ই-পেপার বুধবার, ২৯ এপ্রিল ২০২৬, ১৬ বৈশাখ ১৪৩৩

হেপাটাইটিস নির্মূলে বিশ্ব খুব ধীরগতিতে এগোচ্ছে: ডব্লিউএইচও

আমার বার্তা অনলাইন
২৯ এপ্রিল ২০২৬, ০৯:২৮

বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) মঙ্গলবার জানিয়েছে, হেপাটাইটিস নির্মূলে অগ্রগতি খুবই ধীর। অথচ প্রতিবছর ১০ লাখের বেশি মানুষের প্রাণ কেড়ে নেওয়া এই রোগ নির্মূলে প্রয়োজনীয় উপায় ইতোমধ্যেই রয়েছে।

জেনেভা থেকে ডব্লিউএইচওর বরাতে জানায়, বিশ্বব্যাপী হেপাটাইটিসজনিত মৃত্যুর ৯৫ শতাংশের জন্য দায়ী ভাইরাল হেপাটাইটিস বি ও সি ২০২৪ সালে ১৩ লাখ ৪০ হাজার মানুষের মৃত্যু ঘটিয়েছে।

প্রতি বছর নতুন করে ১৮ লাখের বেশি মানুষ এ রোগে আক্রান্ত হচ্ছেন বলেও জানায় সংস্থাটি।

ডব্লিউএইচও মহাপরিচালক তেদরোস আধানোম গেব্রেয়াসুস এক বিবৃতিতে বলেন, ‘অগ্রগতি খুব ধীর এবং অসম।’

তিনি বলেন, ‘কলঙ্ক, দুর্বল স্বাস্থ্যব্যবস্থা এবং চিকিৎসাসেবায় বৈষম্যমূলক প্রবেশাধিকারের কারণে বহু মানুষ এখনও শনাক্ত ও চিকিৎসার বাইরে রয়ে গেছেন।’

‘জনস্বাস্থ্যের হুমকি হিসেবে হেপাটাইটিস নির্মূলের জন্য প্রয়োজনীয় উপায় আমাদের হাতে রয়েছে। তবে প্রতিরোধ, রোগ নির্ণয় ও চিকিৎসা কার্যক্রম জরুরি ভিত্তিতে সম্প্রসারণ করতে হবে,’ যোগ করেন তিনি।

হেপাটাইটিস হলো যকৃতের প্রদাহ, যা বিভিন্ন সংক্রামক ভাইরাস ও অসংক্রামক উপাদানের কারণে হয়ে থাকে। এর ফলে গুরুতর লিভার ক্ষতি ও ক্যানসারসহ নানা স্বাস্থ্য জটিলতা দেখা দিতে পারে।

হেপাটাইটিসের পাঁচটি প্রধান ধরন রয়েছে। এর মধ্যে বি ও সি সবচেয়ে প্রাণঘাতী সংক্রমণ হিসেবে বিবেচিত।

ডব্লিউএইচওর ‘গ্লোবাল হেপাটাইটিস রিপোর্ট ২০২৬’ অনুযায়ী, ২০২৪ সালে বিশ্বে প্রায় ২৮ কোটি ৭০ লাখ মানুষ দীর্ঘমেয়াদি হেপাটাইটিস বি বা সি সংক্রমণে আক্রান্ত ছিলেন।

জাতিসংঘের স্বাস্থ্য সংস্থাটি জানায়, ২০২৪ সালে দীর্ঘমেয়াদি হেপাটাইটিস বিতে আক্রান্ত ২৪ কোটি মানুষের মধ্যে পাঁচ শতাংশেরও কম চিকিৎসা পেয়েছেন।

অন্যদিকে, ২০১৫ সালের পর থেকে হেপাটাইটিস সি আক্রান্তদের মাত্র ২০ শতাংশ চিকিৎসার আওতায় এসেছেন।

এছাড়া, হেপাটাইটিস বি সংক্রমণের সবচেয়ে বেশি বোঝা বহনকারী অঞ্চল আফ্রিকায় ২০২৪ সালে মাত্র ১৭ শতাংশ নবজাতক জন্মের সময় টিকার ডোজ পেয়েছে।

প্রতিরোধযোগ্য মৃত্যু

হেপাটাইটিস বি ও সিজনিত মৃত্যুর দিক থেকে শীর্ষ ১০ দেশের মধ্যে রয়েছে চীন, ভারত, ইন্দোনেশিয়া, নাইজেরিয়া, দক্ষিণ আফ্রিকা ও ভিয়েতনাম।

ডব্লিউএইচওর হেপাটাইটিসবিষয়ক বিভাগের পরিচালক তেরেজা কাসায়েভা বলেন, ‘দীর্ঘমেয়াদি ভাইরাল হেপাটাইটিসের কারণে প্রতিটি অনির্ণীত ও চিকিৎসাবিহীন সংক্রমণ একটি প্রতিরোধযোগ্য মৃত্যুর প্রতিনিধিত্ব করে।’

ডব্লিউএইচও বলেছে, হেপাটাইটিস মোকাবিলায় প্রয়োজনীয় উপায় ইতোমধ্যেই বিদ্যমান।

হেপাটাইটিস বি টিকা গ্রহণকারীদের ৯৫ শতাংশের বেশি মানুষকে তীব্র ও দীর্ঘমেয়াদি সংক্রমণ থেকে সুরক্ষা দেয়।

হেপাটাইটিস বি-এর দীর্ঘমেয়াদি অ্যান্টিভাইরাল চিকিৎসা দীর্ঘস্থায়ী সংক্রমণ কার্যকরভাবে নিয়ন্ত্রণ করতে এবং গুরুতর লিভার রোগ প্রতিরোধে সহায়তা করে।

অন্যদিকে, হেপাটাইটিস সি-এর ক্ষেত্রে আট থেকে ১২ সপ্তাহের স্বল্পমেয়াদি চিকিৎসার মাধ্যমে ৯৫ শতাংশের বেশি সংক্রমণ নিরাময় সম্ভব।

ডব্লিউএইচও জানায়, যুক্তরাজ্য, মিসর, জর্জিয়া ও রুয়ান্ডা দেখিয়েছে যে, জনস্বাস্থ্য সমস্যা হিসেবে হেপাটাইটিস নির্মূল করা সম্ভব।

তেদরোস বলেন, ‘হেপাটাইটিস নির্মূল কোনো অলীক কল্পনা নয়; টেকসই রাজনৈতিক অঙ্গীকার এবং নির্ভরযোগ্য অভ্যন্তরীণ অর্থায়ন থাকলে এটি সম্ভব।’

২০১৫ সালের পর থেকে কিছু অগ্রগতিও হয়েছে। এ সময়ে হেপাটাইটিস বি-এর নতুন সংক্রমণ ৩২ শতাংশ কমেছে এবং হেপাটাইটিস সিজনিত মৃত্যু ১২ শতাংশ হ্রাস পেয়েছে।

আমার বার্তা/জেএইচ

পর্দার আড়ালে যুক্তরাষ্ট্র–ইরান আলোচনায় নতুন গতি

দীর্ঘমেয়াদী শান্তিচুক্তি কার্যকরে যুক্তরাষ্ট্র-ইরানের আলোচনা চলছে। তবে এখন আর প্রকাশ্যে নেই সবকিছু। পাকিস্তানের মধ্যস্থতায় পর্দার

ইরানের ৩৫ ব্যক্তি ও প্রতিষ্ঠানের ওপর নতুন মার্কিন নিষেধাজ্ঞা

নিষেধাজ্ঞা ফাঁকি দিয়ে ইরানের ‘ছায়া ব্যাংকিং ব্যবস্থা’কে টিকিয়ে রাখা এবং দেশটির প্রতিরক্ষা বাহিনী এবং এ

ওপেক ও ওপেক প্লাস থেকে বেরিয়ে যাওয়ার ঘোষণা আমিরাতের

বিশ্বের বৃহৎ তেল উৎপাদনকারীদের গ্রুপ ওপেক ও ওপেক প্লাস থেকে বেরিয়ে গেছে সংযুক্ত আরব আমিরাত।

যুদ্ধ বন্ধে ইরানের প্রস্তাব গ্রহণ না করার ইঙ্গিত ট্রাম্পের: সিএনএন

যুদ্ধ বন্ধে ইরানের পাঠানো নতুন প্রস্তাব গ্রহণ না করার ইঙ্গিত দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বজ্রপাতে কোল থেকে ছিটকে পড়ল শিশু, নিথর দেহ পড়ে রইল বাবার

বাংলাদেশ থেকে দক্ষ-অদক্ষ কর্মী নিতে বেলারুশকে অনুরোধ প্রতিমন্ত্রীর

আওয়ামী লীগ আমলে অব্যবস্থাপনা নয়, হয়েছে লাগামহীন চুরি: পার্থ

পর্দার আড়ালে যুক্তরাষ্ট্র–ইরান আলোচনায় নতুন গতি

কুড়িগ্রামে ট্রাক-মাইক্রোবাস সংঘর্ষে শিশুসহ নিহত ৩, আহত অন্তত ১১

লিমন-বৃষ্টি হত্যা: হিশামের বিষয়ে অতীতে পুলিশকে সতর্ক করেছিল তার পরিবার

২৪ ঘণ্টার ব্যবধানে দেশে স্বর্ণের দামে আবারও বড় পতন

জাল নোট রোধে নতুন আইন ও নিরাপত্তাব্যবস্থা নেওয়া হবে: অর্থমন্ত্রী

কিশোরকে যৌন নিপীড়ন: বিশ্বকাপ প্যানেল থেকে রেফারিকে বাদ দিল ফিফা

বৈরী আবহাওয়ায় দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে নৌযান চলাচল বন্ধ

আরও এক হজযাত্রীর মৃত্যু, সৌদি আরব পৌঁছেছেন ৩৮২০৭

হেপাটাইটিস নির্মূলে বিশ্ব খুব ধীরগতিতে এগোচ্ছে: ডব্লিউএইচও

নিখোঁজের ১০ দিন পর উদ্ধার, দেশে ফিরছে লিমনের মরদেহ

ঢাকায় বৃষ্টির সঙ্গে দমকা হাওয়ার আভাস, তাপমাত্রাও বাড়তে পারে

এয়ারবাস থেকে উড়োজাহাজ কেনার বিষয় সহযোগিতা স্মারকে যুক্ত

৯ গোলের রোমাঞ্চকর লড়াইয়ে বায়ার্নকে হারাল পিএসজি

কুষ্টিয়ায় পীর হত্যা মামলায় দশম শ্রেণির শিক্ষার্থী গ্রেপ্তার

২৯ এপ্রিল ঘটে যাওয়া নানান ঘটনা

ইরানের ৩৫ ব্যক্তি ও প্রতিষ্ঠানের ওপর নতুন মার্কিন নিষেধাজ্ঞা

শেরে- ই - বাংলা একে ফজলুল হকের কর্মময় জীবন শীর্ষক সভা ও গুণীজন সম্মাননা অনুষ্ঠিত