ই-পেপার সোমবার, ৩০ মার্চ ২০২৬, ১৬ চৈত্র ১৪৩৩

‘ট্রাম্প স্বৈরাচারী’, অভিযোগ তুলে যুক্তরাষ্ট্রজুড়ে ব্যাপক বিক্ষোভ

আমার বার্তা অনলাইন:
৩০ মার্চ ২০২৬, ১৭:৪৫

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে স্বৈরাচারী শাসনের অভিযোগ তুলে যুক্তরাষ্ট্রজুড়ে ব্যাপক বিক্ষোভ অনুষ্ঠিত হয়েছে। ‘নো কিংস’ স্লোগানে প্রায় ৩ হাজার মিছিলে অংশ নেন হাজার হাজার মানুষ।

বিক্ষোভকারীদের অভিযোগ, অবৈধ অভিবাসী দমনের নামে নাগরিক অধিকার হরণ করা হচ্ছে এবং গণতন্ত্র হুমকির মুখে পড়েছে। পাশাপাশি জীবনযাত্রার ব্যয় অস্বাভাবিকভাবে বেড়ে যাওয়ায় সাধারণ মানুষের মধ্যে অসন্তোষ বাড়ছে।

ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি জানিয়েছে, মিনেসোটা অঙ্গরাজ্যে বিক্ষোভ সবচেয়ে তীব্র আকার ধারণ করে। এই রাজ্যেই আগে দুই মার্কিন নাগরিক- রিনি নিকোলে গুড ও অ্যালেক্স প্রিটি- অভিবাসন দমনকারী সংস্থা আইস-এর হাতে নিহত হওয়ার অভিযোগ উঠেছিল।

বিক্ষোভকারীরা ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের সামরিক অবস্থানেরও বিরোধিতা করেন। বিভিন্ন সমীক্ষার উদ্ধৃতি দিয়ে তারা দাবি করেন, দেশটির প্রায় দুই-তৃতীয়াংশ মানুষ ইরানের সঙ্গে যুদ্ধের প্রয়োজনীয়তা মনে করেন না।

এদিকে ট্রাম্প প্রশাসন এই বিক্ষোভের জন্য বামপন্থি গোষ্ঠীগুলোকেই দায়ী করেছে। সামাজিক মাধ্যমে কিছু পোস্টে বিক্ষোভে কাস্তে-হাতুড়ি চিহ্নসহ লাল পতাকা দেখা যাওয়ার কথাও বলা হয়েছে।

যুক্তরাষ্ট্রের রাজধানী ওয়াশিংটন ডিসিতে পোটোম্যাক নদী থেকে লিঙ্কন মেমোরিয়াল পর্যন্ত বিশাল মিছিল অনুষ্ঠিত হয়। ঐতিহাসিক এই স্থাপনাটি অতীতে বহু নাগরিক অধিকার আন্দোলনের সাক্ষী।

এছাড়া আটলান্টাসহ বিভিন্ন শহরে বিক্ষোভকারীরা দাবি করেন, যুক্তরাষ্ট্রের সংবিধান গভীর সংকটের মধ্যে রয়েছে। এক সাবেক সেনাসদস্য মার্ক ম্যাককঘে বলেন, ‘জনগণের সম্মতি ছাড়া কোনো দেশ পরিচালিত হতে পারে না, কিন্তু ট্রাম্প প্রশাসন জনগণকে উপেক্ষা করছে।’

নিউইয়র্ক, লস অ্যাঞ্জেলেস, বস্টন, ন্যাশভিল ও হিউস্টনসহ বড় বড় শহরেও একাধিক বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। কোথাও কোথাও বিক্ষোভকারীরা ট্রাম্প ও উপরাষ্ট্রপতি জেডি ভ্যান্সের কুশপুতুল দাহ করেন।

ট্রাম্প ক্ষমতায় আসার পর এটি তৃতীয়বারের মতো ‘নো কিংস’ আন্দোলনে বড় ধরনের জনসমাগম। হোয়াইট হাউসের মুখপাত্র দাবি করেছেন, এই বিক্ষোভ ‘বামপন্থিদের অর্থায়নে সংগঠিত’।

আমার বার্তা/এমই

হরমুজ না খুললে ইরানের জ্বালানি অবকাঠামো ধ্বংসের হুমকি ট্রাম্পের

তেহরান যদি অবিলম্বে হরমুজ প্রণালি খুলে না দেয়, তাহলে ইরানের বিদ্যুৎকেন্দ্র, তেলকূপ এবং কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ

মার্কিন রাডার বিমান ধ্বংস: মধ্যপ্রাচ্যে বড় ধরনের নজরদারি সংকটে যুক্তরাষ্ট্র

সৌদি আরবের একটি বিমান ঘাঁটিতে ইরানি হামলায় যুক্তরাষ্ট্রের বিমানবাহিনীর একটি অত্যাধুনিক ই-থ্রি সেন্ট্রি (E-3 Sentry)

ইরান-হিজবুল্লাহর যৌথ হামলায় ইসরায়েলের সর্ববৃহৎ তেল শোধনাগারে আগুন

ইসরায়েলের বৃহত্তম তেল শোধনাগার হাইফার বাজানে ইরান ও হিজবুল্লাহ হামলা চালিয়েছে। হামলার পর বাজান ওয়েল

যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনায় ইরানের নেতৃত্বে বাঘের ঘালিবাফ, কে তিনি?

ইরানের পার্লমেন্টের স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফ ক্রমেই গুরুত্বপূর্ণ ভূমিকায় উঠে আসছেন। চলমান যুদ্ধের মধ্যে যুক্তরাষ্ট্রের
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাংলাদেশে পুলিশের সঙ্গে ভিসা জালিয়াতি নিয়ে কথা বলেছে মাল্টা

জ্বালানি ঘাটতি নেই, চাহিদার চেয়ে মজুত বেশি: সংসদে জ্বালানি মন্ত্রী

অভ্যুত্থানকারীদের ওপর হামলাকারী যে বাহিনীরই হোক, বিচার হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

হরমুজ না খুললে ইরানের জ্বালানি অবকাঠামো ধ্বংসের হুমকি ট্রাম্পের

প্রকৌশলীদের সশরীরে উপস্থিত হয়ে চলমান কাজ যাচাইয়ের নির্দেশ

নিজ কার্যালয়ে নিয়ে বিরোধীদলীয় নেতার কথা শুনলেন প্রধানমন্ত্রী

‘ট্রাম্প স্বৈরাচারী’, অভিযোগ তুলে যুক্তরাষ্ট্রজুড়ে ব্যাপক বিক্ষোভ

মধ্যবাড্ডা ইউলুপে সিএনজির ধাক্কায় মোটরসাইকেল আরোহীর মৃত্যু

পুলিশ হত্যার বিচার যুদ্ধের ময়দানেই ফয়সালা হয়েছে: সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী

ফ্যামিলি কার্ড পরিবারকেন্দ্রিক সামাজিক সুরক্ষা নিশ্চিতে কাজ করবে

দেশে আর মব কালচার অ্যালাউ করা হবে না: সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী

স্বাস্থ্যমন্ত্রীর সঙ্গে ফলপ্রসূ বৈঠক হয়েছে: মা‌র্কিন রাষ্ট্রদূত

জ্বালানিমন্ত্রীকে নিয়ে কটূক্তি করায় এমপি আমির হামজার বিরুদ্ধে মামলা

রাতে প্রধানমন্ত্রীর সঙ্গে নবনিযুক্ত জেলা পরিষদ প্রশাসকদের বৈঠক

গজারিয়ায় অনিয়ম ও দুর্নীতি ঠেকাতে খাদ্য গুদাম ও পেট্রোল পাম্প পরিদর্শন

১৮৬ বাংলাদেশিকে তেহরান থেকে ফেরানো হয়েছে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

উদ্বিগ্ন হওয়ার কারণ নেই, তেলের পর্যাপ্ত মজুত রয়েছে: যুগ্মসচিব

হামের লক্ষণ থাকা রোগী বাড়ছে চট্টগ্রামে, বেশিরভাগের নিউমোনিয়া

৩ লাখ ৫৪ হাজার জনের তথ্য যাচাই শেষ, বাধা মিয়ানমারের সংঘাত

ইতালির সঙ্গে বাংলাদেশের কৌশলগত বন্ধন জোরদারের আশাবাদ