি অবস্থান করছিল। এর আগে ওই ঘাঁটিতে হামলায় অন্তত ১০ জন মার্কিন সেনাসদস্য আহত হওয়ার খবর পাওয়া গেলেও কোনো নিহতের খবর পাওয়া যায়নি। - সূত্র: সিএনএন

আমার বার্তা/এমই

‘ট্রাম্প স্বৈরাচারী’, অভিযোগ তুলে যুক্তরাষ্ট্রজুড়ে ব্যাপক বিক্ষোভ

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে স্বৈরাচারী শাসনের অভিযোগ তুলে যুক্তরাষ্ট্রজুড়ে ব্যাপক বিক্ষোভ অনুষ্ঠিত হয়েছে। ‘নো

ইরান-হিজবুল্লাহর যৌথ হামলায় ইসরায়েলের সর্ববৃহৎ তেল শোধনাগারে আগুন

ইসরায়েলের বৃহত্তম তেল শোধনাগার হাইফার বাজানে ইরান ও হিজবুল্লাহ হামলা চালিয়েছে। হামলার পর বাজান ওয়েল

যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনায় ইরানের নেতৃত্বে বাঘের ঘালিবাফ, কে তিনি?

ইরানের পার্লমেন্টের স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফ ক্রমেই গুরুত্বপূর্ণ ভূমিকায় উঠে আসছেন। চলমান যুদ্ধের মধ্যে যুক্তরাষ্ট্রের

হরমুজ প্রণালির পর এবার ওমান উপসাগরও নিয়ন্ত্রণে নিল ইরান

হরমুজ প্রণালির পর ওমান উপসাগরের পূর্ণ নিয়ন্ত্রণ ইরানের সামরিক বাহিনীর হাতে রয়েছে বলে দাবি করেছেন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

সাক্ষাৎ শেষে বিরোধীদলীয় নেতাকে এগিয়ে দিলেন প্রধানমন্ত্রী

‘ট্রাম্প স্বৈরাচারী’, অভিযোগ তুলে যুক্তরাষ্ট্রজুড়ে ব্যাপক বিক্ষোভ

মধ্যবাড্ডা ইউলুপে সিএনজির ধাক্কায় মোটরসাইকেল আরোহীর মৃত্যু

পুলিশ হত্যার বিচার যুদ্ধের ময়দানেই ফয়সালা হয়েছে: সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী

ফ্যামিলি কার্ড পরিবারকেন্দ্রিক সামাজিক সুরক্ষা নিশ্চিতে কাজ করবে

দেশে আর মব কালচার অ্যালাউ করা হবে না: সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী

স্বাস্থ্যমন্ত্রীর সঙ্গে ফলপ্রসূ বৈঠক হয়েছে: মা‌র্কিন রাষ্ট্রদূত

জ্বালানিমন্ত্রীকে নিয়ে কটূক্তি করায় এমপি আমির হামজার বিরুদ্ধে মামলা

রাতে প্রধানমন্ত্রীর সঙ্গে নবনিযুক্ত জেলা পরিষদ প্রশাসকদের বৈঠক

গজারিয়ায় অনিয়ম ও দুর্নীতি ঠেকাতে খাদ্য গুদাম ও পেট্রোল পাম্প পরিদর্শন

১৮৬ বাংলাদেশিকে তেহরান থেকে ফেরানো হয়েছে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

উদ্বিগ্ন হওয়ার কারণ নেই, তেলের পর্যাপ্ত মজুত রয়েছে: যুগ্মসচিব

হামের লক্ষণ থাকা রোগী বাড়ছে চট্টগ্রামে, বেশিরভাগের নিউমোনিয়া

৩ লাখ ৫৪ হাজার জনের তথ্য যাচাই শেষ, বাধা মিয়ানমারের সংঘাত

ইতালির সঙ্গে বাংলাদেশের কৌশলগত বন্ধন জোরদারের আশাবাদ

ডিআইজি প্রিজন তৌহিদুলের সম্পদের পাহাড়, দুদকে অভিযোগ

ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনের মুলতবি সংসদ শুরু

মার্কিন রাডার বিমান ধ্বংস: মধ্যপ্রাচ্যে বড় ধরনের নজরদারি সংকটে যুক্তরাষ্ট্র

সরকারকে উৎখাত করার ষড়যন্ত্র: আরেক মামলায় গ্রেপ্তার শওকত মাহমুদ

বাংলাদেশের সঙ্গে পাকিস্তান সামরিক সম্পর্ক জোরদারের আশাবাদ