ই-পেপার শনিবার, ২৫ এপ্রিল ২০২৬, ১২ বৈশাখ ১৪৩৩

সৌদিতে অবৈধ হজযাত্রীদের আশ্রয় দিলে জরিমানা ১ লাখ রিয়াল

আমার বার্তা অনলাইন
২৫ এপ্রিল ২০২৬, ১১:৫৯

দর্শনার্থী ভিসাধারী হজযাত্রীদের যদি কেউ বাস ভাড়া দেন কিংবা আশ্রয়ের ব্যবস্থা করেন, তাহলে ওই ব্যক্তিকে সর্বোচ্চ ১ লাখ রিয়াল (বাংলাদেশি মুদ্রায় ৩২ লাখ ৭০ হাজার ৫৯৯ টাকা) জরিমানা দিতে হতে পারে। গতকাল এক লিখিত ঘোষণায় এ তথ্য জানিয়েছে সৌদির স্বরাষ্ট্র মন্ত্রণালয়।

ঘোষণায় বলা হয়েছে, যারা ভিজিট ভিসাধারী হজযাত্রীদের হোটেল, অ্যাপার্টমেন্ট, ব্যক্তিগত বাসভবন বা অন্য কোনো ধরনের আশ্রয়স্থলে থাকার ব্যবস্থা করবেন, তাদের ওপর এই জরিমানা প্রযোজ্য হবে।

এছাড়াও, যারা প্রয়োজনীয় অনুমোদন ছাড়া কোনো ব্যক্তিকে মক্কা বা অন্যান্য ধর্মীয় স্থানে লুকিয়ে থাকতে যদি কেউ সহযোগিতা করেন, তাহলে তিনিও এই জরিমানার আওতায় পড়বেন।

পুরো হজ মৌসুম জুড়ে অর্থাৎ জিলকদ মাসের শুরু থেকে জিলহজ মাসের মাঝামাঝি পর্যন্ত এই আদেশ বলবৎ থাকবে বলে জানানো হয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের আদেশে। The measures will be enforced উল্লেখ্য, হজ ইসলামের প্রধান ৫টি ভিত্তির মধ্যে একটি। প্রত্যেক সামর্থ্যবান মুসলিম নারী-পুরুষের জন্য জীবনে অন্তত একবার হজ করা ফরজ বা আবশ্যক। হজের মৌসুম শুরু হয় ঈদুল আজহার আগে। প্রতি বছর বিশ্বের বিভিন্ন দেশ থেকে লাখ লাখ মুসল্লি হজ করতে সৌদিতে যান।

বেশ কয়েক বছর আগে হজযাত্রীদের জন্য পৃথক হজভিসা চালু করেছে সৌদি আরব। দেশটির সরকারের পক্ষ থেকে বার বার বলা হয়েছে, হজভিসা ব্যতীত দর্শনার্থী বা অন্য কোনো ভিসায় যদি কোনো ব্যক্তি হজ করতে আসেন— তাহলে তা অবৈধ বলে গণ্য করা হবে।

তবে সরকারের এই আদেশ অনেকেই মেনে চলেন না। অনেক বিদেশি নাগরিক দর্শনার্থী ভিসায় হজের উদ্যোগ নেন এবং প্রতি বছরই এই কারণে শত শত হজযাত্রীকে দেশে ফেরত পাঠায় সৌদির সরকার।

শুক্রবারের আদেশে এই সমস্যার সমাধানে নাগরিকদের সহযোগিতাও চেয়েছে সৌদির সরকার। বলা হয়েছে, কোনো নাগরিক যদি অবৈধ হজযাত্রীদের আবাসনের ব্যবস্থা সংক্রান্ত কোনো তথ্য জেনে থাকেন— তাহলে যেন তিনি সেই তথ্য আইনশৃঙ্খলা বাহিনীকে প্রদান করেন।

সূত্র : গালফ নিউজ

সন্দেহভাজনকে নিয়ে সামনে এলো শিউরে ওঠার মতো তথ্য

যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় বাংলাদেশি পিএইচডি শিক্ষার্থী জামিল আহমেদ লিমন হত্যার ঘটনায় গ্রেপ্তার  তার  রুমমেট হিশাম আবুগারবিয়েহ

হজে যাচ্ছেন ৩০ হাজার ইরানি, ‘সর্বোচ্চ’ আতিথেয়তা করতে চায় সৌদি

হজ মৌসুম উপলক্ষ্যে সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করেছে সৌদি আরব। এই ধর্মীয় আয়োজনে ইরানি হাজিদের

ইরানের সঙ্গে আবারও যুদ্ধ শুরু করতে যুক্তরাষ্ট্রের অনুমতি চাইল ইসরায়েল

ইরানের ওপর বড় ধরনের সামরিক অভিযান চালানোর জন্য যুক্তরাষ্ট্রের অনুমতির অপেক্ষায় রয়েছে ইসরায়েলি বাহিনী। ইসরায়েলের

অ্যামনেস্টি ও মানবাধিকার সংস্থাগুলোর ‘বিশ্বকাপ ভ্রমণ সতর্কতা’ জারি

অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল এবং বেশ কয়েকটি মার্কিন নাগরিক ও মানবাধিকার গোষ্ঠী বৃহস্পতিবার একটি ‘বিশ্বকাপ ভ্রমণ সতর্কতা’
  • সর্বশেষ
  • জনপ্রিয়

জুলাই সনদের প্রতিটি দফা বাস্তবায়নে সরকার বদ্ধপরিকর: প্রধানমন্ত্রী

রাজনৈতিক স্থিতিশীলতা নষ্ট করতে কাজ করে যাচ্ছে জামায়াত: মির্জা ফখরুল

সন্দেহভাজনকে নিয়ে সামনে এলো শিউরে ওঠার মতো তথ্য

১ মে পল্টনে শ্রমিক দলের সমাবেশ, উপস্থিত থাকবেন তারেক রহমান

বিএনপি ফ্যাসিবাদের রাস্তা ধরে হাঁটা শুরু করেছে: শফিকুর রহমান

হকারদের জন্য ৬টি মাঠে অস্থায়ী মার্কেট করা হবে: ডিএনসিসি প্রশাসক

জাতিসংঘে বাংলাদেশের কূটনৈতিক সাফল্য: বায়োইকোনমি রেজল্যুশন গৃহীত

তেলের দাম বৃদ্ধির অজুহাতে বাস ভাড়া-নিত্যপণ্যের দাম বাড়ানোর সুযোগ নাই

বাম্পার ফলনে পেঁয়াজে স্বয়ংসম্পূর্ণতার দ্বারপ্রান্তে বাংলাদেশ

পাট বীজে স্বয়ংসম্পূর্ণতা অর্জন বর্তমান সরকারের অগ্রাধিকার: পাটমন্ত্রী

গরম কবে কমতে পারে, জানালো আবহাওয়া অধিদপ্তর

হজে যাচ্ছেন ৩০ হাজার ইরানি, ‘সর্বোচ্চ’ আতিথেয়তা করতে চায় সৌদি

বাংলাদেশসহ ৭৫ দেশের অভিবাসী ভিসা স্থগিত করল যুক্তরাষ্ট্র

সৌদিতে অবৈধ হজযাত্রীদের আশ্রয় দিলে জরিমানা ১ লাখ রিয়াল

মেধানির্ভর জনপ্রশাসন গড়ে তুলতে সরকার বদ্ধপরিকর: প্রধানমন্ত্রী

ভিসা জালিয়াতির অভিযোগে মালয়েশিয়ায় আটক ৫৬ বাংলাদেশি

ইরানের সঙ্গে আবারও যুদ্ধ শুরু করতে যুক্তরাষ্ট্রের অনুমতি চাইল ইসরায়েল

বিশ্বকাপের আগে ফ্রান্স ও রিয়াল মাদ্রিদকে দুশ্চিন্তায় ফেললেন এমবাপে

৫০২ ভরি স্বর্ণ ও সাড়ে ১০ কোটি টাকার সম্পদের মালিক নিপুণ রায় চৌধুরী

ছাত্রশিবিরকে ‘ওপেন’ রাজনীতি করার আহ্বান ছাত্রদলের